• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / স্বাস্থ্য সংবাদ / সুস্থ হওয়ার ৩ মাস পর টিকা, অন্তঃসত্ত্বা-স্তন্যদায়ীরা কী করবেন? জানাল কেন্দ্র

সুস্থ হওয়ার ৩ মাস পর টিকা, অন্তঃসত্ত্বা-স্তন্যদায়ীরা কী করবেন? জানাল কেন্দ্র

May 20, 2021 Category: স্বাস্থ্য সংবাদ
সুস্থ হওয়ার ৩ মাস পর টিকা, অন্তঃসত্ত্বা-স্তন্যদায়ীরা কী করবেন? জানাল কেন্দ্র

নিজস্ব প্রতিবেদন: কোভিডে (COVID-19) সুস্থ হওয়ার পর টিকা নেওয়ার জন্য এখন অপেক্ষা করতে হবে ৩ মাস। ভ্যাকসিনের (COVID Vaccine) প্রথম ডোজ নেওয়ার পর করোনা আক্রান্ত হলেও দ্বিতীয় ডোজের জন্য অপেক্ষা করতে ওই একই সময়। প্লাজমা থেরাপির রোগীদেরও টিকাকরণ ৩ মাসেই হবে। এত দিন পর্যন্ত টিকা নেওয়ার সময়সীমার কোনও ব্যবধান ছিল না। ব্যক্তিগতভাবে ২ বা ৪ সপ্তাহের ব্য়বধানের পরামর্শ দিচ্ছিলেন চিকিৎসকরা। বুধবার করোনা টিকানীতিতে একগুচ্ছ উপদেশ দিল কেন্দ্রীয় সরকার। এই নিয়মগুলির সুপারিশ করেছিল জাতীয় কোভিড-১৯ ভ্যাকসিন প্রশাসনিক বিশেষজ্ঞ কমিটি (NEGVAC)। 

কী জানাল কেন্দ্র?  

১। কোভিড সারার ৩ মাস পর টিকা নিতে হবে।             

২। ভ্যাকসিনের প্রথম ডোজ নেওয়ার পর করোনা সংক্রামিত হলে আগে সুস্থ হতে হবে। তার ৩ মাস পরে নেওয়া যাবে টিকা।

৩। স্তন্যদায়ী মহিলারা টিকা নিতে পারবেন।

৪। প্লাজমা থেরাপিতে হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার ৩ মাস পর ভ্যাকসিন নেওয়া যাবে।

৫। গুরুতর অসুখে হাসপাতাল বা আইসিইউ-তে থাকলে ৪ থেকে ৮ সপ্তাহ পরে ভ্যাকসিন নিতে পারবেন। 

৬। ভ্যাকসিন নেওয়ার ১৪ দিন পরে রক্তদান করা যাবে। করোনা আক্রান্ত ব্যক্তি আরটি-পিসিআর টেস্টে নেগেটিভ রিপোর্ট আসার ১৪ দিন পরে রক্তদান করতে পারবেন। 

৭। ভ্যাকসিন নেওয়ার আগে আবশ্যক র‍্যাপিড অ্যান্টিজেন টেস্ট।  

৮। গর্ভবতী মহিলাদের কোভিড টিকা দেওয়ার বিষয়টি এখনও বিচারাধীন। এনিয়ে সিদ্ধান্ত হয়নি। 

রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে এই নিয়মগুলি মেনে চলার নির্দেশিকা পাঠিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। এর পাশাপাশি ভ্যাকসিন যাঁরা দিচ্ছেন, তাঁদের প্রশিক্ষণের ব্যবস্থাও করতে বলা হয়েছে। 

আরও পড়ুন-  রাজ্যে দৈনিক মৃতের সংখ্যা এই প্রথম ১৫০ পার, ঊর্ধ্বমুখী সংক্রমণের হারও

 



Zee24Ghanta: Health News
2021-05-20 00:50:10
Source link

You May Also Like…

হার্ট অ্যাটাকের ঝুঁকি

হার্ট অ্যাটাকের ঝুঁকি ১২ বছর আগেই টের পাওয়া যায়, সতর্ক হবেন কীভাবে

কোলন ক্যানসার

কোলন ক্যানসারকে আইবিএস ভেবে ভুল করছেন না তো?

ক্যানসার

বংশে কারও ক্যানসারের ইতিহাস থাকলে আপনি কতটা ঝুঁকিতে

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

Previous Post:রাজ্যে দৈনিক মৃতের সংখ্যা এই প্রথম ১৫০ পার, ঊর্ধ্বমুখী সংক্রমণের হারওরাজ্যে দৈনিক মৃতের সংখ্যা এই প্রথম ১৫০ পার, ঊর্ধ্বমুখী সংক্রমণের হারও
Next Post:বাড়িতে বসে করোনা পরীক্ষা! নয়া কিটে ছাড়পত্র ICMR এর, কীভাবে করবেন? জেনে নিনবাড়িতে বসে করোনা পরীক্ষা! নয়া কিটে ছাড়পত্র ICMR এর, কীভাবে করবেন? জেনে নিন

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top