• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / স্বাস্থ্য সংবাদ / ‘ভ্যাকসিন সহজলভ্য করা সম্ভব নয়, সময় লাগবে’, সাফ জানাল স্বাস্থ্য মন্ত্রক

‘ভ্যাকসিন সহজলভ্য করা সম্ভব নয়, সময় লাগবে’, সাফ জানাল স্বাস্থ্য মন্ত্রক

May 25, 2021 Category: স্বাস্থ্য সংবাদ
'ভ্যাকসিন সহজলভ্য করা সম্ভব নয়, সময় লাগবে', সাফ জানাল স্বাস্থ্য মন্ত্রক

নিজস্ব প্রতিবেদন: ভারতে যে কোভিড ভ্যাকসিনগুলো তৈরি হচ্ছে এর সবকটি যে এখনই সহজলভ্য হবেই তা নয়, সোমবার এমনটাই জানালেন স্বাস্থ্য মন্ত্রকের যুগ্ম সচিব লভ আগরওয়াল। কোভিড টিকা উৎপাদন এবং দেশে ভ্যাকসিন উপলব্ধ নিয়ে একটি প্রশ্নের উত্তরে এমনটাই জানিয়েছে। 

লভ আগরওয়াল বলেন, “আমাদের এটা বুঝতে হবে। প্রথমে উৎপাদন কী হারে হচ্ছে এবং তা সরবরাহ কীভাবে চলছে সেটা জানতে হবে সকলকে। ৬.৫ কোটি কোভিশিল্ড টিকা ডোজ এবং ১.৫ কোটি কোভ্যাকসিন ডোজ এ মাসে তৈরি হবে। অর্থাৎ মোট ৮ কোটি ভ্যাকসিন ডোজ তৈরি হলে তা সহজলভ্য করা তো সহজ নয়।” 

আরও পড়ুন, ব্ল্যাঙ্ক ও হোয়াইটের পর দেশে সরীসৃপের শরীরে থাকা ইয়েলো ফাঙ্গাসের সংক্রমণ

স্বাস্থ্য মন্ত্রকের যুগ্ম সচিবের কথায়, “তবে ভ্যাকসিন যাতে সহজে পাওয়া যায় সেই চেষ্টাই চলছে প্রতিনিয়ত। উৎপাদন হয়ে তা স্টেরাইল করে আসতেও কম করে এক সপ্তাহ সময় লাগে। ব্যাচ করে করে ভ্যাকসিন আসে। তারপর সেগুলি হিমাচল প্রদেশের সেন্ট্রাল ড্রাগ ল্যাবরেটরিতে যায় পরীক্ষার জন্য৷ সেই পরীক্ষায় পাস করলে তবেই দেশের বিভিন্ন প্রান্তে টিকা সরবরহ করা হয়৷ “

রাজ্যগুলির জন্য টিকা সরবরাহ নিশ্চিতের বিষয়ে লভ আগরওয়াল বলেন, “রাজ্যগুলিকে লজিস্টিক পরিচালনা এবং ইনভেন্টরি পরিচালনা নিশ্চিত করতে হবে। যখন আমরা কেন্দ্রীয় সরকার থেকে রাজ্যগুলিকে বিনামূল্যে ভ্যাকসিন দিচ্ছি, আমরা প্রতিদিন রাজ্যগুলিকে বরাদ্দকৃত ডোজের ভিত্তিতে জানাই তা। তাই রাজ্যগুলি নিজেরা কীভাবে সরবরাহ করবে ভ্যাকসিন সেন্টারগুলিতে। কীভাবে মানুষ তা নিতে পারবে সেটা তাদের দেখতে হবে।”



Zee24Ghanta: Health News
2021-05-25 10:28:42
Source link

You May Also Like…

হার্ট অ্যাটাকের ঝুঁকি

হার্ট অ্যাটাকের ঝুঁকি ১২ বছর আগেই টের পাওয়া যায়, সতর্ক হবেন কীভাবে

কোলন ক্যানসার

কোলন ক্যানসারকে আইবিএস ভেবে ভুল করছেন না তো?

ক্যানসার

বংশে কারও ক্যানসারের ইতিহাস থাকলে আপনি কতটা ঝুঁকিতে

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

Previous Post:Black Fungus: ব্ল্যাক ফাঙ্গাস ছোঁয়াচে নয়? গুজব নয়, জানুন আসল সত্য...Black Fungus: ব্ল্যাক ফাঙ্গাস ছোঁয়াচে নয়? গুজব নয়, জানুন আসল সত্য…
Next Post:India reports 1,96,427 new #COVID19 cases, 3,26,850 discharges & 3,511 deaths in last 24 hrs, as per Health Ministryআক্রান্তের সংখ্যা অনেকটা কমল ২৪ ঘণ্টায়, কোভিড মুক্ত ৩ লক্ষ ২৬ হাজার ৮৫০ জন

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top