• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / স্বাস্থ্য সংবাদ / উচ্চ রক্তচাপ কমাতে খেয়ে দেখতে পারেন এই খাবারগুলি – Kolkata24x7

উচ্চ রক্তচাপ কমাতে খেয়ে দেখতে পারেন এই খাবারগুলি – Kolkata24x7

May 20, 2021 Category: স্বাস্থ্য সংবাদ
উচ্চ রক্তচাপ কমাতে খেয়ে দেখতে পারেন এই খাবারগুলি - Kolkata24x7

উচ্চ রক্ত চাপ বা হাই ব্লাড প্রেসার (High blood pressure) এখন অনেকেরই মাথা ব্যথার কারণ। অনিয়ন্ত্রিত জীবন যাপন (life style) থেকেই মূলত দেখা দেয় হাই ব্লাড প্রেসারের সমস্যা। পুরো পৃথিবীতে প্রায় ১০ বিলিয়ন মানুষ এই সমস্যার সম্মুখীন। এই উচ্চ রক্ত চাপ হাইপারটেনশন (Hypertension) নামেও পরিচিত। অনিয়ন্ত্রত হাই ব্লাড প্রেসার থেকে জন্ম নেয় হার্টের রোগ। হতে পারে হার্ট অ্যাটাক বা স্ট্রোক। কিন্তু স্বাস্থ্যকর খাবার খাওয়ার পাশাপাশি জীবন যাত্রায় বেশ কিছু পরিবর্তন করলেই নিয়ন্ত্রণ করা যায় এই উচ্চ রক্ত চাপের সমস্যা। যখন কোনো ব্যক্তির সিস্টোলিক ব্লাড প্রেসার ১৩০ mm Hg-র ওপর আর ডায়াস্টলিক ব্লাড প্রেশার ৮০ mm Hg-র ওপর থাকে তখন তাকে হাই ব্লাড প্রেসার বলে। বেশ কিছু খাবার খেলে নিয়ন্ত্রণ করা যায় উচ্চ রক্ত চাপ। দেখে নিন।

১. লেবু জাতীয় ফল: লেবু জাতীয় ফলে থাকে প্রচুর পরিমাণ ভিটামিন সি। যা শুধু মাত্র রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে না হাইপারটেশন নিয়ন্ত্রণে সাহায্য করে। এছাড়াও লেবুজাতীয় খাবারে উপস্থিত বিভিন্ন খনিজ পদার্থই হার্টকে ভালো রাখে

২. ফ্যাটি ফিশ: ফ্যাটি অ্যাসিড সম্বৃদ্ধ মাছে প্রচুর পরিমাণে ওমেগা ৩ থাকে, যা হার্টের জন্য খুবই উপকারী। উচ্চ রক্তচাপ কমানোর পাশাপাশি রক্ত সঞ্চালন কারী শিরা উপশিরার সমস্যাও নিয়ন্ত্রণ করে।

৩. কুমড়ো বীজ: কুমড়ো বীজে এমন কিছু পুষ্টিগুণ সম্পন্ন উপাদান থাকে যা উচ্চ রক্তচাপকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। এতে পটাসিয়াম, ম্যাগনেসিয়াম, আর্জিনিন থাকে যা হাইপারটেশন কন্ট্রোলে উপযোগী। রোজকার খাবারে কুমড়ো বীজ বা কুমড়ো তেল রাখলে ভালো।

৪. বেরি : বেরিকে অনেকেই সুপার ফুড (Super Food) হিসেবে বলে থাকেন। কারণ বেরি স্বাস্থ্যগুণে সম্বৃদ্ধ একটি ফল। বেরিতে থাকে প্রচুর অ্যান্টিঅক্সডেন্ট যা রক্তে নাইট্রিক অক্সাইড এর লেভেল বাড়িয়ে তোলে এবং ব্লাড ভেসেল অবরোধকারী উপাদান তৈরী হওয়া প্রতিরোধ করে, যা রক্ত চাপ নিয়ন্ত্রণে উপকারী। ব্লাড প্রেসার কমানোর জন্য ব্লুবেরি, রাস্পবেরি, স্ট্রবেরি খাওয়া যেতে পারে।

৫. গাজর: গাজরে ক্লোরজেনিক, পি কিউমারিক, ক্যাফিক অ্যাসিড জাতীয় ফেনোলিক উপাদান থাকে যা ব্লাড ভেসেলের সঠিক কার্যকারিতায় সাহায্য এবং প্রদাহ কমায়। যার ফলে কমে উচ্চ রক্ত চাপ।

লাল-নীল-গেরুয়া…! ‘রঙ’ ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা ‘খাচ্ছে’? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম ‘সংবাদ’!

‘ব্রেকিং’ আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের।

কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে ‘রঙ’ লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে ‘ফেক’ তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই ‘ফ্রি’ নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.

শরীর স্বাস্থ্য – Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper
2021-05-20 21:42:01
Source link

You May Also Like…

হার্ট অ্যাটাকের ঝুঁকি

হার্ট অ্যাটাকের ঝুঁকি ১২ বছর আগেই টের পাওয়া যায়, সতর্ক হবেন কীভাবে

কোলন ক্যানসার

কোলন ক্যানসারকে আইবিএস ভেবে ভুল করছেন না তো?

ক্যানসার

বংশে কারও ক্যানসারের ইতিহাস থাকলে আপনি কতটা ঝুঁকিতে

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

Previous Post:কড়া বিধিনিষেধের মাঝে লাফিয়ে বাড়ছে মৃত্যু, ১৬০ পার করল মৃতের সংখ্যাCOVID death in bengal on rise
Next Post:সাপ্লিমেন্ট ছাড়াই বাড়ান ইমিউনিটি – Kolkata24x7সাপ্লিমেন্ট ছাড়াই বাড়ান ইমিউনিটি - Kolkata24x7

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top