• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / স্বাস্থ্য সংবাদ / কাবু করছে ব্ল্যাক ফাঙ্গাস! মুখের যত্নে কী করবেন – Kolkata24x7

কাবু করছে ব্ল্যাক ফাঙ্গাস! মুখের যত্নে কী করবেন – Kolkata24x7

May 23, 2021 Category: স্বাস্থ্য সংবাদ
কাবু করছে ব্ল্যাক ফাঙ্গাস! মুখের যত্নে কী করবেন - Kolkata24x7

এই মুহূর্তে গোটা দেশ এখন মহামারীর আতঙ্কে ভুগছে। এরই মধ্যে ব্ল্যাক ফাঙ্গাস (black fungus) নামক একটি নতুন রোগ আবার মাথাচাড়া দিয়ে উঠেছে আমাদের দেশে।

মিউকরমাইকোসিস নামেও পরিচিত এই ব্ল্যাক ফাঙ্গাস (black fungus) নামক রোগটি।

অনেকেই মহামারী থেকে সেরে ওঠার পরও এই নতুন রোগটির কবলে পড়েছেন।

বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে যাদের ভাইরাসে আক্রান্ত হওয়ার সময় দেহে স্টেরয়েড (steroid) প্রয়োগ করা হয়েছিল বা যারা আক্রান্ত হওয়ার কারণে দীর্ঘকাল ধরে হাসপাতালে ভর্তি ছিলেন তারাই সুস্থ হওয়ার পরে এই রোগে পড়ছেন।

অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে হাসপাতালের পরিবেশ অপরিচ্ছন্ন থাকার ফলে ডায়াবেটিক রোগীরা (diabetes) এই রোগের কবলে ভুগছেন।

আরো পোস্ট- কচ্ছপের অভিশাপে পাল্টে গেলো মানুষের আকৃতি!

রোগটি জন্ম নেয় একটি ছত্রাক থেকে।

তাই নিজেদের সুস্থ রাখা এবং মুখের ভেতরের অংশ পরিষ্কার (oral clean up) রাখার সবচেয়ে বেশি জরুরি, এমনই বলছেন ডাক্তারেরা।

সেই সুস্থতা কিভাবে বজায় রাখবেন তারই কিছু টিপস দেওয়া হলো এখানে।

১. ব্ল্যাক ফাঙ্গাস আক্রান্ত হলে উপসর্গ দেখা যায় মুখের ভিতর।

তাই এইসময় মুখে ব্যথা, মাথা ব্যথা চোখের চারপাশে ব্যথা হওয়ার পাশাপাশি মুখের ভেতরে অনেক রকম সমস্যা হয়।

তাই মুখের যত্ন নিতে (oral clean up) হবে।

যেহেতু এই সময়ে স্টেরয়েডের (steroid) প্রয়োগ এবং বিভিন্ন ধরনের ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়ার (side effects) ফলে মুখের ভেতরে ব্যাকটেরিয়ার পরিমাণ বাড়তে থাকে তাই অন্তত দিনে দুই থেকে তিনবার দাঁত মাজতে হবে।

ওরাল ক্লিন আপ পদ্ধতি অবশ্যই প্রয়োগ করবেন দাঁতের সুরক্ষায়।

২. মহামারী থেকে সেরে ওঠার পরে যখন রিপোর্ট নেগেটিভ আসবে সেই সময় থেকে নিজের জন্য ব্যবহার করা ব্রাশ চেঞ্জ করে নেবেন।

এতে আপনার ব্রাশের জার্ম অন্যদের ব্রাশে ছড়াবে না।

৩. পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে একই জায়গায় থাকলে অন্যান্য সদস্যদের সঙ্গে নিজেদের ব্যবহার করা ব্রাশ এক জায়গায় রাখবেন না।

নতুন ব্রাশ অন্য জায়গায় রাখবেন।

৪. শুধুমাত্র দাঁত নয় জিভও নিয়মিত পরিষ্কার করতে হবে। এই জন্যে দাঁত মাজার পর জিভছোলা ব্যবহার করবেন।

লাল-নীল-গেরুয়া…! ‘রঙ’ ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা ‘খাচ্ছে’? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম ‘সংবাদ’!

‘ব্রেকিং’ আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের।

কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে ‘রঙ’ লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে ‘ফেক’ তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই ‘ফ্রি’ নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.

শরীর স্বাস্থ্য – Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper
2021-05-23 16:37:16
Source link

You May Also Like…

হার্ট অ্যাটাকের ঝুঁকি

হার্ট অ্যাটাকের ঝুঁকি ১২ বছর আগেই টের পাওয়া যায়, সতর্ক হবেন কীভাবে

কোলন ক্যানসার

কোলন ক্যানসারকে আইবিএস ভেবে ভুল করছেন না তো?

ক্যানসার

বংশে কারও ক্যানসারের ইতিহাস থাকলে আপনি কতটা ঝুঁকিতে

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

Previous Post:Black Fungus: দ্রুত বাড়ছে ব্ল্যাক ফাঙ্গাস, সংক্রমণ রুখতে কী ভাবে মুখের যত্ন নেবেন? জানুন...Black Fungus: দ্রুত বাড়ছে ব্ল্যাক ফাঙ্গাস, সংক্রমণ রুখতে কী ভাবে মুখের যত্ন নেবেন? জানুন…
Next Post:স্বাদে খাঁটি ১৬ আনা! দু'চামচ তেলেই বানিয়ে ফেলুন সফেদ বিরিয়ানিস্বাদে খাঁটি ১৬ আনা! দু'চামচ তেলেই বানিয়ে ফেলুন সফেদ বিরিয়ানি

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top