• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / স্বাস্থ্য সংবাদ / দেশের ১৮ রাজ্যে ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত ৫,৪২৪, শীর্ষে গুজরাট

দেশের ১৮ রাজ্যে ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত ৫,৪২৪, শীর্ষে গুজরাট

May 26, 2021 Category: স্বাস্থ্য সংবাদ
দেশের ১৮ রাজ্যে ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত ৫,৪২৪, শীর্ষে গুজরাট

নিজস্ব প্রতিবেদন: করোনার পাশাপাশি দেশজুড়ে নতুন আতঙ্ক তৈরি করছে ব্ল্যাক ফাঙ্গাস।করোনা রোগী, যাদের উপরে বেশিমাত্রায় স্টেরয়েড ব্যবহার করা হয়েছে বা যাদের ডায়াবেটিস রয়েছে তাদের এই রোগে আক্রান্ত হওয়ার সম্ভবনা বেশি দেখা যাচ্ছে। সোমবার এনিয়ে একটি হিসেব দিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন। অন্যদিকে বুধবার কেন্দ্রীয় মন্ত্রী সদানন্দ গৌড়ার দেওয়া হিসেব অনুযায়ী আক্রান্ত রোগীর সংখ্যা আরও বেশি।

আরও পড়ুন-YAAS Updates: উত্তর-পূর্ব ওড়িশায় শক্তিক্ষয়, ঝাড়খন্ডে সরছে ইয়াস, হাই অ্যালার্ট জারি 

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী(Harshvardhan) জানিয়েছেন, দেশের ১৮ রাজ্যে ব্ল্য়াক ফাঙ্গাসে আক্রান্ত হয়েছেন ৫,৪২৪ জন। এদের বেশিরভাগই গুজরাটে। তার পরে রয়েছে মহারাষ্ট্র। এই রোগের চিকিত্সার জন্য ৯ লাখ Amphotericin-B ডোজ আনা হচ্ছে। এর মধ্যে ৫০,০০০ ডোজ পাওয়া গিয়েছে। আগামী ১ সপ্তাহের মধ্যে আরও ৩ লাখ ডোজ পাওয়া যাবে।

Additional 29,250 vials of #Amphotericin– B drug, used in treatment of #Mucormycosis, have been allocated to all the States/UTs today.

The allocation has been made based on the number of patients under treatment which is 11,717 across the country.#blackfungus#AmphotericinB pic.twitter.com/j0LyR6GLjH

— Sadananda Gowda (@DVSadanandGowda) May 26, 2021

আরও পড়ুন-Yaas Update: বাংলায় ক্ষতিগ্রস্ত ১ কোটি মানুষ, শুক্রবার দুর্গত এলাকায় যাবেন মুখ্যমন্ত্রী  

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী আরও জানিয়েছেন, ৫,৪২৪ ব্ল্যাক ফাঙ্গাস(Black Fungus) রোগীদের মধ্যে ৪৫৫৬ জন করোনা আক্রান্ত হয়েছিলেন। বাকীরা একবারেই নতুন। আক্রান্ত রোগীদের মধ্যে ৫৫ শতাংশ ডায়াবেটিক। স্বাস্থ্য মন্ত্রকের পরামর্শ হল, করোনা রোগীদের চিকিত্সায় অহেতুক স্টেরয়েড ব্যবহার করবেন না। যতটা সম্ভব ডায়াবেটিসের যত্ন নিতে হবে।



Zee24Ghanta: Health News
2021-05-26 19:53:59
Source link

You May Also Like…

হার্ট অ্যাটাকের ঝুঁকি

হার্ট অ্যাটাকের ঝুঁকি ১২ বছর আগেই টের পাওয়া যায়, সতর্ক হবেন কীভাবে

কোলন ক্যানসার

কোলন ক্যানসারকে আইবিএস ভেবে ভুল করছেন না তো?

ক্যানসার

বংশে কারও ক্যানসারের ইতিহাস থাকলে আপনি কতটা ঝুঁকিতে

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

Previous Post:কাঠি আইসক্রিম মুখে দিয়ে চা-বিস্কুটের স্বাদ পেয়েছেন কখনও? নেটদুনিয়ার চর্চায় ভাইরাল এই ভিডয়োকাঠি আইসক্রিম মুখে দিয়ে চা-বিস্কুটের স্বাদ পেয়েছেন কখনও? নেটদুনিয়ার চর্চায় ভাইরাল এই ভিডয়ো
Next Post:ইয়েলো ফাংগাস রোগের উপসর্গ-কারণ, খুঁটিনাটি জানুন এখানে  – Kolkata24x7yellow fungus

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top