• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / স্বাস্থ্য সংবাদ / WHO Coronavirus Variant: দেশের নামে নয়, ভারতীয় করোনা স্ট্রেনের নাম কী হল? জানুন…

WHO Coronavirus Variant: দেশের নামে নয়, ভারতীয় করোনা স্ট্রেনের নাম কী হল? জানুন…

June 2, 2021 Category: স্বাস্থ্য সংবাদ
WHO Coronavirus Variant: দেশের নামে নয়, ভারতীয় করোনা স্ট্রেনের নাম কী হল? জানুন...

হাইলাইটস

  • SARS-CoV-2 এর কোনও ভ্যারিয়েন্টকে দেশের নামে নামকরণ করা যাবে না, সেই নির্দেশ আগেই দিয়েছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO।
  • এবার যুক্তরাজ্য (United Kingdom), দক্ষিণ আফ্রিকা (South Africa), ব্রাজিল (Brazil) ও ভারতে (India) SARS-CoV-2 এর যে ভ্যারিয়েন্ট পাওয়া গিয়েছে তার নামকরণ করা হল।

এই সময় ডিজিটাল ডেস্ক: SARS-CoV-2 এর কোনও ভ্যারিয়েন্টকে দেশের নামে নামকরণ করা যাবে না, সেই নির্দেশ আগেই দিয়েছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO। এবার যুক্তরাজ্য (United Kingdom), দক্ষিণ আফ্রিকা (South Africa), ব্রাজিল (Brazil) ও ভারতে (India) SARS-CoV-2 এর যে ভ্যারিয়েন্ট পাওয়া গিয়েছে তার নামকরণ করা হল। এখন থেকে তথাকথিত ভারতীয় এই প্রজাতিকে ডাকা হবে ‘ডেল্টা ভ্যারিয়েন্ট’ (Delta variant) বলে।

এই তিন দেশে আবিষ্কৃত কোভিড (Covid) ভ্যারিয়েন্টের নাম গ্রিক অক্ষরে রাখা হয়েছে। এখন থেকে SARS-CoV-2 এর নতুন ভ্যারিয়েন্টগুলিকে অক্ষরগুলি দিয়েই চিহ্নিত করা হবে।

গত ১২ মে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক B.1.617 স্ট্রেনকে ভারতীয় ভ্যারিয়েন্ট না বলার জন্য নোটিস ইস্যু করে। এরপরই বিভিন্ন দেশের তরফে আবেদন করা হয়, যাতে উচ্চারণে সহজ এবং কালিমালিপ্ত না করা হয় এমন নাম দেওয়া হোক না প্রজাতিগুলিকে। এরপরই সোমবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে এই ঘোষণা করা হয়।

WHO জানিয়েছে, B.1.1.7 প্রজাতি যা প্রথমে ব্রিটেনে পাওয়া গিয়েছিল তাকে আলফা স্ট্রেন বলা হবে। দক্ষিণ আফ্রিকায় হদিশ মেলা প্রজাতিকে বিটা, ব্রাজিলের প্রজাতিকে গামা এবং ভারতীয় ভ্যারিয়েন্টকে ডেল্টা বলা হবে। বৈজ্ঞানিক গবেষণার ক্ষেত্রে জেনেটিক সংকেতই ব্যবহার করা হবে।

৬ ফুটের বেশি দূরত্বেও সংক্রমণ ছড়াতে পারে ‘সার্স-কোভ-২’ ভাইরাস, জানুন নয়া নির্দেশিকা…
SARS-CoV-2 এর B.1.617 ভ্যারিয়েন্ট ৫৩ টি অঞ্চলে সরকারিভাবে এবং আরও ৭টি জায়গায় বেসরকারিভাবে পাওয়া গিয়েছে। এটি আগের চেয়ে অনেক দ্রুত সংক্রমণযোগ্য বলে প্রমাণিত হয়েছে। রোগের তীব্রতা এবং সংক্রমণের ঝুঁকি নিয়ে এখনও গবেষণা করছেন বিজ্ঞানীরা। WHO’র এই বয়ানের পরই করোনার B.1.617 স্ট্রেনকে অনেকে ‘ভারতীয় ভ্যারিয়েন্ট’ বলে দেগে দিয়েছিল। এমনকী সংবাদমাধ্যমেও এই স্ট্রেনকে এই নামে তুলে ধরা হচ্ছিল। যা নিয়ে তীব্র আপত্তি জানায় ভারত সরকার। তাই এইবার থেকে সাধারণ মানুষের বোঝার সুবিধার্থে করোনার নতুন নতুন স্ট্রেনগুলিকে গ্রিক বর্ণ দিয়ে শনাক্ত করা হবে। উদাহরণ হিসেবে বলা হয়, আলফা স্ট্রেন, গামা স্ট্রেন, বিটা স্ট্রেন ইত্যাদি। সেই অনুযায়ী ভারতে প্রথম হদিশ মেলা ডবল মিউট্যান্ট B.1.617 স্ট্রেনের নাম দেওয়া হয়েছে ‘ডেল্টা ভ্যারিয়েন্ট’। অক্টোবরেই ভারতে হদিশ মেলা আরও একটি করোনার প্রজাতি B.1.617.1 স্ট্রেনের নাম দেওয়া হয়েছে ‘কাপ্পা ভ্যারিয়েন্ট’।

দেশে নয়া স্ট্রেইনের দাপটে দেশে গত দেড় মাস ধরে করোনার দ্বিতীয় স্রোত দেখা গিয়েছে। যার জেরে গোটা দেশে যেমন অ্যাক্টিভ কেস বেড়েছে, তেমনই বেড়েছে আক্রান্তের সংখ্যা। গত দেড় মাসে মৃতের সংখ্যাও প্রবল হারে বাড়তে থাকে । এই পরিস্থিতিতে ভারতের নতুন স্ট্রেইনের নামকরণ ইস্যুটি রীতিমতো তাৎপর্যপূর্ণ।

Health and Fitness Tips in Bengali শরীর-গতিক, Yoga and Exercise Tips in Bangla
2021-06-02 10:06:30
Source link

You May Also Like…

হার্ট অ্যাটাকের ঝুঁকি

হার্ট অ্যাটাকের ঝুঁকি ১২ বছর আগেই টের পাওয়া যায়, সতর্ক হবেন কীভাবে

কোলন ক্যানসার

কোলন ক্যানসারকে আইবিএস ভেবে ভুল করছেন না তো?

ক্যানসার

বংশে কারও ক্যানসারের ইতিহাস থাকলে আপনি কতটা ঝুঁকিতে

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

Previous Post:ঘরে অক্সিমিটার নেই, হঠাৎ শ্বাসকষ্ট- কী করবেন?ঘরে অক্সিমিটার নেই, হঠাৎ শ্বাসকষ্ট- কী করবেন?
Next Post:ফের বাড়ল মৃতের সংখ্যা, ২৪ ঘণ্টায় Corona আক্রান্ত ১ লাখ ৩২ হাজার ৭৮৮ জনফের বাড়ল মৃতের সংখ্যা, ২৪ ঘণ্টায় Corona আক্রান্ত ১ লাখ ৩২ হাজার ৭৮৮ জন

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top