• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / স্বাস্থ্য সংবাদ / শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তুলুন, মেনুতে রাখুন এই ফল ও সবজি – Kolkata24x7

শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তুলুন, মেনুতে রাখুন এই ফল ও সবজি – Kolkata24x7

May 14, 2021 Category: স্বাস্থ্য সংবাদ
শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তুলুন, মেনুতে রাখুন এই ফল ও সবজি - Kolkata24x7

ভারতে আছড়ে পড়েছে করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ। প্রত্যেক দিন অনেক মানুষ সংক্রমিত হচ্ছেন এই মারণ ভাইরাসে। অক্সিজেনের অভাব, হাসপাতালে বেড পেতে সমস্যা, মন্থর গতিতে চলা ভ্যাকসিনেশনপ্রক্রিয়া সাধারণ মানুষের মনে উদ্বেগ বাড়িয়েছে। লকডাউনের পথে হেঁটেছে অনেক রাজ্য। তৃতীয় বারের জন্য মুখ্যমন্ত্রী হিসেবে সপথনিয়েমমতাবন্দ্যোপাধ্যায়ও আংশিক লকডাউনের পথে হেঁটেছেন।

লোকাল ট্রেন চলা চলে জারি হয়েছে সম্পূর্ণ নিষেধাজ্ঞা। দোকান বাজার খোলা নিয়ে নতুন বিধি নিষেধ জারি হয়েছে। এই পরিস্থিতিতে প্রয়োজন না হলে চিকিৎসকরা বাইরে বেরোতে মানা করছেন, আর বেরোলে যাতে অবশ্যই মুখে থাকে মাস্ক। এই ভাইরাসের দাপট থেকে বাঁচতে চিকিৎসকরা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর পরামর্শ দিচ্ছেন। বেশ কিছু খাবার রয়েছে যা নিয়মিত খেলে বাড়বে রোগ প্রতিরোধ ক্ষমতা বা ইমিউনিটি।  আজ রইল তেমনই পাঁচটি খাবারের সন্ধান।

১. লেবু: লেবুতে থাকে ভিটামিন সি। ভিটামিন সি রোগ প্রতিরোধ ক্ষমতা বা ইমিউনিটি বৃদ্ধির পাশাপাশি ত্বক ভালো রাখতেও সাহায্য করে। ভিটামিন সি শরীরে উৎপাদিতহয় না। তাই খাবারের মাধ্যমে গ্রহণ করতে হয়। লেবু খুব সহজ লভ্য। পাতি লেবু, কমলা লেবু, বাতাবি লেবু ইত্যাদি রোজকারডায়েটে রাখলে শরীরে ভিটামিন সির যোগান অটুট থাকবে যার ফলে বাড়বে রোগ প্রতিরোধ ক্ষমতা।

২. ব্রকোলি: ব্রকোলি ভিটামিন ও খনিজ পদার্থ সম্বৃদ্ধ। এতে ভিটামিন এ, ভিটামিন সি, ও ভিটামিন ই থাকে। এর পাশাপাশি ব্রকলিতে থাকে প্রচুর পরিমাণ ফাইবার ও অ্যান্টিঅক্সিডেন্ট। যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।

৩. রসুন: প্রত্যেকের রান্নাঘরে রসুন থাকেই। রসুন স্বাস্থ্যের জন্য উপকারী। প্রাচীনকালে সংক্রমন প্রতিরোধে ব্যবহার করা হতো রসুন। রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির পাশাপাশি রসুন হার্টের জন্য ভালো। উচ্চ রক্তচাপনিয়ন্ত্রণ করে রসুন। রসুনে উপস্থিত সালফার ও আয়লিসিনিনইমিউনিটিবাড়ায়।

৪. পালং শাক: পালং শাকে ভিটামিন সি, অ্যান্টিঅক্সিডেন্ট, বিটা ক্যারোটিন সহ অনেক উপাদান শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে।

৫. পেঁপে: পেঁপে ভিটামিন সিসম্বৃদ্ধ। পেঁপে ইমিউনিটি বৃদ্ধির পাশাপাশি হজমের সমস্যা সমাধান করে ও লিভারকে ভালো রাখে।

লাল-নীল-গেরুয়া…! ‘রঙ’ ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা ‘খাচ্ছে’? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম ‘সংবাদ’!

‘ব্রেকিং’ আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের।

কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে ‘রঙ’ লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে ‘ফেক’ তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই ‘ফ্রি’ নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.

শরীর স্বাস্থ্য – Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper
2021-05-14 16:48:55
Source link

You May Also Like…

হার্ট অ্যাটাকের ঝুঁকি

হার্ট অ্যাটাকের ঝুঁকি ১২ বছর আগেই টের পাওয়া যায়, সতর্ক হবেন কীভাবে

কোলন ক্যানসার

কোলন ক্যানসারকে আইবিএস ভেবে ভুল করছেন না তো?

ক্যানসার

বংশে কারও ক্যানসারের ইতিহাস থাকলে আপনি কতটা ঝুঁকিতে

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

Previous Post:চিপস আর ভাজাভুজিতে হাড়ে প্রভাব! বাচ্চারা সাবধান -চিপস আর ভাজাভুজিতে হাড়ে প্রভাব! বাচ্চারা সাবধান –
Next Post:Happy Hypoxia: কোভিড দ্বিতীয় ঢেউয়ে নীরব ঘাতক হ্যাপি হাইপোক্সিয়া, অতর্কিতে প্রাণ কাড়ছে উপসর্গহীন আক্রান্তদের!Happy Hypoxia: কোভিড দ্বিতীয় ঢেউয়ে নীরব ঘাতক হ্যাপি হাইপোক্সিয়া, অতর্কিতে প্রাণ কাড়ছে উপসর্গহীন আক্রান্তদের!

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top