• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / স্বাস্থ্য সংবাদ / স্বাস্থ্য সংবাদ – প্রিয় সংগীত হৃৎস্বাস্থ্য ভালো রাখে

স্বাস্থ্য সংবাদ – প্রিয় সংগীত হৃৎস্বাস্থ্য ভালো রাখে

November 18, 2008 Category: স্বাস্থ্য সংবাদ

প্রিয় সংগীত শোনা আপনার হৃৎপিণ্ডের সুস্থতা বজায় রাখতে সহায়ক হতে পারে। সম্প্রতি প্রকাশিত এক সমীক্ষা থেকে এ তথ্য বের হয়ে এসেছে। যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব মেরিল্যান্ডের স্কুল অব মেডিসিনের গবেষকদের একটি দল জানায়, তারা প্রমাণ পেয়েছে যে সংগীত আমাদের মনে যে আবেগের সৃষ্টি করে, তাতে রক্তনালি ভালো কাজ করে।

কারণ, এ সময় বাহুর উপরিভাগের রক্তনালির ব্যাস ২৬ শতাংশ বৃদ্ধি পায়। গবেষকদের দলটি নিউ অরলিন্সে আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশনের বৈজ্ঞানিক অধিবেশন ২০০৮-এ বিষয়টি নিয়ে একটি প্রতিবেদন পেশ করে। এ দলটিই ২০০৫ সালে এক সমীক্ষায় দেখিয়েছিল যে হাসি হৃদ্‌যন্ত্রের সার্বিক ক্রিয়ার জন্য উপকারী। দলের প্রধান গবেষক মাইকেল মিলার বলেন, শ্রুতিমধুর ও আনন্দদায়ক সংগীত শোনার আগে ও পরে মানুষের মনে আনন্দ ও উদ্বেগের তাৎপর্যপূর্ণ পার্থক্য খুঁজে পেয়ে তিনি অভিভূত।

কাজী ফাহিম আহমেদ, এএফপি অবলম্বনে
সূত্রঃ প্রথম আলো, নভেম্বর ১৯, ২০০৮

Tag: কান, কাশি, পা, মেদ, রক্ত, হাসি, হৃৎপিণ্ড

You May Also Like…

হার্ট অ্যাটাকের ঝুঁকি

হার্ট অ্যাটাকের ঝুঁকি ১২ বছর আগেই টের পাওয়া যায়, সতর্ক হবেন কীভাবে

কোলন ক্যানসার

কোলন ক্যানসারকে আইবিএস ভেবে ভুল করছেন না তো?

ক্যানসার

বংশে কারও ক্যানসারের ইতিহাস থাকলে আপনি কতটা ঝুঁকিতে

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

Previous Post:দাঁতের সমস্যা
Next Post:অতিরিক্ত ওজন কমান আস্তে-ধীরে

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top