• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / স্বাস্থ্য সংবাদ / Vaccine প্রতি ৩ ডোজেই ১টি করে নষ্ট ঝাড়খন্ডে, কেন্দ্রের পরিসংখ্যানে উদ্বেগ / Jharkhand, Chhattisgarh Big Vaccine Wasters, 1 In 3 Doses Wasted: Centre

Vaccine প্রতি ৩ ডোজেই ১টি করে নষ্ট ঝাড়খন্ডে, কেন্দ্রের পরিসংখ্যানে উদ্বেগ / Jharkhand, Chhattisgarh Big Vaccine Wasters, 1 In 3 Doses Wasted: Centre

May 26, 2021 Category: স্বাস্থ্য সংবাদ
Vaccine প্রতি ৩ ডোজেই ১টি করে নষ্ট ঝাড়খন্ডে, কেন্দ্রের পরিসংখ্যানে উদ্বেগ

নিজস্ব প্রতিবেদন: দেশজুড়ে বিভিন্ন রাজ্যে টিকার অভাবে যখন থমকে গিয়েছে টিকাকরণ তখন চাঞ্চল্যকর তথ্য সামনে আনল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। দেশের মধ্যে সবচেয়ে বেশি ভ্যাকসিনের ডোজ নষ্ট করছে (Vaccine Wastage) ঝাড়খন্ড ও ছত্তীসগঢ়। দেশজুড়ে মোট টিকা নষ্ট হচ্ছে ৬.৩ শতাংশ হারে। যার মধ্যে সবচেয়ে খারাপ অবস্থা ঝাড়খন্ডে।

স্বাস্থ্য মন্ত্রকের আধিকারিকরা জানান, ‘ভ্যাকসিনের ডোজ নষ্টের পরিমাণ ১ শতাংশেরও নীচে যাতে রাখা যায় তার জন্য বারবার অনুরোধ করা হয়েছে রাজ্যগুলিকে। কিন্তু বহু রাজ্যই তার ভ্রূক্ষেপই করেনি। ‘ পরিসংখ্যান বলছে ঝাড়খন্ডে ৩৭.৩ শতাংশ হারে ভ্যাকসিনের ডোজ নষ্ট হচ্ছে। পরবর্তী স্থানেই রয়েছে ছত্তীসগঢ়। সেখানে ৩০.২ শতাংশ হারে নষ্ট করা হচ্ছে ভ্যাকসিনের ডোজ। এরপরে যথাক্রমে তামিলনাড়ু (১৫.৫ শতাংশ), জম্মু ও কাশ্মীর (১০.৮ শতাংশ) ও মধ্যপ্রদেশ (১০.৭ শতাংশ) রয়েছে।

আরও পড়ুন: Corona Update: কাল কমে আজ ফের ২ লক্ষ পার দৈনিক আক্রান্ত, বাড়ল মৃত্যুও

স্বাস্থ্য মন্ত্রকের (Health Ministry) মতে, সাধারণত ব্যবহারের সময়সীমা পেরিয়ে যাওয়া, অধিক তাপমাত্রা বা অত্যাধিক ঠান্ডায় টিকা রাখায় তা নষ্ট হচ্ছে। লোকসংখ্যা কম হয়ে গেলে ফেলে দিতে হচ্ছে ভ্যাকসিনের ভায়াল। গণটিকাকরণে সঠিক পরিকল্পনা না থাকায় রাজ্যগুলিতে নষ্ট হচ্ছে ভ্যাকসিন, মত আধিকারিকদের।

আরও পড়ুন: স্পুটনিকের পর ভারতে Single dose ভ্যাকসিন চালু করবে মার্কিন সংস্থা মডার্না



Zee24Ghanta: Health News
2021-05-26 14:40:16
Source link

You May Also Like…

হার্ট অ্যাটাকের ঝুঁকি

হার্ট অ্যাটাকের ঝুঁকি ১২ বছর আগেই টের পাওয়া যায়, সতর্ক হবেন কীভাবে

কোলন ক্যানসার

কোলন ক্যানসারকে আইবিএস ভেবে ভুল করছেন না তো?

ক্যানসার

বংশে কারও ক্যানসারের ইতিহাস থাকলে আপনি কতটা ঝুঁকিতে

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

Previous Post:করোনা চিকিৎসায় নতুন 'ককটেল ড্রাগ' নিয়ে হাজির সুইস সংস্থা Rocheকরোনা চিকিৎসায় নতুন 'ককটেল ড্রাগ' নিয়ে হাজির সুইস সংস্থা Roche
Next Post:ব্ল্যাক ফাঙ্গাস থেকে সুরক্ষায় ৭ উপায়ব্ল্যাক ফাঙ্গাস থেকে সুরক্ষায় ৭ উপায়

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top