• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / স্বাস্থ্য সংবাদ / চায়ের সঙ্গে কখনই এগুলি খাওয়া উচিত নয় – Kolkata24x7

চায়ের সঙ্গে কখনই এগুলি খাওয়া উচিত নয় – Kolkata24x7

May 28, 2021 Category: স্বাস্থ্য সংবাদ
চায়ের সঙ্গে কখনই এগুলি খাওয়া উচিত নয় - Kolkata24x7

কলকাতা: চা (tea) খেতে যাঁরা ভালোবাসেন তাদের কাছে খাবারের থেকেও এই পানীয় অনেক বেশি গুরুত্বপূর্ন। অফিসে কাজের ফাঁকে, বা ছুটির দিনে পাড়ার মোড়ে আড্ডার মাঝে, গরম চায়ের কাপের চুমুক এক আলাদা আমেজ নিয়ে আসে। ঘুম থেকে ওঠার সঙ্গে সঙ্গে এক কাপ চা নিয়ে খবরের কাগজের পাতায় চোখ বুলিয়ে নেওয়া অনেকের নিত্যদিনের অভ্যেস। চা যেন একটি আবেগের মত কাজ করে। চায়ে অনেক স্বাস্থ্যকর গুণাগুণ রয়েছে। চা ব্যাকটেরিয়ার সঙ্গে লড়ার পাশাপাশি কোলেস্টেরল ও হাই ব্লাড প্রেসার কমাতে সাহায্য করে। চা খেতে যাঁরা ভালোবাসেন তারা অনেকেই চায়ের সঙ্গে নানা রকম উপাদান মিশিয়ে খান, বা চায়ের সাথে স্ন্যাকস জাতীয় খাবার খেতে পছন্দ করেন। কিন্তু চায়ের সঙ্গে এই সব খাওয়া অনেক ক্ষেত্রেই স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক হতে পারে। নিচে একটি কয়েকটি খাদ্যের একটি তালিকা দেওয়া হলো যা কখনই চায়ের সঙ্গে খাওয়া উচিত নয়।

১. ময়দা/ বেসন: অনেকেই নিজেরা বা বাড়িতে অতিথি এলেই তাকে চায়ের সঙ্গে নানা রকম ভাজাভুজি দিয়ে আপ্যায়ন করেন। এই সব ভাজাভুজির বেশিরভাগই বেসন বা ময়দা দিয়ে তৈরি হয়। চায়ের সঙ্গে এই ধরেনের খাবার খেলে স্বাস্থ্যে প্রভাব পড়ে। অনেকের ক্ষেত্রেই বদহজম বা অ্যাসিডিটির সমস্যা দেখা দেয়।

২. লেবু: অনেকেই চায়ে লেবু মিশিয়ে খেতে পছন্দ করেন। কিন্তু এই ধরনের চা খাওয়া স্বাস্থ্যকর নয়। লেবু চা পাতার নির্যাসের সঙ্গে মিশিয়ে অ্যাসিডিক পদার্থে পরিণত হয়। যা খেলে হজমের সমস্যা দেখা দিতে পারে।

৩. হলুদ: চায়ের সঙ্গে সেই সব খবর কখনোই খাওয়া উচিত নয়, যেসব খাবারে বেশি মাত্রায় হলুদ ব্যবহার করা হয়। হলুদ ও চায়ে যে রাসায়নিক পদার্থ থাকে তারা একত্রে মিলে হজম শক্তি হ্রাস করতে পারে। তাই এই বিষয়ে সতর্কতা প্রয়োজন।

৪. বাদাম: দুধ জাতীয় খাবারে সঙ্গে আয়রন জাতীয় খাবার খাওয়া উচিত নয়। বাদামে আয়রন থাকে। অনেকেই চায়ের সঙ্গে বাদাম খান। এই অভ্যেস একদম পরিত্যাগ করা প্রয়োজন। এর ফলে নানাবিধ সমস্যা দেখা দিতে পারে। এছাড়াও চায়ে উপস্থিত ট্যানিন নামক পদার্থ বাদামের প্রয়োজনীয় উপাদান গুলি শরীর গ্রহণ করার সময় বাঁধার সৃষ্টি করে।

লাল-নীল-গেরুয়া…! ‘রঙ’ ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা ‘খাচ্ছে’? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম ‘সংবাদ’!

‘ব্রেকিং’ আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের।

কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে ‘রঙ’ লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে ‘ফেক’ তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই ‘ফ্রি’ নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.

শরীর স্বাস্থ্য – Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper
2021-05-28 21:56:46
Source link

You May Also Like…

হার্ট অ্যাটাকের ঝুঁকি

হার্ট অ্যাটাকের ঝুঁকি ১২ বছর আগেই টের পাওয়া যায়, সতর্ক হবেন কীভাবে

কোলন ক্যানসার

কোলন ক্যানসারকে আইবিএস ভেবে ভুল করছেন না তো?

ক্যানসার

বংশে কারও ক্যানসারের ইতিহাস থাকলে আপনি কতটা ঝুঁকিতে

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

Previous Post:বিয়ের আগে হবু শাশুড়ির মন যেভাবে জিতে নেবেন...বিয়ের আগে হবু শাশুড়ির মন যেভাবে জিতে নেবেন…
Next Post:ত্বকের জন্য ভালো নারকেল তেল – Kolkata24x7ত্বকের জন্য ভালো নারকেল তেল - Kolkata24x7

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top