• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / স্বাস্থ্য সংবাদ / রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে যেসব ফলে

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে যেসব ফলে

May 16, 2021 Category: স্বাস্থ্য সংবাদ
রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে যেসব ফলে

শরীরের পুষ্টি জোগাতে ফলের জুড়ি নেই। এ কারণে প্রতিদিনের খাদ্যতালিকায় বিভিন্ন রকম ফল রাখার পরামর্শ দেন চিকিৎসকরা। বিশেষজ্ঞদের মতে, এমন কিছু ফল আছে যেগুলি নিয়মিত খেলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। সেই সঙ্গে এসব ফল শরীরের ওজন কমাতেও ভূমিকা রাখে। যেমন-

আপেল: সকালে খালি পেটে একটা আপেল খাওয়ার পরামর্শ দেন অনেকে। কারণ আপেল হজমশক্তি বাড়াতে সাহায্য করে। এতে থাকা ফাইবার পেট ভরিয়ে রাখে। তাতে ক্ষুধাও কম পায়। পেটের মেদ কমাতে এই ফলের তুলনা নেই।

কলা: অনেকের ধারণা, কলা খেলে ওজন বাড়ে। কিন্তু এটা মোটেও ঠিক নয়। কলাতে এমন ধরনের স্টার্চ বা শর্করা রয়েছে, যা ক্ষুধা নিয়ন্ত্রণ করতে এবং মেদ গলাতে সাহায্য করে। একই সঙ্গে পেশির গঠনেও সাহায্য করে কলা।

লেবু: সকালে লেবুর পানি খেলে ওজন কমে। কারণ লেবুর রস যকৃত এবং পেটের অন্য অন্ত্রে জমা দূষিত পদার্থ পরিষ্কার করে দেয়। ফলে খাবার হজম করার ক্ষমতা বাড়ে। এতে মেদ জমার পরিমাণ কমে।

যে কোনও বেরি: যে কোনও বেরি কোলেস্টেরল, রক্তচাপ কমাতে সাহায্য করে। যাদের ওজন খুব বেশি, তারা নিয়মিত বেরি খেলে শরীর সতেজ হয়। এই ফল ওজন কমাতেও ভূমিকা রাখে।

জাম্বুরা: যে কোনও খাবার খাওয়ার আগে কিছুটা জাম্বুরা খেলে শরীরে মেদ কম জমে। এই ফলে থাকা ভিটামিন সি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।

এম এন / ১৬ মে



স্বাস্থ্য | DesheBideshe
2021-05-16 13:04:22
Source link

You May Also Like…

হার্ট অ্যাটাকের ঝুঁকি

হার্ট অ্যাটাকের ঝুঁকি ১২ বছর আগেই টের পাওয়া যায়, সতর্ক হবেন কীভাবে

কোলন ক্যানসার

কোলন ক্যানসারকে আইবিএস ভেবে ভুল করছেন না তো?

ক্যানসার

বংশে কারও ক্যানসারের ইতিহাস থাকলে আপনি কতটা ঝুঁকিতে

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

Previous Post:গর্ভধারণের লক্ষণ দেখা দেওয়া সত্ত্বেও টেস্ট নেগেটিভ? জানুন কারণ...গর্ভধারণের লক্ষণ দেখা দেওয়া সত্ত্বেও টেস্ট নেগেটিভ? জানুন কারণ…
Next Post:COVID আক্রান্ত হয়ে হোম আইসোলেশনে আছেন? হঠাৎ শ্বাসকষ্ট হলে কী করণীয়? পড়ুন, চিকিৎসকের পরামর্শCOVID আক্রান্ত হয়ে হোম আইসোলেশনে আছেন? হঠাৎ শ্বাসকষ্ট হলে কী করণীয়? পড়ুন, চিকিৎসকের পরামর্শ

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top