• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / স্বাস্থ্য সংবাদ / ওয়ার্ক ফ্রম হোমে পিঠ-কোমর বেহাল! ট্রাই করুন যোগা পোজ

ওয়ার্ক ফ্রম হোমে পিঠ-কোমর বেহাল! ট্রাই করুন যোগা পোজ

May 28, 2021 Category: স্বাস্থ্য সংবাদ
ওয়ার্ক ফ্রম হোমে পিঠ-কোমর বেহাল! ট্রাই করুন যোগা পোজ

লকডাউন শুরু হওয়ার আগে আমাদের সকলের কাছেই ওয়ার্ক ফ্রম হোম (work from home) কাজ করা একটা স্বপ্নের মতো ছিল।

তবে যখন এই স্বপ্নটি আমরা বাস্তবে অনুভব করতে শুরু করলাম তখন থেকেই তা আমাদের কাছে দুর্বিষহ মনে হল।

অফিসের পাশাপাশি বাড়ি থেকে কাজ করার ফলে বাড়ির চাপ এবং অফিসের চাপ সামলে কাজের সময় এটা অনেকটাই দীর্ঘ হয়ে যায় অনেকের ক্ষেত্রে।

টার্গেট পূরণ করার চাপে অনেকেই অফিসের সময়ের থেকেও বেশি সময় দিয়ে ফেলেন কাজের ক্ষেত্রে (work from home)।

সে ক্ষেত্রে ঘন্টার পর ঘন্টা চেয়ারের সামনে বসে এক দৃষ্টিতে ল্যাপটপের দিকে তাকিয়ে থাকা আমাদের শরীরের পক্ষে ক্ষতিকারক।

এটা জানলেও আমাদের কাছে উপায় নেই (work from home)। তাই এর ফল ভুগতে হয়।

আমাদের পিঠে এবং কোমরে ব্যথা তার সঙ্গে চোখে ব্যথা এই সমস্যাগুলি তো আজকের ঘরে ঘরে দেখা যাচ্ছে।

আরো পড়ুন- Menstrual Hygiene Day: প্রেমিকার পিরিয়ডের যন্ত্রণা, আপনারও দায়িত্ব

তাই সকলেই খুঁজে বেড়াচ্ছেন এর থেকে মুক্তির উপায় গুলি।

যাতে এই সমস্যাগুলো না হয় আবার কাজের ক্ষেত্রে কোনো ক্ষতি না হয়।

১. প্ল্যাঙ্ক (plank): মাটিতে উপুড় হয়ে শুয়ে পড়ুন।

এবার আপনার গোড়ালি মাটিতে স্পর্শ করবে এমন অবস্থায় থাকুন এবং হাতগুলো মাটিতে স্পর্শ করুন কাঁধ বরাবর সোজা করে।

আস্তে আস্তে শরীর নিচ থেকে উপর দিকে তুলে ধরুন এবং এভাবেই থাকুন।

মেঝের সঙ্গে সমান্তরালে শরীর ধরে রাখতে হবে।

২. ব্রিজ পোজ (bridge pose): পিঠের উপর ভর দিয়ে সোজা ভাবে শুয়ে পড়ুন। শরীরের সমান্তরালে হাতদুটো দুপাশে রাখুন।

এবার হাঁটুর উপর দিকে তুলে ধরে থাকুন। কোমরের অংশটি উপর দিকে সোজা করে তুলে ধরার চেষ্টা করুন।

দেখে যেন মনে হবে আপনার এই আসনটি একটি ব্রিজের ন্যায় (bridge pose) আকার ধারণ করেছে।

একদম আগের অবস্থায় আবার ফিরে আসুন এবং পুনরাবৃত্তি করুন (bridge pose)।

৩. ভূজঙ্গাসন (cobra pose): পেটের উপর চাপ দিয়ে উপুড় হয়ে শুয়ে পড়ুন।

ঘাড়ের সোজা বরাবর আপনার হাতের তালু দুটি মাটিতে স্পর্শ করুন।

এবার আস্তে আস্তে মাটি থেকে আপনার বুকের অংশটি উপরদিকে তুলুন।

এভাবে কিছুক্ষণ ধরে রাখুন এবং শ্বাস নিন।

এবার আবার আস্তে আস্তে সোজা হয়ে উপুড় হয়ে শুয়ে পড়ুন এবং এ প্রক্রিয়াটি পুনরাবৃত্তি করুন (cobra pose)।

লাল-নীল-গেরুয়া…! ‘রঙ’ ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা ‘খাচ্ছে’? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম ‘সংবাদ’!

‘ব্রেকিং’ আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের।

কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে ‘রঙ’ লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে ‘ফেক’ তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই ‘ফ্রি’ নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.

শরীর স্বাস্থ্য – Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper
2021-05-28 17:20:23
Source link

You May Also Like…

হার্ট অ্যাটাকের ঝুঁকি

হার্ট অ্যাটাকের ঝুঁকি ১২ বছর আগেই টের পাওয়া যায়, সতর্ক হবেন কীভাবে

কোলন ক্যানসার

কোলন ক্যানসারকে আইবিএস ভেবে ভুল করছেন না তো?

ক্যানসার

বংশে কারও ক্যানসারের ইতিহাস থাকলে আপনি কতটা ঝুঁকিতে

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

Previous Post:ইমিউনিটি বাড়াতে রোজ সকালে খালি পেটে খান এই ৩টি জিনিস, রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যাবে!ইমিউনিটি বাড়াতে রোজ সকালে খালি পেটে খান এই ৩টি জিনিস, রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যাবে!
Next Post:ঘরবন্দি জীবনে খিটখিটে ও রাগী হচ্ছে সন্তান? জানুন কী করবেন…ঘরবন্দি জীবনে খিটখিটে ও রাগী হচ্ছে সন্তান? জানুন কী করবেন...

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top