• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / স্বাস্থ্য সংবাদ / ঘাম ঝরবে না, ১ মাসে ওজন কমবেই এই ডায়েটে

ঘাম ঝরবে না, ১ মাসে ওজন কমবেই এই ডায়েটে

May 14, 2021 Category: স্বাস্থ্য সংবাদ
ঘাম ঝরবে না, ১ মাসে ওজন কমবেই এই ডায়েটে

হ্যাঁ, এই ম্যাজিক ডায়েট এরকমই। সত্যি এতে আপনাকে কায়িক শ্রম করতে হবে না।

১ মাসে ৫ কেজি পর্যন্ত কমাতে পারবেন এই ডায়েটে। তবে আপনাকে তা কঠোরভাবে মানতে হবে।

হয়তো প্রশ্ন জাগছে যে এতে লাভ হবে তো? আসলে এটা সম্পূর্ণই নির্ভর করছে আপনার উপরে।

আপনি কীভাবে ও কখন ডায়েটটি মানছেন সেটাই আসল। তবে মানতে পারলে তা কাজে দেবে।

আজকালকার যুদ্ধের সময় আমাদের শারীরিক ও মানসিকভাবে ফিট থাকাটা খুবই দরকারি। সেখানে ডায়েট মেনে (Diet Chart) খাওয়া-দাওয়া করতে পারলে কোনো ক্ষতি আপনার শরীরের হবে না।

আরো পোস্ট- ব্রেকফাস্টে স্বাদ বদলে ‘চিজ-গার্লিক ব্রেড’

তাই শুধুই রোগ হওয়ার জন্যে নয়, আপনি ডায়েটটি নিজেকে ফিট রাখতেও মানতে পারেন। যেটাই করবেন লাভ হবে আপনারই।

ওজন নিয়ন্ত্রণে রাখলে আপনার হার্ট রেট, কোলেস্টেরল, মেটাবলিক রেট (metabolic rate), রক্তচাপ সবই থাকবে আপনার নিয়ন্ত্রণে। দেখুন সেই ডায়েট (Diet Chart)।

১. সকাল ৭টায় উঠে পান করুন চিনি ছাড়া ১ কাপ গ্রিন টি বা সেটা না হলে লিকার চাও পান করতে পারেন।

২. সকাল ৮টা-য় করুন ব্রেকফাস্ট। ১টা সেদ্ধ ডিমের সাদা অংশ, ২টো রুটি ও ১ বাটি ভেজিটেবল স্যুপ খান রোজ। স্যুপে অল্প মাখন ছড়াতে পারেন মাঝে মাঝে।

৩. সকাল ১১টায় একটা গোটা ফল খেতে হবে। ১টা আপেল বা ১টা কমলালেবু খেয়ে নিন।

৪. দুপুর ১টা হবে আপনার লাঞ্চ টাইম। ১ কাপ ভাত, ২টো রুটি, ১ বাটি ভেজিটেবল, ১ কাপ ডাল ও সঙ্গে ১ পিস মাছ খেতে পারেন।

৫.বিকেল ৪টে নাগাদ আবার চিনি ছাড়া ১ কাপ গ্রিন টি ২টো ক্রিম ছাড়া বিস্কুট দিয়ে পান করুন।

৬. সন্ধে ৭টায় তাজা ডাবের জল পান করুন। সেই সঙ্গে ৮টা থেকে ১০টা পেস্তাবাদাম খেতে ভুলবেন না।

৭. রাত ৮টা হবে আপনার ডিনার টাইম। এই সময়ে শেষ খাবার হিসেবে ১ কাপ ভাত, ২টো রুটি, ১ কাপ স্যালাড, ১ কাপ তরকারি, অর্ধেক কাপ টক দই ও ইচ্ছে হলে ১ পিস মাছ খেতে পারেন।

লাল-নীল-গেরুয়া…! ‘রঙ’ ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা ‘খাচ্ছে’? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম ‘সংবাদ’!

‘ব্রেকিং’ আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের।

কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে ‘রঙ’ লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে ‘ফেক’ তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই ‘ফ্রি’ নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.

শরীর স্বাস্থ্য – Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper
2021-05-14 22:20:42
Source link

You May Also Like…

হার্ট অ্যাটাকের ঝুঁকি

হার্ট অ্যাটাকের ঝুঁকি ১২ বছর আগেই টের পাওয়া যায়, সতর্ক হবেন কীভাবে

কোলন ক্যানসার

কোলন ক্যানসারকে আইবিএস ভেবে ভুল করছেন না তো?

ক্যানসার

বংশে কারও ক্যানসারের ইতিহাস থাকলে আপনি কতটা ঝুঁকিতে

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

Previous Post:গত ২৪ ঘণ্টায় কোভিডে রেকর্ড মৃত্যু রাজ্যে, সংক্রমিত ২১ হাজারের কাছাকাছিগত ২৪ ঘণ্টায় কোভিডে রেকর্ড মৃত্যু রাজ্যে, সংক্রমিত ২১ হাজারের কাছাকাছি
Next Post:না চাইতেই! মাউথওয়াশ অর্ডার করে হাতে এল Redmi Note 10না চাইতেই! মাউথওয়াশ অর্ডার করে হাতে এল Redmi Note 10

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top