• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / স্বাস্থ্য সংবাদ / আক্রান্তের চেয়ে সুস্থতার হার অনেক বেশি, তবে ভয় পাওয়াচ্ছে মৃত্যু সংখ্যা

আক্রান্তের চেয়ে সুস্থতার হার অনেক বেশি, তবে ভয় পাওয়াচ্ছে মৃত্যু সংখ্যা

May 17, 2021 Category: স্বাস্থ্য সংবাদ
আক্রান্তের চেয়ে সুস্থতার হার অনেক বেশি, তবে ভয় পাওয়াচ্ছে মৃত্যু সংখ্যা

নিজস্ব প্রতিবেদন: কোভিডে আক্রান্তের সংখ্যা একলাফে অনেকটা কমে গেল। তিন লাখের ঘর ছেড়ে এখন ২ লাখে বিচরণ। স্বাস্থ্য মন্ত্রকের প্রকাশিত রিপোর্ট অনুযায়ী ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ২ লাখ ৮১ হাজা ৩৮৬ জন। সেখানে সুস্থ হয়েছেন ৩ লাখ ৭৮ হাজার ৭৪১ জন। নিঃসন্দেহে এটি স্বস্তির খবর। কারণ, এতদিন আক্রান্তের সংখ্যার থেকে সুস্থতার হার অনেকটা কম থাকত। সেখানে সুস্থ হয়েছে আক্রান্তের চেয়ে কয়েকগুণ বেশি। তবে ভয় দেখাচ্ছে মৃত্যু সংখ্যা,২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৪ হাজার ১০৬ জনের। 

বিভিন্ন রাজ্যে লকডাউন, কড়া স্বাস্থ্যবিধি পালন, নয়া গাইডলাইন জারি করার  ফলেও এমনটা ঘটতে পারে। পাশাপাশি ভ্যাকসিনও নিয়ে ফেলেছেন প্রায় ১৮ কোটিরও বেশি ভারতবাসী। সেই কারণেই মূলত কমছে আক্রান্তের সংখ্যা। 

নতুন করে সংক্রমণ ঘটায়, মোট আক্রান্তের সংখ্যা হয়েছে ২ কোটি ৪৯ লাখ  ৬৫ হাজার ৪৬৩। করোনা মুক্ত হয়েছে ২ কোটি ১১ লাখ ৭৪ হাজার ০৭৬। মোট মৃতের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ২ লাখ ৭৪ হাজার ৩৯০-তে। এখনও পর্যন্ত সক্রিয় রোগী রয়েছেন ৩৫ লাখ ১৬ হাজার ৯৯৭ জন। 

 

India reports 2,81,386 new #COVID19 cases, 3,78,741 discharges and 4,106 deaths in the last 24 hours, as per Union Health Ministry

Total cases: 2,49,65,463
Total discharges: 2,11,74,076
Death toll: 2,74,390
Active cases: 35,16,997

Total vaccination: 18,29,26,460 pic.twitter.com/RJCDwbzyha

— ANI (@ANI) May 17, 2021

প্রসঙ্গত, এরই মাঝে মোট ভ্যাকসিন পেয়েছেন ১৮ কোটি ২৯ লাখ ২৬ হাজার ৪৬০ জন।  



Zee24Ghanta: Health News
2021-05-17 10:30:13
Source link

You May Also Like…

হার্ট অ্যাটাকের ঝুঁকি

হার্ট অ্যাটাকের ঝুঁকি ১২ বছর আগেই টের পাওয়া যায়, সতর্ক হবেন কীভাবে

কোলন ক্যানসার

কোলন ক্যানসারকে আইবিএস ভেবে ভুল করছেন না তো?

ক্যানসার

বংশে কারও ক্যানসারের ইতিহাস থাকলে আপনি কতটা ঝুঁকিতে

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

Previous Post:গাজরের উপকারিতা ও পুষ্টিগুণ - DesheBidesheগাজরের উপকারিতা ও পুষ্টিগুণ – DesheBideshe
Next Post:করোনাকালে নিয়ন্ত্রণে থাক ডায়াবিটিস, আজ থেকেই ট্রাই করুন এই আয়ুর্বেদ টোটকা!করোনাকালে নিয়ন্ত্রণে থাক ডায়াবিটিস, আজ থেকেই ট্রাই করুন এই আয়ুর্বেদ টোটকা!

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top