• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / স্বাস্থ্য সংবাদ / কার্যকর নয়, করোনার চিকিৎসা পদ্ধতি থেকে বাদ প্লাজমা থেরাপি, জানাল কেন্দ্র

কার্যকর নয়, করোনার চিকিৎসা পদ্ধতি থেকে বাদ প্লাজমা থেরাপি, জানাল কেন্দ্র

May 18, 2021 Category: স্বাস্থ্য সংবাদ
কার্যকর নয়, করোনার চিকিৎসা পদ্ধতি থেকে বাদ প্লাজমা থেরাপি, জানাল কেন্দ্র

নিজস্ব প্রতিবেদন: গুরুতর করোনা আক্রান্তের চিকিৎসায় কনভ্যালেসেন্ট প্লাজমা থেরাপি (Plasma Therapy) ব্যবহার করে হাসপাতালগুলি। কোভিড-১৯-র প্রস্তাবিত চিকিৎসার পদ্ধতির তালিকা থেকে প্লাজমা থেরাপিকে ছাঁটল কেন্দ্রীয় সরকার। করোনা রোগীর চিকিৎসায় কার্যকর হচ্ছে না প্লাজমা থেরাপি, জানিয়েছে জাতীয় কোভিড টাস্ক ফোর্স। তাদের অভিমত, পরীক্ষামূলক প্রয়োগে দেখা গিয়েছে, করোনার সংক্রমণ প্রশমনে অকোজে প্লাজমা থেরাপি।            

সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, গত সপ্তাহের টাস্ক ফোর্সে থাকা ডাক্তার, বিজ্ঞানী ও আধিকারিকরা সিদ্ধান্ত নেন, করোনার চিকিৎসা পদ্ধতির  নির্দেশিকা থেকে বাদ দেওয়া হবে কনভ্যালেসেন্ট প্লাজমা থেরাপিকে (Plasma Therapy)। আগের নির্দেশিকায় গুরুতর সংক্রমিতদের শুশ্রুষায় প্লাজমা থেরাপির কথা বলা হয়েছিল। 

প্রধান বৈজ্ঞানিক উপদেষ্টা কে বিজয় রাঘবনকে চিঠি দিয়েছিলেন একাধিক বিজ্ঞানী। তাঁরা সতর্ক করেছিলেন, যুক্তিহীন ও অবৈজ্ঞানিক পদ্ধতির ব্যবহার করা হচ্ছে। আইএসিএমআরের প্রধান গবেষক বলরাম ভার্গব ও এইমসের পরিচালক রনদীপ গুলেরিয়া দাবি করেছিলেন, শরীরের অ্যান্টবডিকে নিষ্ক্রিয় করে দিচ্ছে প্লাজমা থেরাপি। তার ফলে রোগী হারাচ্ছে রোগ প্রতিরোধী ক্ষমতা। 

স্টেরয়েড নিয়েও আশঙ্কা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। তাঁদের মতে, স্টেরয়েডের অপব্যবহারের ফলে নষ্ট হচ্ছে শরীরে থাকা প্রতিরোধ ক্ষমতা। তার ফলে মৃত্যু হচ্ছে সুস্থ রোগীর।  

আরও পড়ুন- মৃতের সংখ্যা একই, বাংলায় সংক্রমণের হার প্রথমবার পার করল ১০ শতাংশের গণ্ডি



Zee24Ghanta: Health News
2021-05-18 00:52:36
Source link

You May Also Like…

হার্ট অ্যাটাকের ঝুঁকি

হার্ট অ্যাটাকের ঝুঁকি ১২ বছর আগেই টের পাওয়া যায়, সতর্ক হবেন কীভাবে

কোলন ক্যানসার

কোলন ক্যানসারকে আইবিএস ভেবে ভুল করছেন না তো?

ক্যানসার

বংশে কারও ক্যানসারের ইতিহাস থাকলে আপনি কতটা ঝুঁকিতে

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

Previous Post:লকডাউনে ডেটিং চলুক বাড়িতেই! রইল কিছু মজার আইডিয়া...লকডাউনে ডেটিং চলুক বাড়িতেই! রইল কিছু মজার আইডিয়া…
Next Post:পনির ভালোবাসেন…এই রোগগুলি থেকে চিরতরে থাকবেন দূরেপনির ভালোবাসেন...এই রোগগুলি থেকে চিরতরে থাকবেন দূরে

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top