• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / স্বাস্থ্য সংবাদ / শরীরে অ্যান্টিবডি রয়েছে তবুও কি টিকা নিতে হবে?

শরীরে অ্যান্টিবডি রয়েছে তবুও কি টিকা নিতে হবে?

May 18, 2021 Category: স্বাস্থ্য সংবাদ
শরীরে অ্যান্টিবডি রয়েছে তবুও কি টিকা নিতে হবে?

মহামারি করোনায় আক্রান্ত হয়ে সেরে উঠলেই শরীরে অ্যান্টিবডি তৈরি হয়। আবার টিকা থেকেও পাওয়া যায় অ্যান্টিবডি।

এই দু’ভাবে অ্যান্টিবডিই শরীরে করোনা রোগের বিরুদ্ধে লড়াই করার শক্তি দেয়।

অ্যান্টিবডি হচ্ছে এক বিশেষ ধরনের প্রোটিনের কোষ, যা সংক্রমণকারী জীবাণুটিকে প্রতিহত করতে পারে। শুধু তাই নয়, নির্দিষ্ট সময় পর্যন্ত এই বিশেষ প্রোটিন কোষে ধরাও থাকে জীবাণুটির বৈশিষ্ট্যের স্মৃতি। ফলে সেই সময়ের মধ্যে জীবাণুটি ফের আক্রমণ করলে অ্যান্টিবডি তাকে আবারও প্রতিহত করতে পারে।

অ্যান্টিবডিই শরীরে করোনার রোগ প্রতিরোধ শক্তি বাড়িয়ে তোলে। অনেকেই জানতে চান, করোনায় আক্রান্ত হয়ে যারা সেরে উঠছেন, তাদের শরীরে অ্যান্টিবডি তৈরি তো হয়েছেই। এরপরও কি টিকা বা ভ্যাকসিন নিতে হবে?

বিশেষজ্ঞরা বলেন, করোনার মতো রোগকে আটকানোর একটাই রাস্তা— টিকা নেওয়া। যাদের সংক্রমণের ফলে শরীরে অ্যান্টিবডি তৈরি হয়েছে, তারা যদি পরে টিকা নেন তবেই করোনার ঝুঁকি প্রায় পুরোটাই কমিয়ে আনা সম্ভব।

এম এন / ১৮ মে



স্বাস্থ্য | DesheBideshe
2021-05-18 12:57:10
Source link

You May Also Like…

হার্ট অ্যাটাকের ঝুঁকি

হার্ট অ্যাটাকের ঝুঁকি ১২ বছর আগেই টের পাওয়া যায়, সতর্ক হবেন কীভাবে

কোলন ক্যানসার

কোলন ক্যানসারকে আইবিএস ভেবে ভুল করছেন না তো?

ক্যানসার

বংশে কারও ক্যানসারের ইতিহাস থাকলে আপনি কতটা ঝুঁকিতে

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

Previous Post:মহামারিকালে ডায়াবিটিস ঠেকিয়ে রাখতে চান? আজ থেকেই নজর দিন ডায়েটেমহামারিকালে ডায়াবিটিস ঠেকিয়ে রাখতে চান? আজ থেকেই নজর দিন ডায়েটে
Next Post:Patients Are Now Facing Stomach Ailments in Second Wave of Coronavirus । করোনার পরে বাড়ছে পেটের সমস্যা, ফুলে থাকছে পেটকরোনার পরে বাড়ছে পেটের সমস্যা, ফুলে থাকছে পেট

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top