• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / স্বাস্থ্য সংবাদ / জামের যত পুষ্টিগুণ – DesheBideshe

জামের যত পুষ্টিগুণ – DesheBideshe

May 26, 2021 Category: স্বাস্থ্য সংবাদ
জামের যত পুষ্টিগুণ - DesheBideshe

জাম গ্রীষ্মকালীন ফলের মধ্যে বেশ জনপ্রিয় টসটসে রসালো একটি ফল। এটি দেখতে যেমন সুন্দর, খেতেও অনেক সুস্বাদু। জাম স্বাস্থ্যের জন্য অনেক উপকারী ও বিভিন্ন ধরণের পুষ্টি উপাদানে সমৃদ্ধ। এই ফলটিতে আছে প্রচুর পরিমানের ভিটামিন সি, জিংক, কপার, গ্লুকোজ, ডেক্সট্রোজ, ফ্রুকটোজ, ফাইবার, অ্যান্টিঅক্সিডেন্ট ও স্যালিলাইলেটসহ অসংখ্য সব উপাদান। কিন্তু এই ফলের পুষ্টিগুণ অনেক দামি ফলকেও হার মানায়। পৃথিবীর নানান দেশে বিভিন্ন নামে এই ফল পরিচিত। যেমন ব্ল্যাক প্লাম‚ জাম্বুল‚ জাম্বোলান‚ জাম্বাস‚ মালাবার প্লাম‚ রজামান‚ নেরেডু‚ কালা জামুন‚ নাভাল‚ জামালি‚ জাভা প্লাম ইত্যাদি নামে এটি পরিচিত। এই ফলটি দেখতে বেশ ছোট। তবে এটি ত্বক, চুল ও সার্বিক স্বাস্থ্যের জন্যই অনেক উপকারি। চলুন জেনে নেই জামের জামের অসাধারণ কিছু পুষ্টিগুণ সর্ম্পকে।

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়

প্রচুর পরিমাণে পুষ্টি উপাদান আছে জামে যেমন- ক্যালসিয়াম, আয়রন, পটাসিয়াম এবং ভিটামিন সি। যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে অতুলনীয়ভাবে কাজ করে। এছাড়াও জাম শরীরের হাড়কে শক্তিশালী করতেও সাহায্য করে।

ডায়াবেটিস নিয়ন্ত্রন রাখে

জাম খুবই জনপ্রিয় ডায়াবেটিস চিকিত্সা আয়ুর্বেদিক ঔষধ হিসেবে। রক্তের গ্লুকোজের মাত্রা কমায় এই ফল। এর বীজ, ছাল, ফল এবং পাতা সবই ডায়াবেটিস রোগীর জন্য উপকারি। এটি ডায়াবেটিসের লক্ষণগুলো যেমন ঘন ঘন প্রস্রাব এবং ক্ষুধা দুর করে। জামে উপস্থিত ফ্ল্যাভনয়েড ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহায়তা করে। এর বীজও ডায়াবেটিস রোগীদের জন্য দারুণ কার্যকরী।

হার্ট সুস্থ রাখে

জাম ভালো কাজ করে হৃদরোগের ঝুঁকি কমাতে। এ ফলটিতে আছে পটাসিয়াম যা উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে এবং স্ট্রোকের ঝুঁকি হ্রাস করে।

সৌন্দর্য বৃদ্ধি সহায়তা করে

জাম অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ একটি ফল যা সৌন্দর্য বৃদ্ধিতে সহায়তা করে এবং ত্বককে মুক্ত রাখে রোগ থেকে। এই ফল ত্বকের ব্রণ, কালো দাগ, বয়সের ছাপ এবং ক্ষত প্রতিরোধ করতে সহায়তা করে। এই ফলে আয়রন বেশি পরিমাণে থাকায় এটি রক্তকে পরিস্কার রাখে এবং ফলটির ভিটামিন সি ত্বক এর সৌন্দর্য বাড়ায়।

ঠান্ডা সারায়

কাশি এবং হাঁপানি রোগ সারাতে তাজা জামের রস অনেক কার্যকরী। এটি ঠান্ডা সমস্যার জন্য অনেক কার্যকরী এবং বিরোধী পক্বতা এজেন্ট হিসাবে কাজ করে।

হজমশক্তি বৃদ্ধি করে

জামে পর্যাপ্ত পরিমাণে ডিয়াটরি ফাইবার থাকায় এটি হজমশক্তি বাড়াতে সাহায্য করে। এছাড়াও এটি কোষ্টকাঠিন্য কমায়।

হিমোগ্লোবিন বাড়াতে সহায়তা করে

শরীরে হিমোগ্লোবিনের পরিমান বৃদ্ধি করতে সাহায্য করে জামে থাকা ভিটামিন সি এবং আয়রন। জাম রক্ত পরিশোধক এজেন্ট হিসাবেও কাজ করে যা ত্বক এবং সৌন্দর্যের জন্য বেশ ভাল। নারীদের ঋতুস্রাবকালে এবং যারা অ্যানিমিয়া ও জন্ডিসে আক্রান্ত তাদের এই ফল বেশি করে গ্রহণ করা উচিত।

এম এন / ২৬ মে



স্বাস্থ্য | DesheBideshe
2021-05-26 20:46:17
Source link

You May Also Like…

হার্ট অ্যাটাকের ঝুঁকি

হার্ট অ্যাটাকের ঝুঁকি ১২ বছর আগেই টের পাওয়া যায়, সতর্ক হবেন কীভাবে

কোলন ক্যানসার

কোলন ক্যানসারকে আইবিএস ভেবে ভুল করছেন না তো?

ক্যানসার

বংশে কারও ক্যানসারের ইতিহাস থাকলে আপনি কতটা ঝুঁকিতে

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

Previous Post:yellow fungusইয়েলো ফাংগাস রোগের উপসর্গ-কারণ, খুঁটিনাটি জানুন এখানে  – Kolkata24x7
Next Post:কোভ্যাকসিন বিশ্ব স্বাস্থ্য সংস্থার তালিকাভুক্ত হবে, আশা ভারত বায়োটেকের – Kolkata24x7কোভ্যাকসিন বিশ্ব স্বাস্থ্য সংস্থার তালিকাভুক্ত হবে, আশা ভারত বায়োটেকের - Kolkata24x7

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top