• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / স্বাস্থ্য সংবাদ / Covid cases below 12 thousand

Covid cases below 12 thousand

May 29, 2021 Category: স্বাস্থ্য সংবাদ
কোভিডে কলকাতায় মৃত্যু ৫০-র কাছাকাছি, রাজ্যে ক্রমশ কমছে আক্রান্তের সংখ্যা

নিজস্ব প্রতিবেদন: রাজ্যে বিধিনিষেধের কি সুফল মিলছে? প্রতিদিনই কমছে করোনা (COVID-19) সংক্রমণ। এবার নেমে গেল ১২ হাজারের নীচে। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ১১ হাজার ৫১৪ জন। দৈনিক মৃতের সংখ্যা ১৪৮। সুস্থ হয়েছেন ১৮ হাজার ৭৭৪ জন। কলকাতায় মৃত্যু হয়েছে ৪৪ জনের। 

স্বাস্থ্য দফতরের বুলেটিন (West Bengal Heath Department) অনুযায়ী, ২৪ ঘণ্টায় সংক্রামিতের সংখ্যা ১১, ৫১৪। গতকাল আক্রান্ত হয়েছিলেন ১২ হাজার ১৯৩ জন। সংক্রমণ কমেছে অনেকটাই। তবে নমুনা পরীক্ষাও কম। ৬৩ হাজার ৫১৮ জনের নমুনা যাচাই করা হয়েছে। দুর্যোগ ও বিধিনিষেধের জেরে কমে থাকতে পারে। তবে এটাও ঠিক গতকালের চেয়ে সামান্য বেড়েছে পরীক্ষা। সংক্রমণের হার ১১.০১ শতাংশ। কলকাতায় সংক্রমিতের সংখ্যা ১,৭৩৫। ২  হাজার ৪৪১ জন সংক্রামিত উত্তর ২৪ পরগনায়। হাওড়া, হুগলি এবং দক্ষিণ ২৪ পরগনায় আক্রান্তের সংখ্য যথাক্রমে ৮৪২,৬০৪ ও ৮৯৫।

গত ২৪ ঘণ্টায় কোভিডে মারা গিয়েছেন (COVID Death in West Bengal) ১৪৮ জন। গতকাল সংখ্যাটা ছিল ১৪৫। কলকাতা ও উত্তর ২৪ পরগনায় মৃতের সংখ্যা যথাক্রমে ৪৪ ও ৩৬। এই দুই জেলাতেই সিংহভাগ মৃত্যু। ৭ জনের মৃত্যু হয়েছে হাওড়ায়। ৮ জন মারা গিয়েছে দক্ষিণ ২৪ পরগনায়। হুগলিতে মৃত্যু হয়েছে ৭ জনের।

গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনামুক্ত (Coronavirus) হয়েছেন ১৮ হাজার ৭৭৪ জন। এখনও পর্যন্ত সুস্থতার হার ৯১.৩২%। বর্তমানে সক্রিয় করোনা আক্রান্ত ১ লক্ষ ২ হাজার ৩৯৮ জন।

আরও পড়ুন- রাজ্যে কোভিড সংক্রমণ অনেকটাই কমে গিয়েছে, পরিসংখ্যান দিয়ে জানালেন Mamata
 



Zee24Ghanta: Health News
2021-05-29 23:12:21
Source link

You May Also Like…

হার্ট অ্যাটাকের ঝুঁকি

হার্ট অ্যাটাকের ঝুঁকি ১২ বছর আগেই টের পাওয়া যায়, সতর্ক হবেন কীভাবে

কোলন ক্যানসার

কোলন ক্যানসারকে আইবিএস ভেবে ভুল করছেন না তো?

ক্যানসার

বংশে কারও ক্যানসারের ইতিহাস থাকলে আপনি কতটা ঝুঁকিতে

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

Previous Post:গার্গল করেই মিলবে Covid পরীক্ষার ফল, এসে গেল নতুন পদ্ধতিগার্গল করেই মিলবে Covid পরীক্ষার ফল, এসে গেল RT-PCR টেস্টের নতুন পদ্ধতি
Next Post:ব্যাংককের প্রধান বিমানবন্দর টীকাদান কেন্দ্র হিসাবে ব্যবহৃত হবেব্যাংককের প্রধান বিমানবন্দর টীকাদান কেন্দ্র হিসাবে ব্যবহৃত হবে

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top