• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / স্বাস্থ্য সংবাদ / ঋতুস্রাবের সময়ে মেয়েদের ব্যায়াম করা কি স্বাস্থ্যকর…

ঋতুস্রাবের সময়ে মেয়েদের ব্যায়াম করা কি স্বাস্থ্যকর…

May 30, 2021 Category: স্বাস্থ্য সংবাদ
ঋতুস্রাবের সময়ে মেয়েদের ব্যায়াম করা কি স্বাস্থ্যকর...

মেয়েদের জীবনের কঠিন সময় হল ঋতুস্রাবের সময়। শুধু শারীরিক নয় এ সময় মেয়েরা বিভিন্ন মানসিক কষ্টের (stress) মধ্যে দিয়েও থাকে।

অন্যান্য সময় তারা যেভাবে প্রাণোচ্ছল থাকে এবং যে যে কাজগুলো করতে পারে ঋতুস্রাবের সময় তার মধ্যে অনেক কাজই তারা করতে পারে না তাদের শারীরিক কষ্টের জন্য।

তবে কিছু মেয়েদের ক্ষেত্রে এমন সমস্যা না হওয়ায় তারা স্বাভাবিকভাবেই জীবনযাপন করে এই বিশেষ সময়টাতেও।

এখন ছেলে মেয়ে নির্বিশেষে প্রতিটি ব্যক্তি তাদের শরীর স্বাস্থ্য সম্পর্কে সচেতন। সেই কারণে কেউই তাদের জীবন ধারণের রুটিন পাল্টাতে চায় না।

তবে ঋতুস্রাব চলাকালীন মেয়েরা যদি ব্যায়াম করে অথবা শরীরচর্চা করে তাহলে সেটা কতটা যুক্তিযুক্ত?

এই নিয়ে বেশকিছু মতপার্থক্য রয়েছে। কেউ বলেন এই সময়ে ব্যায়াম করার সঠিক নয়।

কারণ এ সময় মেয়েরা এমনিতেই শারীরিক সমস্যার (physical pain) মধ্যে থাকেন। তাই বেশি লাফালাফি করলে তাদের সেই শারীরিক কষ্ট আরো বাড়তে পারে।

আবার কেউ কেউ বলেন এই সময় হালকা ব্যায়াম (exercise) করলে কোনো সমস্যা হয় না।

মূলত বেশিরভাগ মেয়েদের ক্ষেত্রে এই সময় মাথা ব্যথা শরীরের বিভিন্ন অংশে ব্যথা এবং ক্লান্তি বিশেষভাবে অনুভূত হয়।

আমরা জানি নিয়মিতভাবে শরীরকে সক্রিয় রাখতে পারলে আমাদের শরীরের ভেতর থেকে বেশ শক্তিশালী থাকবে। কিন্তু এই ঋতুস্রাবের সময় মেয়েদের মধ্যে বেশকিছু হরমোনের ওঠানামা হয়।

তার ফলে এ সময় তাদের পক্ষে কোন ভারী ব্যায়াম (exercise) করা উচিত নয়, এমনটাই বলছেন বিশেষজ্ঞরা।

এর ফলে তাদের পেটে ব্যথা বা মাথা ব্যথা বা অন্যান্য শারীরিক কষ্ট (physical pain) আরো বেড়ে যেতে পারে। এতে তাদের মেজাজও নষ্ট হতে পারে।

এই বিশেষ সময় বেশিরভাগ মেয়েদের মুড সুইং অথবা মন মেজাজ নিয়ে সমস্যা থাকে। তবে শরীরচর্চা বা কোন রকম ব্যায়াম করলে এনডোরফিন নামক একটি হরমোন (hormone) নিঃসৃত হয়।

বলা হয় এই হরমোন (hormone) নাকি আমাদের মন ভালো রাখতে সাহায্য করে। আবার এর পাশাপাশি ব্যাথাও অনেকাংশে কমে যায়।

অর্থাৎ এই সময়ে যেসব মেয়েরা ভারী ব্যায়াম করেন তারা সেগুলি না করে যদি হালকা ব্যায়াম (exercise) অথবা সামান্য হাঁটাহাঁটিও করেন কিছু সময়ের জন্য তাহলে বিশেষ কোনো ক্ষতি হবে না।

বরং এতে মন মেজাজ এবং শরীর দুটোই ভালো থাকবে।

লাল-নীল-গেরুয়া…! ‘রঙ’ ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা ‘খাচ্ছে’? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম ‘সংবাদ’!

‘ব্রেকিং’ আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের।

কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে ‘রঙ’ লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে ‘ফেক’ তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই ‘ফ্রি’ নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.

শরীর স্বাস্থ্য – Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper
2021-05-30 22:39:51
Source link

You May Also Like…

হার্ট অ্যাটাকের ঝুঁকি

হার্ট অ্যাটাকের ঝুঁকি ১২ বছর আগেই টের পাওয়া যায়, সতর্ক হবেন কীভাবে

কোলন ক্যানসার

কোলন ক্যানসারকে আইবিএস ভেবে ভুল করছেন না তো?

ক্যানসার

বংশে কারও ক্যানসারের ইতিহাস থাকলে আপনি কতটা ঝুঁকিতে

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

Previous Post:ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত ও সন্দেহভাজন আক্রান্ত মিলিয়ে রাজ্যে সংখ্যাটা এবার ৫০ ছাড়াল!ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত ও সন্দেহভাজন আক্রান্ত মিলিয়ে রাজ্যে সংখ্যাটা এবার ৫০ ছাড়াল!
Next Post:জলবায়ুর উপর কংক্রিটের প্রভাব কমাতে কার্বন-ডাই-অক্সাইড গ্যাসের ভূমিকাজলবায়ুর উপর কংক্রিটের প্রভাব কমাতে কার্বন-ডাই-অক্সাইড গ্যাসের ভূমিকা

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top