• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / স্বাস্থ্য সংবাদ / করোনার এই লক্ষণ মারাত্মক! অবহেলা করলেই পড়বেন বিপদে –

করোনার এই লক্ষণ মারাত্মক! অবহেলা করলেই পড়বেন বিপদে –

May 19, 2021 Category: স্বাস্থ্য সংবাদ
করোনার এই লক্ষণ মারাত্মক! অবহেলা করলেই পড়বেন বিপদে -

মহামারীর দ্বিতীয় ঢেউ দেশজুড়ে যে পরিস্থিতির সৃষ্টি করেছে তার ফলে এখন বেশিরভাগ হাসপাতালগুলিতে রোগীদের লম্বা লাইন অথবা অক্সিজেনদের ঘাটতি (oxygen crisis) চোখে পড়ছে।

তবে এখন আবার মহামারীর বেশিরভাগ আক্রান্তদের মধ্যে এই রোগটির কারণে হালকা লক্ষণ (symptoms) দেখা দিচ্ছে। তবে যারা বয়স্ক এবং যারা ডায়াবেটিস, ক্যান্সার অথবা কিডনি সংক্রান্ত কোন রোগে আগে থেকেই আক্রান্ত তাদের মধ্যে গভীর লক্ষণ (symptoms) দেখা যাচ্ছে।

বলা হচ্ছে যে এই ভাইরাসে ৮০ শতাংশ ৬৫ বছর বয়স বা তার থেকে বেশি বয়সের রোগীরাই মারা যাচ্ছেন বেশি।

আসলে এই ভাইরাসটি মানুষের ফুসফুসে আঘাত করে। যার ফলে তার বুকে ব্যথা এবং জ্বালা ভাব অনুভূত হয়।

এমন পরিস্থিতিতে তাকে হাসপাতালে ভর্তি করতে হয়। ডাক্তাররা বলছেন যে এটি মহামারীর অন্যতম লক্ষণ (symptoms) হতে পারে।

আরো পোস্ট-  এই কয়েকটি ভুলে করোনার হালকা সংক্রমণ হয়ে ওঠে ক্ষতিকারক!

তবে এর পাশাপাশি যদি কারো শ্বাসকষ্টের সমস্যা (breathing trouble) হয় তবে সেটাও অন্যতম লক্ষণ (symptoms)। একটি পরীক্ষায় ১৭.৭% শতাংশ আক্রান্তদের মধ্যে বুকে ব্যথার সমস্যা দেখা দিয়েছে।

লক্ষ্য করা হয়েছে যে ফুসফুসের আশেপাশে যে টিস্যুগুলো রয়েছে সেগুলি ফুলে যাওয়ার কারণে অথবা হার্ট ইঞ্জুরি থাকলে এই সমস্যা বেশি হয়।

করোনা ভাইরাস এনজিওটেনসিন কনভার্টিং এনজাইম নামক এক রিসেপ্টর এর মাধ্যমে আমাদের কোষে প্রবেশ করে এই ভাইরাস।

এর ফলে আমাদের ফুসফুস, হৃদয় এবং গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্ট এ সেটা ছড়িয়ে পড়ে।

আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতার (immunity power) ফলে যে অণু নির্গত হয় সেটিকে ইনফ্লেমেটরি সাইটোকাইনস বলা হয়। এগুলি আমাদের হার্টে থাকা কোষগুলিকে ধ্বংস করে।

এর ফলে হৃদয়ের মাংসপেশিগুলো দুর্বল হয়ে যায়। এছাড়া যারা কার্ডিওভাসকুলার সমস্যায় ভুগছেন তাদের মধ্যে হৃদযন্ত্র বিকল হওয়ার সমস্যা প্রবলভাবে থাকে।

আমাদের ফুসফুস জুড়ে একটি পর্দা থাকে যা সেটিকে রক্ষা করে। সেখানে যে ফ্লুরল স্পেস থাকে সেখান থেকে নির্গত হওয়া কিছু অণু আমাদের হৃদয়ের চারপাশে যে ফ্লুরল স্পেস থাকে সেগুলোকে লক্ষ্য করে এগোয় এবং এর ফলে বুকে ব্যথা (chest pain) অনুভূত হয়।

লাল-নীল-গেরুয়া…! ‘রঙ’ ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা ‘খাচ্ছে’? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম ‘সংবাদ’!

‘ব্রেকিং’ আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের।

কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে ‘রঙ’ লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে ‘ফেক’ তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই ‘ফ্রি’ নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.

শরীর স্বাস্থ্য – Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper
2021-05-19 16:28:10
Source link

You May Also Like…

হার্ট অ্যাটাকের ঝুঁকি

হার্ট অ্যাটাকের ঝুঁকি ১২ বছর আগেই টের পাওয়া যায়, সতর্ক হবেন কীভাবে

কোলন ক্যানসার

কোলন ক্যানসারকে আইবিএস ভেবে ভুল করছেন না তো?

ক্যানসার

বংশে কারও ক্যানসারের ইতিহাস থাকলে আপনি কতটা ঝুঁকিতে

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

Previous Post:আম বাঙালির আমসূত্রআম বাঙালির আমসূত্র
Next Post:সন্তানের কোভিড টেস্ট! কী ভাবে প্রস্তুত করবেন বাচ্চাকে? রইল টিপসসন্তানের কোভিড টেস্ট! কী ভাবে প্রস্তুত করবেন বাচ্চাকে? রইল টিপস

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top