• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / স্বাস্থ্য সংবাদ / Zinc এর প্রয়োগেই কি বিপদ? Black Fungus নিয়ে কী বলছেন বিশেষজ্ঞরা?

Zinc এর প্রয়োগেই কি বিপদ? Black Fungus নিয়ে কী বলছেন বিশেষজ্ঞরা?

May 23, 2021 Category: স্বাস্থ্য সংবাদ
Zinc এর প্রয়োগেই কি বিপদ? Black Fungus নিয়ে কী বলছেন বিশেষজ্ঞরা?

নিজস্ব প্রতিবেদন: করোনায় গোদের উপর বিষফোঁড়া ব্ল্যাক ফাঙ্গাস বা মিউকরমাইকোসিস (Mucormycosis)। শনিবার ভারতে ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা প্রায় ৯ হাজারের কাছাকাছি। মারাও গিয়েছেন ২১২ জন। সাধারণত ভিজে স্যাঁতস্যাঁতে বা পচনশীল জৈব পদার্থের উপরেই এই ফাঙ্গাসের বিচরণ। মনে করা হচ্ছে ডায়াবেটিস রোগীদের , দুর্বল অনাক্রমতাধাীদের এবং উচ্চমাত্রায় স্টেরয়েড প্রয়োগের ফলেই প্রভাব ফেলছে এই ফাঙ্গাস। কিন্তু উদ্বেগ বাড়িয়ে বর্তমানে করোনা আক্রান্ত কমবয়সীরাও আক্রান্ত হচ্ছেন ব্ল্যাক ফাঙ্গাসে (Black Fungus)। 

ফাঙ্গাসের সংক্রমণের জন্য স্টেরয়েডের প্রয়োগকেই দায়ী করছে সরকার। কিন্তু অন্যান্য দিকগুলিও খতিয়ে দেখতে হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তাঁদের মতে, করোনা রোগীদের চিকিৎসায় জিঙ্কের প্রয়োগ অবিলম্বে বন্ধ করা দরকার। আইএমএর (IMA) প্রাক্তন সভাপতি রাজীব জয়াদেবনের মতে, শরীরে জিঙ্ক বা আয়রনের মতো ধাতুর উপস্থিতি ফাঙ্গাস সংক্রমণের অনুকুল পরিবেশ। মিউকরমাইকোসিস ও জিঙ্কের মধ্যে আদৌ কোনো সম্পর্ক রয়েছে কিনা তা খতিয়ে দেখা প্রয়োজন।

আরও পড়ুন: ভারতে Black fungus-এ আক্রান্তের ৬০ শতাংশই ৩টি রাজ্যের

বিশেষজ্ঞদের একাংশ আবার মনে করছেন ব্ল্যাক ফাঙ্গাসের কারণ হতে পারে মেডিকেল অক্সিজেনের বদলে ইন্ডাস্ট্রিয়াল অক্সিজেনের ব্যবহার। অনেকে আবার কো-মরবিডিটিকেও দায়ী করছেন। তবে তাঁদের মতে, এও সত্যি, কেবল অ্যান্টি-ফাঙ্গাল চিকিৎসা পদ্ধতিতে জোর দিলেই চলবে না। ব্ল্যাক ফাঙ্গাসের বাড়বাড়ন্ত রুখতে দক্ষ মাইকোলজিস্ট (ফাঙ্গাস সংক্রমণ বিশেষজ্ঞ) এবং একদল বায়োমেকানিক্যাল ইঞ্জিনিয়ারের প্রয়োজন। 

আরও পড়ুন: Black Fungus-এর লক্ষণগুলি কী? কীভাবে প্রতিরোধ সম্ভব? জানাল রাজ্য



Zee24Ghanta: Health News
2021-05-23 08:17:57
Source link

You May Also Like…

হার্ট অ্যাটাকের ঝুঁকি

হার্ট অ্যাটাকের ঝুঁকি ১২ বছর আগেই টের পাওয়া যায়, সতর্ক হবেন কীভাবে

কোলন ক্যানসার

কোলন ক্যানসারকে আইবিএস ভেবে ভুল করছেন না তো?

ক্যানসার

বংশে কারও ক্যানসারের ইতিহাস থাকলে আপনি কতটা ঝুঁকিতে

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

Previous Post:ভারতে Black fungus-এ আক্রান্তের ৬০ শতাংশই ৩টি রাজ্যেরভারতে Black fungus-এ আক্রান্তের ৬০ শতাংশই ৩টি রাজ্যের
Next Post:কোভিডের এই লক্ষণগুলি অত্যন্ত বিপজ্জনক, সমস্যাগুলি দেখা দিলে এড়িয়ে যাবেন না, হতে পারে বড় বিপদ!কোভিডের এই লক্ষণগুলি অত্যন্ত বিপজ্জনক, সমস্যাগুলি দেখা দিলে এড়িয়ে যাবেন না, হতে পারে বড় বিপদ!

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top