• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / স্বাস্থ্য সংবাদ / Covid recovery higher than cases

Covid recovery higher than cases

May 22, 2021 Category: স্বাস্থ্য সংবাদ
গত ২৪ ঘণ্টায় রাজ্যে কোভিড সংক্রমণের চেয়ে বাড়ল সুস্থতা

নিজস্ব প্রতিবেদন: রাজ্যে দৈনিক কোভিড আক্রান্তের সংখ্যা ১৯ হাজারের নীচে নামল। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ১৮ হাজার ৮৬৩ জন। ২৪ ঘণ্টায় মৃতের সংখ্যা ১৫৪। ঊর্ধ্বমুখী সংক্রমণের হার। তবে ২৪ ঘণ্টায় সংক্রমণের চেয়ে বেড়েছে সুস্থতা। কোভিড থেকে সুস্থ হয়ে উঠেছেন ১৯ হাজার ২০২ জন।  

 
গত ২৪ ঘণ্টায় কোভিডে মারা গিয়েছেন (COVID Death in West Bengal) ১৫৪ জন। গতকাল সংখ্যাটা ছিল ১৫৯। কলকাতা ও উত্তর ২৪ পরগনায় মৃতের সংখ্যা যথাক্রমে ৪১ ও ৪৩। ২৪ ঘণ্টায় ১০ জনের মৃত্যু হয়েছে হাওড়ায়। ৬ জন মারা গিয়েছে দক্ষিণ ২৪ পরগনায়। হুগলিতে মৃত্যু হয়েছে ৭ জনের।     

রাজ্যে টানা বাড়ছে সংক্রমণের হার। স্বাস্থ্য দফতরের বুলেটিন (Heath Department) অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ৭০ হাজার ১৯ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। সংক্রামিত হয়েছেন ১৮ হাজার ৮৬৩ জন। সংক্রমণের হার ১০.৫৩%। তা গতকাল ছিল ১০.৪৩ শতাংশ। কলকাতায় সংক্রমিতের সংখ্যা ৩,২৮০। ৩ হাজার ৮৭৬ জন সংক্রামিত উত্তর ২৪ পরগনায়। হাওড়া, হুগলি এবং দক্ষিণ ২৪ পরগনায় আক্রান্তের সংখ্যা যথাক্রমে ১২৩৬, ১২১০ ও ১২২২।

গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনামুক্ত (Coronavirus) হয়েছেন ১৯ হাজার ২০২ জন। এখনও পর্যন্ত সুস্থতার হার ৮৮.৩২%। বর্তমানে সক্রিয় করোনা আক্রান্ত ১ লক্ষ ৩১ হাজার ৬৮৮ জন। 

আরও পড়ুন- গত ২ মাসে কর্নাটকে করোনায় আক্রান্ত প্রায় ৪০,০০০ শিশু



Zee24Ghanta: Health News
2021-05-22 23:35:02
Source link

You May Also Like…

হার্ট অ্যাটাকের ঝুঁকি

হার্ট অ্যাটাকের ঝুঁকি ১২ বছর আগেই টের পাওয়া যায়, সতর্ক হবেন কীভাবে

কোলন ক্যানসার

কোলন ক্যানসারকে আইবিএস ভেবে ভুল করছেন না তো?

ক্যানসার

বংশে কারও ক্যানসারের ইতিহাস থাকলে আপনি কতটা ঝুঁকিতে

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

Previous Post:সন্তানকে স্কুলে ভর্তি করাতে চলেছেন? মাথায় রাখুন গুরুত্বপূর্ণ বিষয়সন্তানকে স্কুলে ভর্তি করাতে চলেছেন? মাথায় রাখুন গুরুত্বপূর্ণ বিষয়
Next Post:ভারতে Black fungus-এ আক্রান্তের ৬০ শতাংশই ৩টি রাজ্যেরভারতে Black fungus-এ আক্রান্তের ৬০ শতাংশই ৩টি রাজ্যের

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top