• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / স্বাস্থ্য সংবাদ / নিজের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ান প্রাকৃতিক ভাবে – Kolkata24x7

নিজের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ান প্রাকৃতিক ভাবে – Kolkata24x7

May 24, 2021 Category: স্বাস্থ্য সংবাদ
immunity power
immunity power

কলকাতা: রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলা এক দুদিনের কাজ নয়। এটি এক দীর্ঘ মেয়াদী প্রক্রিয়া। এই প্রক্রিয়া খাদ্যাভ্যাসের ওপর, পর্যাপ্ত ঘুম ও শারীরিক কার্যকলাপের ওপর নির্ভরশীল। অনেকেই এই করোনা পরিস্থিতির জন্য বিভিন্ন সাপ্লিমেন্ট ও ভিটামিনের ওপর নির্ভরশীল হয়ে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর চেষ্টা করছেন। তবে খুব সহজেই প্রাকৃতিক কিছু খাবার থেকেই বাড়িয়ে নেওয়া যায় রোগ প্রতিরোধ ক্ষমতা।

১. আমলকি: আমলকি বাড়ায় রোগ প্রতিরোধ ক্ষমতা। আমলকিতে আছে প্রচুর পরিমাণ ভিটামিন সি (Vitamin C) এবং অ্যান্টিঅক্সিডেন্ট (Anti oxidant)। যা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে। অ্যান্টিঅক্সিডেন্ট রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি (immunity) করার পাশাপাশি অক্সিডেটিভ স্ট্রেস কমাতেও সাহায্য করে। আমলকি বিভিন্ন আয়ুর্বেদিক উপাদান বানাতেও সাহায্য করে। তাই রোগ প্রতিরোধে আমলকি সম্পন্ন চবনপ্রস ও খাওয়া যায়।

২. মরিঙ্গা: মরিঙ্গাতে ৯০ টি বায়ো অ্যাক্টিভ কম্পাউন্ড থাকে। যার ফলে মাল্টি ভিটামিন হিসেবে এটি খুব ভালো কাজ করে। এতে প্রোটিন, ক্যালসিয়াম, পটাসিয়াম, আইরন, ক্রোমিয়াম, ম্যাগনেসিয়াম, সেলেনিয়াম, জিঙ্ক এবং অনেক অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। এছাড়াও এতে ভিটামিন বি১, ভিটামিন বি২ এবং ভিটামিন বি৩ থাকে। তাই রোগ প্রতিরোধে এটি উপকারী।

৩. মিষ্টি আলু: মিষ্টি আলু দামে কম এবং খুবই সহজলভ্য। মিষ্টি আলুতে থাকে কার্বোহাইড্রেট (carbohydrate) যা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে। এতে ভিটামিন সি, ভিটামিন বি৫, ভিটামিন বি ৭ এবং অ্যান্থসায়ানিন থাকে যা ইমিউনিটি বৃদ্ধির সঙ্গে হার্টকেও ভালো রাখে।

৪. আম: প্রত্যেক মরশুম ফলের নিজের গুণাগুণ থাকে এই গরমকাল আমের সময়। আমে ভিটামিন সি, ভিটামিন ই, বিটা ক্যারোটিন, পটাসিয়াম, ভিটামিন ডি থাকে। আমে উপস্থিত ভিটামিন এ ও সি কোলাজেন
উৎপাদন করে যা ত্বকের কোষকে রক্ষা করে।

৫. কুমড়ো: অনেকেই কুমড়ো খেতে পছন্দ করেন না। কিন্তু কুমড়োর অনেক শারীরিক গুণাগুণ আছে। এতে ভিটামিন এ, ভিটামিন সি ও ভিটামিন ই থাকে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য যেই গুলি প্রধান ভূমিকা পালন করে।

লাল-নীল-গেরুয়া…! ‘রঙ’ ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা ‘খাচ্ছে’? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম ‘সংবাদ’!

‘ব্রেকিং’ আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের।

কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে ‘রঙ’ লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে ‘ফেক’ তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই ‘ফ্রি’ নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.

শরীর স্বাস্থ্য – Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper
2021-05-24 19:46:20
Source link

You May Also Like…

হার্ট অ্যাটাকের ঝুঁকি

হার্ট অ্যাটাকের ঝুঁকি ১২ বছর আগেই টের পাওয়া যায়, সতর্ক হবেন কীভাবে

কোলন ক্যানসার

কোলন ক্যানসারকে আইবিএস ভেবে ভুল করছেন না তো?

ক্যানসার

বংশে কারও ক্যানসারের ইতিহাস থাকলে আপনি কতটা ঝুঁকিতে

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

Previous Post:করোনার দুশ্চিন্তার মধ্যেই আশপাশের অবাঞ্চিত পরামর্শ? 'পার্সোনাল স্পেস' রাখতে যা যা করবেন...করোনার দুশ্চিন্তার মধ্যেই আশপাশের অবাঞ্চিত পরামর্শ? 'পার্সোনাল স্পেস' রাখতে যা যা করবেন…
Next Post:গর্ভাবস্থায় যৌনসঙ্গমের পর রক্তক্ষরণ হওয়া কি বিপদের সংকেত?গর্ভাবস্থায় যৌনসঙ্গমের পর রক্তক্ষরণ হওয়া কি বিপদের সংকেত?

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top