• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / স্বাস্থ্য সংবাদ / ভারতীয় ভ্যারিয়েন্টের বিরুদ্ধে লড়তে সক্ষম ফাইজার ও অ্যাস্ট্রজেনেকার টিকা

ভারতীয় ভ্যারিয়েন্টের বিরুদ্ধে লড়তে সক্ষম ফাইজার ও অ্যাস্ট্রজেনেকার টিকা

May 23, 2021 Category: স্বাস্থ্য সংবাদ
ভারতীয় ভ্যারিয়েন্টের বিরুদ্ধে লড়তে সক্ষম ফাইজার ও অ্যাস্ট্রজেনেকার টিকা

ফাইজার এবং অ্যাস্ট্রাজেনেকার উদ্ভাবিত করোনাভাইরাসের টিকার দুইটি ডোজ ভারতীয় ভ্যারিয়েন্ট ঠেকাতে সক্ষম বলে একটি গবেষণায় বেরিয়ে এসেছে।

এই দুইটি টিকার যে কোনোটির দুই ডোজ নেয়া হলে তা কেন্ট ওয়ান ভ্যারিয়েন্টের মত (ইউকে ভ্যারিয়েন্ট) ভারতীয় ভ্যারিয়েন্টের ক্ষেত্রেও সুরক্ষা দিতে পারে।

তবে প্রথম ডোজ নেয়ার তিন সপ্তাহ পরে এসব টিকা ভারতীয় ভ্যারিয়েন্টের বিরুদ্ধে ৩৩ শতাংশ সক্ষম বলে দেখা গেছে।

তবে কেন্ট ভ্যারিয়েন্টের ক্ষেত্রে এটি ৫০ শতাংশ সক্ষম বলে দেখা গেছে।

গবেষণা পরিচালনাকারী প্রতিষ্ঠান, পাবলিক হেলথ ইংল্যান্ড বলছে, হাসপাতালে ভর্তি এবং মৃত্যু এড়াতে এসব টিকা আরও বেশি কার্যকরী বলে দেখা গেছে।

ফাইজারের টিকা দ্বিতীয় ডোজ দেয়ার পর সেটি ভারতীয় ভ্যারিয়েন্টের লক্ষণ ঠেকাতে ৮৮ শতাংশ কার্যকর বলে দেখা গেছে। আর কেন্ট ভ্যারিয়েন্ট (ইউকে ভ্যারিয়েন্ট) ঠেকাতে সেটা ৯৩ শতাংশ কার্যকরী বলে প্রমাণিত হয়েছে।

অন্যদিকে অ্যাস্ট্রাজেনেকার টিকাটি ভারতীয় ভ্যারিয়েন্ট ঠেকাতে ৬০ শতাংশ কার্যকরী বলে দেখা গেছে। আর কেন্ট ভ্যারিয়েন্ট ঠেকাতে সেটি ৬৬ শতাংশ কার্যকরী।

পাবলিক হেলথ ইংল্যান্ড (পিএইচই) বলছে, দুইটি ডোজের পর কার্যকারিতার এই পার্থক্যের কারণ হতে পারে অ্যাস্ট্রাজেনেকার দ্বিতীয় ডোজটি ফাইজারের তুলনায় পরে দেয়া হয়ে থাকে। ফাইজারের টিকাটি অনুমোদন পেয়েছেও আগে।

অন্যান্য তথ্যে দেখা গেছে, সর্বোচ্চ সক্ষমতা লাভ করতে অ্যাস্ট্রাজেনেকার টিকার বেশি সময় লাগে।

পাঁচই এপ্রিল থেকে ১৬ই মে পর্যন্ত চালানো এই গবেষণায় ১২,৬৭৫ জনের ওপর গবেষণা করা হয়েছে। এদের মধ্যে ১,০৫৪ জন ছিলেন ভারতীয় ভ্যারিয়েন্ট, যেটি বি.১.৬১৭.২ নামে পরিচিত।

ভারতীয় ভ্যারিয়েন্টের বিষয়টি জানার পর গবেষণায় সব বয়সীদের তথ্য বিবেচনায় নেয়া হয়েছিল।

কিন্তু ভারতীয় ভ্যারিয়েন্টের ক্ষেত্রে এসব টিকা সক্ষম হলেও সেই সক্ষমতার মাত্রা কতটা, তা বোঝার মতো যথেষ্ট তথ্য গবেষণায় ছিল না বলে পিএইচই জানিয়েছে।

বিবিসির স্বাস্থ্য বিষয়ক সংবাদদাতা নিক ট্রিগেল বলছেন, ভাইরাসের পরিবর্তনের সঙ্গে সঙ্গে সংক্রমণের বিরুদ্ধে সুরক্ষার বিষয়টি সবসময়েই সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে।

সুতরাং, ভারতীয় ভ্যারিয়েন্টের বিরুদ্ধে ফাইজার এবং অ্যাস্ট্রজেনেকার এই উচ্চ মাত্রার সুরক্ষা দেয়ার ক্ষমতা সবাইকে অনেক বেশি আশ্বস্ত করে তুলেছে। কারণ বিশেষজ্ঞরা আশা করছেন, এগুলোর মাধ্যমে ভাইরাসকে পরাজিত করা যাবে।

এম এন / ২৩ মে



স্বাস্থ্য | DesheBideshe
2021-05-23 22:58:11
Source link

You May Also Like…

হার্ট অ্যাটাকের ঝুঁকি

হার্ট অ্যাটাকের ঝুঁকি ১২ বছর আগেই টের পাওয়া যায়, সতর্ক হবেন কীভাবে

কোলন ক্যানসার

কোলন ক্যানসারকে আইবিএস ভেবে ভুল করছেন না তো?

ক্যানসার

বংশে কারও ক্যানসারের ইতিহাস থাকলে আপনি কতটা ঝুঁকিতে

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

Previous Post:কাঁঠালের বীজ বাড়ায় রোগ প্রতিরোধ ক্ষমতা - Kolkata24x7কাঁঠালের বীজ বাড়ায় রোগ প্রতিরোধ ক্ষমতা – Kolkata24x7
Next Post:এক মাস্ক দীর্ঘদিন ব্যবহার করলে কালো ছত্রাকের ঝুঁকি বেশিএক মাস্ক দীর্ঘদিন ব্যবহার করলে কালো ছত্রাকের ঝুঁকি বেশি

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top