• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / লাইফস্টাইল / অতিমারি মোকাবিলায় স্বাস্থ্যকর্মীদের জন্য বিনামূল্যে পুষ্টিকর খাবার দেবেন শেফ সঞ্জীব কাপুর

অতিমারি মোকাবিলায় স্বাস্থ্যকর্মীদের জন্য বিনামূল্যে পুষ্টিকর খাবার দেবেন শেফ সঞ্জীব কাপুর

May 18, 2021 Category: লাইফস্টাইল
অতিমারি মোকাবিলায় স্বাস্থ্যকর্মীদের জন্য বিনামূল্যে পুষ্টিকর খাবার দেবেন শেফ সঞ্জীব কাপুর

হাইলাইটস

  • গত কয়েক মাস ধরে করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে (Coronavirus Second Wave) বিপর্যস্ত দেশ৷
  • হাসপাতালের শয্যা, অক্সিজেন ও ওষুধের অভাব স্বাস্থ্যকর্মীদের জন্য তাঁদের লড়াই আরও প্রতিকূল করে তুলেছে৷
  • অতিমারি (Coronavirus) মোকাবিলায় দিনরাত এক করে লড়াই করছেন স্বাস্থ্যকর্মীরা৷

এই সময় ডিজিটাল ডেস্ক: গত কয়েক মাস ধরে করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে (Coronavirus Second Wave) বিপর্যস্ত দেশ৷ হাসপাতালের শয্যা, অক্সিজেন ও ওষুধের অভাব স্বাস্থ্যকর্মীদের জন্য তাঁদের লড়াই আরও প্রতিকূল করে তুলেছে৷ অতিমারি (Coronavirus) মোকাবিলায় দিনরাত এক করে লড়াই করছেন স্বাস্থ্যকর্মীরা৷ দেশ বিদেশের বহু সেলেব্রিটিই বাড়িয়ে দিয়েছেন তাঁদের সাহায্যের হাত৷ এ বার সেই তালিকায় যুক্ত হলেন সেলিব্রেটি শেফ সঞ্জীব কাপুরও (Sanjeev Kapoor)৷

তাঁর হাতের জাদুতে মুগ্ধ ভোজনরসিকরা৷ এ বার সেই হাত তিনি বাড়িয়ে দিলেন কোভিডযোদ্ধাদের (covid workers) দিকে৷ সঞ্জীব কাপুর (Sanjeev Kapoor) ঠিক করেছেন তিনি ভারতের সাতটি শহরে স্বাস্থ্যকর্মীদের জন্য বিনামূল্যে খাবার পাঠাবেন৷ এই উদ্যোগে ওয়ার্ল্ড সেন্টার কিচেনে কর্মরক জোস অ্যান্ড্রেসের সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন তিনি। ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেন, তাজ হোটেল এবং সঞ্জীব কাপুরের (Sanjeev Kapoor) যৌথ উদ্যোগে এ বার নিখরচা পুষ্টিকর খাবার পৌঁছে যাবে দেশের মোট সাতটি শহরের স্বাস্থ্যকর্মীদের কাছে।

ইতিমধ্যেই এই দলটি মুম্বই, আমদাবাদ, দিল্লি, গুরগাঁও, কলকাতা, গোয়া ও হায়দরাবাদ, এই শহরগুলির দশ হাজারেরও বেশি প্রথমসারির কোভিডযোদ্ধাদের কাছে বিনামূল্যে খাবার পৌঁছে দিতে সক্রিয়ভাবে কাজ করছে৷ শেফ জানিয়েছেন, অতিমারির কথা মাথায় রেখে সাজানো হয়েছে খাবারের মেনু ৷ ২০২০-র লকডাউনের সময় কস্তুরবা, কেইএম এবং সিওন হাসপাতালের চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের জন্য খাবারের ব্যবস্থা করেছিলেন সঞ্জীব এবং তাঁর টিম। এ বছর আরও বড় আকারে উদ্যোগ নেওয়া হল।

Lifestyle News in Bengali, লাইফস্টাইল খবর, Health Tips, Fashion Trends and Tips in Bangla
2021-05-18 14:51:10
Source link

You May Also Like…

মাইগ্রেন

মাইগ্রেন রোগীর যন্ত্রণাময় অভিজ্ঞতা

খতনা

খতনা করানোর উপযুক্ত বয়স কোনটি

কোন খাবারে বাড়ে ভালো কোলেস্টেরল এইচডিএল

কোন খাবারে বাড়ে ভালো কোলেস্টেরল এইচডিএল

লাউ

লাউ যেভাবে খেলে ওজন কমবে

Previous Post:স্বাভাবিকের তুলনায় ওজন বেড়ে গেলে বাড়াবাড়ি আশঙ্কা থাকে কোভিডে, জানাচ্ছে সমীক্ষাস্বাভাবিকের তুলনায় ওজন বেড়ে গেলে বাড়াবাড়ি আশঙ্কা থাকে কোভিডে, জানাচ্ছে সমীক্ষা
Next Post:স্বাদে খাসা পুষ্টিতে ঠাসা, শিখে নিন ওটস মাঞ্চুরিয়ানের Healthy রেসিপিস্বাদে খাসা পুষ্টিতে ঠাসা, শিখে নিন ওটস মাঞ্চুরিয়ানের Healthy রেসিপি

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top