• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / স্বাস্থ্য সংবাদ / atleast 7 cases of black fungus found in bengal

atleast 7 cases of black fungus found in bengal

May 23, 2021 Category: স্বাস্থ্য সংবাদ
রাজ্যে বাড়ছে Black Fungus, আক্রান্ত ৭, মৃত্যুর হয়ে থাকতে পারে ১ জনের

নিজস্ব প্রতিবেদন: রাজ্যে এখনও পর্যন্ত ৭ জন ব্ল্যাক ফাঙ্গাসের আক্রান্তের খোঁজ মিলল। আরও ৮ জনের শরীরে মিলেছে উপসর্গ। গতকাল বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ হাসপাতালে ৩ জন ব্ল্যাক ফাঙ্গাসে (Black Fungus) আক্রান্ত হয়েছেন। শনিবার শম্ভুনাথ পণ্ডিত হাসপাতালে একজনের মৃত্যু হয়েছে বলে খবর। তবে তা এখনই নিশ্চিত করছেন না স্বাস্থ্য অধিকর্তা অজয় চক্রবর্তী।           

শনিবার কলকাতার শম্ভুনাথ পণ্ডিত হাসপাতালে এক মহিলার মৃত্যু হয়। তাঁর শরীরে মিউকরমাইকোসিসের (Mucormycosis) উপসর্গ ছিল। স্বাস্থ্য অধিকর্তা অজয় চক্রবর্তী জানান, ওই মহিলার যাবতীয় তথ্য পাঠানো হয়েছে বিশেষজ্ঞ কমিটির কাছে। 

কলকাতার একটি বেসরকারি হাসপাতালে একজন মিউকরমাইকোসিস (Mucormycosis) আক্রান্ত রোগীর খোঁজ মিলেছে। তবে পার্সোনাল রিস্ক বন্ডে সই করিয়ে তাঁকে ঘরে নিয়ে গিয়েছেন পরিজনরা। শনিবার ব্ল্যাক ফাঙ্গাসের (Black Fungus) উপসর্গ নিয়ে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি হয়েছেন এক মহিলা। শিলিগুড়ির প্রধান নগরের বাসিন্দা তিনি। মধুমেহ রয়েছে তাঁর শরীরে। দিন কয়েক আগে করোনা সংক্রামিত হয়েছিলেন। বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ হাসপাতালে ৩ মিউকরমাইকোসিস আক্রান্তের চিকিৎসা চলছে বলে জানিয়েছেন অধ্যক্ষ চিকিৎসক পার্থপ্রতিম প্রধান।

উল্লেখ্য কেন্দ্রে জানিয়েছে, ২১ মে পর্যন্ত ভারতে ব্ল্যাক ফাঙ্গাসে (Black Fungus) আক্রান্ত হয়েছেন ৮ হাজার ৮৪৮ জন। তার মধ্যে গুজরাটে ২২৮১, মহারাষ্ট্রে ২০০০ ও অন্ধ্রপ্রদেশের ৯১০ জন মিউকরমাইকোসিস রোগী। গোটা দেশের মধ্যে এই তিনটি রাজ্যে ব্ল্যাক ফাঙ্গাসে সংক্রমিত ৫৮.৬৬ শতাংশ।

আরও পড়ুন- Zinc এর প্রয়োগেই কি বিপদ? Black Fungus নিয়ে কী বলছেন বিশেষজ্ঞরা?

 



Zee24Ghanta: Health News
2021-05-23 21:09:47
Source link

You May Also Like…

হার্ট অ্যাটাকের ঝুঁকি

হার্ট অ্যাটাকের ঝুঁকি ১২ বছর আগেই টের পাওয়া যায়, সতর্ক হবেন কীভাবে

কোলন ক্যানসার

কোলন ক্যানসারকে আইবিএস ভেবে ভুল করছেন না তো?

ক্যানসার

বংশে কারও ক্যানসারের ইতিহাস থাকলে আপনি কতটা ঝুঁকিতে

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

Previous Post:ছুটির মুডকে করে তুলুন আরও স্পেশ্যাল, বাড়িতে তৈরি করুন কাশ্মীরি আলুর দম!ছুটির মুডকে করে তুলুন আরও স্পেশ্যাল, বাড়িতে তৈরি করুন কাশ্মীরি আলুর দম!
Next Post:COVID death is above 150 in bengalরাজ্যে দৈনিক ১৫০-র উপরেই কোভিড-মৃত্যু, অধিকাংশ কলকাতা ও উত্তর ২৪ পরগনায়

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top