• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / স্বাস্থ্য সংবাদ / সন্দেহ Black Fungus, বাঁকুড়া মেডিক্যালে ভর্তি আরও ২ রোগী

সন্দেহ Black Fungus, বাঁকুড়া মেডিক্যালে ভর্তি আরও ২ রোগী

May 28, 2021 Category: স্বাস্থ্য সংবাদ
সন্দেহ Black Fungus, বাঁকুড়া মেডিক্যালে ভর্তি আরও ২ রোগী

নিজস্ব প্রতিবেদন: রাজ্যে ধীরে ধীরে বাড়ছে ব্ল্যাক ফাঙ্গাস(Black Fungus) বা মিউকরমাইকোসিসের সংক্রমণ। শুক্রবার বাঁকুড়া মেডিক্যাল কলেজে ভর্তি হলেন আরও ২ সন্দেহজনক রোগী। এনিয়ে এখানে ব্ল্যাক ফাঙ্গাস সন্দেহে ভর্তি হলেন মোট ৫ জন।

আরও পড়ুন–দুর্গতদের অ্যাকাউন্টে সরাসরি ক্ষতিপূরণ, প্রশাসনিক বৈঠকে ঘোষণা Mamata-র

সপ্তাহ দুই আগে এই ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত হয়ে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে(Bankura Medical College) ভর্তি হন এক মহিলা সহ তিন জন। তাঁদের চিকিৎসা চলাকালীন গত ২৫ মে ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত হয়ে আরো ২ রোগী বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে আসেন। এই দুজনের মধ্যে একজনের বাড়ি পুরুলিয়ায়। অন্যজনের বাড়ি ঝাড়গ্রামে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

মিউকরমাইকোসিস নিয়ে আগে ভর্তি হওয়া ৩ রোগীর শরীরেই অস্ত্রোপচার সফল হয়েছে বলে জানিয়েছে মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ। হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, ওই তিনজনেরই  অবস্থা স্থিতিশীল।

আরও পড়ুন-Yaas-এ ক্ষতিগ্রস্তদের জন্য ‘দুয়ারে ত্রাণ’; কোন ক্ষেত্রে মিলবে কত টাকা, জানিয়ে দিল সরকার 

গত ২৫ মে একই উপসর্গ নিয়ে ভর্তি হওয়া ২ রোগীর মধ্যে একজনের শরীরে আগামিকাল অস্ত্রোপচার করা হবে বলে জানানো হয়েছে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজের তরফে। হাসপাতালের অধ্যক্ষ পার্থপ্রতিম প্রধান জানিয়েছেন, মিউকরমাইকোসিস বা ব্ল্যাক ফাঙ্গাসের(Black Fungus) সংক্রমণের চিকিৎসা করার মতো যথেষ্ট ওষুধ রয়েছে মেডিক্যাল কলেজে। এই রোগের চিকিৎসার জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি ও সরঞ্জামও হাসপাতালে আনা হবে।



Zee24Ghanta: Health News
2021-05-28 17:59:19
Source link

You May Also Like…

হার্ট অ্যাটাকের ঝুঁকি

হার্ট অ্যাটাকের ঝুঁকি ১২ বছর আগেই টের পাওয়া যায়, সতর্ক হবেন কীভাবে

কোলন ক্যানসার

কোলন ক্যানসারকে আইবিএস ভেবে ভুল করছেন না তো?

ক্যানসার

বংশে কারও ক্যানসারের ইতিহাস থাকলে আপনি কতটা ঝুঁকিতে

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

Previous Post:ঘরবন্দি জীবনে খিটখিটে ও রাগী হচ্ছে সন্তান? জানুন কী করবেন...ঘরবন্দি জীবনে খিটখিটে ও রাগী হচ্ছে সন্তান? জানুন কী করবেন…
Next Post:এবারের লকডাউনে নতুন ট্রেন্ড! চা-বিস্কুটের কাঠি আইসক্রিম, জানুন রেসিপিএবারের লকডাউনে নতুন ট্রেন্ড! চা-বিস্কুটের কাঠি আইসক্রিম, জানুন রেসিপি

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top