• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / স্বাস্থ্য সংবাদ / এক সেকেন্ডে জানা যাবে করোনা পরীক্ষার ফল

এক সেকেন্ডে জানা যাবে করোনা পরীক্ষার ফল

May 22, 2021 Category: স্বাস্থ্য সংবাদ
এক সেকেন্ডে জানা যাবে করোনা পরীক্ষার ফল

করোনা সংক্রমণ শনাক্ত করা যাবে মাত্র এক সেকেন্ডে। এমন একটি নতুন পরীক্ষা পদ্ধতি উদ্ভাবনের দাবি করেছেন বিজ্ঞানীরা। এ ক্ষেত্রে মুখের লালা কিংবা থুতু নমুনা হিসেবে ব্যবহার করা হবে। এটি হবে করোনা পরীক্ষার যে কোনো পদ্ধতির চেয়ে দ্রুততম ও ব্যয় সাশ্রয়ী। এ পদ্ধতি অন্যান্য রোগের ক্ষেত্রেও প্রয়োগ করা যাবে। এ-সংক্রান্ত নিবন্ধ প্রকাশিত হয়েছে জার্নাল অব ভ্যাকুয়াম সায়েন্স অ্যান্ড টেকনোলজি বি নামের সাময়িকীতে।

করোনা পরীক্ষার জন্য আরটি-পিসিআর পরীক্ষাকে আদর্শ হিসেবে বিবেচনা করা হয়। তবে পিসিআর পরীক্ষায় সময় বেশি লাগে, খরচও বেশি। এই পরীক্ষার ফল পেতে কয়েক ঘণ্টা এমনকি অনেক ক্ষেত্রে কয়েক দিনও লেগে যায়। করোনা পরীক্ষার নতুন পদ্ধতির ক্ষেত্রে এত জটিলতা থাকবে না। নিবন্ধের লেখক ও যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ফ্লোরিডার গবেষক মিনঘান জিয়ান বলেন, ‘আমাদের বায়োসেন্সর স্ট্রিপটি দেখতে রক্তের গ্লুকোজ পরীক্ষার কিটের মতো। এর এক প্রান্তে একটি মাইক্রোফ্লুইড চ্যানেল থাকবে। এতে দুটি ইলেকট্রোড থাকবে, যার মাধ্যমে যে কোনো নমুনা পরীক্ষা করা হবে।’

তিনি আরও বলেন, করোনার নমুনা পরীক্ষার সময় সেন্সর স্ট্রিপ একটি কানেক্টরের মাধ্যমে সার্কিট বোর্ডের সঙ্গে যুক্ত থাকে। একটি ইলেকট্রোডে করোনার অ্যান্টিবডি থাকবে। স্ট্রিপের ইলেকট্রোডে সামান্য পরিমাণে বিদ্যুৎ সরবরাহ করা হবে। এর মাধ্যমে সংকেত সার্কিট বোর্ডে আনা হবে বিশ্নেষণের জন্য। এই সংকেত বিশ্নেষণ শেষে স্ট্ক্রিনে ফলাফল দেখা যাবে।

এন এইচ, ২২ মে



স্বাস্থ্য | DesheBideshe
2021-05-22 09:22:35
Source link

You May Also Like…

হার্ট অ্যাটাকের ঝুঁকি

হার্ট অ্যাটাকের ঝুঁকি ১২ বছর আগেই টের পাওয়া যায়, সতর্ক হবেন কীভাবে

কোলন ক্যানসার

কোলন ক্যানসারকে আইবিএস ভেবে ভুল করছেন না তো?

ক্যানসার

বংশে কারও ক্যানসারের ইতিহাস থাকলে আপনি কতটা ঝুঁকিতে

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

Previous Post:সাধারণ ছত্রাকঘটিত রোগ হোয়াইট ফাঙ্গাস, ব্ল্যাক ফাঙ্গাসকে বেশি বিপজ্জনক বললেন বিশেষজ্ঞরা - Kolkata24x7সাধারণ ছত্রাকঘটিত রোগ হোয়াইট ফাঙ্গাস, ব্ল্যাক ফাঙ্গাসকে বেশি বিপজ্জনক বললেন বিশেষজ্ঞরা – Kolkata24x7
Next Post:পরপর দুদিন কমল দৈনিক সংক্রমণ, চিন্তা বাড়িয়ে একদিনে মৃত ৪, ১৯৪ / India reports 2,57,299 new COVID19 cases, 3,57,630 discharges & 4,194 deaths in last 24 hrsCorona Update: পরপর দুদিন কমল দৈনিক সংক্রমণ,চিন্তা বাড়িয়ে একদিনে মৃত ৪, ১৯৪

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top