• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / স্বাস্থ্য সংবাদ / ১৪ দিনের কোয়ারেন্টাইন ডায়েট: ফলো করলেই ফিট

১৪ দিনের কোয়ারেন্টাইন ডায়েট: ফলো করলেই ফিট

May 30, 2021 Category: স্বাস্থ্য সংবাদ
১৪ দিনের কোয়ারেন্টাইন ডায়েট: ফলো করলেই ফিট

আমরা সকলেই জানি যে করোনায় আক্রান্ত কোন ব্যক্তির সঙ্গে সংস্পর্শে এলে আমাদের অন্তত ১৪ দিনের কোয়ারেন্টাইন (quarantine) এ থাকতে হবে। এতে তার শরীরে ভাইরাস ছড়িয়ে পড়লেও সে নিজেকে অন্যদের থেকে দূরে সরিয়ে রাখতে পারবে যাতে তা আরো বাইরে ছড়িয়ে না পড়ে।

তবে যদি সে সত্যিই আক্রান্ত হয়ে থাকে তাহলে এই সময়ে তাকে নিজের শরীরের প্রতি বিশেষ যত্ন নিতে হবে।

এর পাশাপাশি সঠিক খাওয়া-দাওয়া করাটাও (diet) গুরুত্বপূর্ণ কারণ এর ফলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা (immunity power) গড়ে উঠবে এবং শরীরের শক্তি বজায় থাকবে।

এই সময় (quarantine) কি খাওয়া উচিত এবং কোন কোন খাবার আপনার ডায়েট থেকে বাদ দেওয়া উচিত সেগুলো অনেকেই জানেন না।

আরো পড়ুন- জ্যৈষ্ঠ বিনায়ক চতুর্থী: জানুন দিনক্ষণ ও বিধি

সেই কথা মাথায় রেখে এবার তাদের জন্যে ৭ দিনের তালিকা দেওয়া হল। পরের ৭ দিন আবার এই এক তালিকাই মেনে চলতে হবে।  সহজপাচ্য কিছু খাবার রয়েছে এই তালিকায় (diet)।

কোয়ারেন্টাইন প্রথম এবং দ্বিতীয় দিন: সকালে ঘুম থেকে উঠে ভেজানো আমন্ড এবং কিসমিস খাবেন। ব্রেকফাস্টে খেতে পারেন পোহা।

দুপুরের খাবার খাওয়ার একঘন্টা আগে ঈষদুষ্ণ গরম জলে লেবুর রস মিশিয়ে পান করবেন।

দুপুরের খাবারে ডাল ভাত সবজি তরকারি খাবেন। আধ ঘন্টা পর একটি ফল খেতে পারেন।

রাতের খাবারে রুটি এবং ডাল খেতে পারেন। সবশেষে শোয়ার আগে হলুদ দুধ পান করবেন।

কোয়ারেন্টাইন তৃতীয় এবং চতুর্থ দিন: খেজুর এবং আখরোট, ইডলি সাম্বার, গোলমরিচ দিয়ে রসম, জোয়ান নুন দিয়ে পরোটা এবং দই, বাদাম এবং গুড়, খিচুড়ি, হলুদ দুধ।

কোয়ারেন্টাইন পঞ্চম এবং ষষ্ঠ দিন: নুন বিহীন পেস্তা, হাতে বানানো দোসা বা রাগি দোসা, শুকনো নারকেল এবং গুড়, রাজমা এবং ভাত, রুটি এবং সবুজ সবজি দিয়ে তরকারি, হলুদ দুধ।

কোয়ারেন্টাইন সপ্তম দিন: জলে ভেজানো বাদাম এবং কিসমিস, উপমা, উষ্ণ গরম জলে লেবুর রস, সাবুদানার খিচুড়ি সঙ্গে টক দই, জিরা রাইস এবং অঙ্কুরিত ছোলা।

লাল-নীল-গেরুয়া…! ‘রঙ’ ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা ‘খাচ্ছে’? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম ‘সংবাদ’!

‘ব্রেকিং’ আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের।

কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে ‘রঙ’ লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে ‘ফেক’ তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই ‘ফ্রি’ নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.

শরীর স্বাস্থ্য – Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper
2021-05-30 16:37:25
Source link

You May Also Like…

হার্ট অ্যাটাকের ঝুঁকি

হার্ট অ্যাটাকের ঝুঁকি ১২ বছর আগেই টের পাওয়া যায়, সতর্ক হবেন কীভাবে

কোলন ক্যানসার

কোলন ক্যানসারকে আইবিএস ভেবে ভুল করছেন না তো?

ক্যানসার

বংশে কারও ক্যানসারের ইতিহাস থাকলে আপনি কতটা ঝুঁকিতে

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

Previous Post:কোভিড রোগীদের শরীরে থাবা বসাচ্ছে আরও এক নয়া ছত্রাক, কতটা বিপজ্জনক এই ফাঙ্গাস? জানুন...কোভিড রোগীদের শরীরে থাবা বসাচ্ছে আরও এক নয়া ছত্রাক, কতটা বিপজ্জনক এই ফাঙ্গাস? জানুন…
Next Post:এই ৫ কারণের জন্যই বেশিরভাগ সম্পর্ক টেকে না! জানতেন?সম্পর্কে শ্রদ্ধা থাকা প্রয়োজন

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top