• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / স্বাস্থ্য সংবাদ / প্রথম টিকার পর যদি করোনা হয়? জানুন কী করবেন…

প্রথম টিকার পর যদি করোনা হয়? জানুন কী করবেন…

May 18, 2021 Category: স্বাস্থ্য সংবাদ
প্রথম টিকার পর যদি করোনা হয়? জানুন কী করবেন...

হাইলাইটস

  • করোনার টিকাকরণ (Corona vaccine doses) নিয়ে একাধিক সংশয় কাজ করছে মানুষের মনে।
  • তাঁর মধ্যে অন্যতম একটি হল করোনা টিকার (Corona vaccine) প্রথম ডোজ নেওয়ার পর কতদিনের মধ্যে দ্বিতীয় ডোজ নেওয়া যাবে বা প্রথম ডোজ নেওয়ার পর যদি কেউ করোনা আক্রান্ত (Covid) হন সেক্ষেত্রে দ্বিতীয় ডোজ নেওয়া যাবে কিনা।

এই সময় ডিজিটাল ডেস্ক: করোনার টিকাকরণ (Corona vaccine doses) নিয়ে একাধিক সংশয় কাজ করছে মানুষের মনে। তাঁর মধ্যে অন্যতম একটি হল করোনা টিকার (Corona vaccine) প্রথম ডোজ নেওয়ার পর কতদিনের মধ্যে দ্বিতীয় ডোজ নেওয়া যাবে বা প্রথম ডোজ নেওয়ার পর যদি কেউ করোনা আক্রান্ত (Covid) হন সেক্ষেত্রে দ্বিতীয় ডোজ নেওয়া যাবে কিনা।

সংক্রামক ব্যাধি বিশেষজ্ঞ ক্রিস্টেন ইংলান্ড জানান, ‘আগে কোভিড (Covid) হয়ে থাকলেও ভ্যাকসিন নেওয়া খুব জরুরি। যদিও উচ্চ রোগ প্রতিরোধ ক্ষমতা কতদিন বজায় থাকবে সে সম্পর্কে নিশ্চিত কিছু জানা যায়নি।’ করোনা (Corona) থেকে সুস্থ হয়ে ওঠার পর স্বাভাবিকভাবেই দেহে অ্যান্টিবডি উৎপন্ন হয় যা ভবিষ্যতের সংক্রমণের সম্ভাবনা কমায়। কিন্তু চিকিৎকসদের মতে, কোভিড (Covid) থেকে সুস্থ হয়েও ভ্যাকসিন অবশ্যই নেওয়া উচিত কারণ তা দেহে অনাক্রমতা আরও বৃদ্ধি করে সংক্রমণের হাত থেকে রক্ষা করতে সাহায্য করে।

বিশেষজ্ঞদের মতে, প্রথম ডোজ নেওয়ার পর কোনও ব্যক্তি করোনা (Corona) আক্রান্ত হলে ৮ সপ্তাহ পর দ্বিতীয় ডোজ (Corona vaccine doses) নেওয়া যেতে পারে। এমনই জানিয়েছেন, কর্নাটকের জেনেটিক কনফারমেশান অফ সার্স কোভ ২ (SARS-CoV-2) এর নোডাল অফিসার এবং ন্যাশনাল ইনস্টিটিউট অফ মেন্টাল হেল্থ অ্যান্ড নিউরোসায়েন্সেস (NIMHANS)-এর নিউরোভায়রোলজির অবসরপ্রাপ্ত অধ্যাপক।

COVID আক্রান্ত হয়ে হোম আইসোলেশনে আছেন? হঠাৎ শ্বাসকষ্ট হলে কী করণীয়? পড়ুন, চিকিৎসকের পরামর্শ

করোনা (Corona) আক্রান্ত হওয়ার পর শরীর অ্যান্টিবডি উৎপাদন করতে শুরু করে, এটি ভ্যাকসিন নেওয়ারই সমার্থক। বিশেষজ্ঞদের মতে, আক্রান্ত হওয়ার পর অন্তত ৮ সপ্তাহ অপেক্ষা করে দ্বিতীয় ডোজ নেওয়া যেতে পারে। অনেক ক্ষেত্রে, দুটি ডোজ নেওয়ার মাঝে যদি কেউ আক্রান্ত হয়ে পড়েন, তা হলে তাদের মধ্যে মৃদু বা মাঝারি উপসর্গ দেখা দেয়। আবার প্রতিষেধকের প্রথম ডোজ নেওয়ার ১-৩ সপ্তাহের মধ্যে যদি কেউ আক্রান্ত হয়ে পড়েন, তবে প্রতিরোধ গড়ে ওঠা প্রায় অসম্ভব। কিন্তু প্রথম ডোজের ২-৩ সপ্তাহ পর আক্রান্ত হলে ব্যক্তির মধ্যে ভাইরাসের মৃদু প্রভাব লক্ষ্য করা যায়।

প্রাকৃতিক ও ভ্যাকসিনের মাধ্যমে গড়ে ওঠা রোগ প্রতিরোধ ক্ষমতার বিষয়টি এখনও গবেষণাধীন। সিডিসি অনুযায়ী, ভ্যাকসিন নেওয়ার পর শরীরে প্রতিরোধ গড়ে তোলার জন্য ২ সপ্তাহ প্রয়োজন হয়। তার মাঝে কোনও ব্যক্তি করোনা আক্রান্ত হতে পারেন।

Health and Fitness Tips in Bengali শরীর-গতিক, Yoga and Exercise Tips in Bangla
2021-05-18 16:28:27
Source link

You May Also Like…

হার্ট অ্যাটাকের ঝুঁকি

হার্ট অ্যাটাকের ঝুঁকি ১২ বছর আগেই টের পাওয়া যায়, সতর্ক হবেন কীভাবে

কোলন ক্যানসার

কোলন ক্যানসারকে আইবিএস ভেবে ভুল করছেন না তো?

ক্যানসার

বংশে কারও ক্যানসারের ইতিহাস থাকলে আপনি কতটা ঝুঁকিতে

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

Previous Post:করোনাক্রান্ত হয়ে টেনশনে টুকটাক খেয়েই যাচ্ছেন! কীভাবে বন্ধ করবেনকরোনাক্রান্ত হয়ে টেনশনে টুকটাক খেয়েই যাচ্ছেন! কীভাবে বন্ধ করবেন
Next Post:বিশ্বের ৫ প্রাকৃতিক বিস্ময়ের ভার্চুয়াল ভ্রমণবিশ্বের ৫ প্রাকৃতিক বিস্ময়ের ভার্চুয়াল ভ্রমণ

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top