• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / স্বাস্থ্য সংবাদ / মধু ও রসুনের যুগলবন্দী কি কমাতে পারে ওজন? – Kolkata24x7

মধু ও রসুনের যুগলবন্দী কি কমাতে পারে ওজন? – Kolkata24x7

May 13, 2021 Category: স্বাস্থ্য সংবাদ
মধু ও রসুনের যুগলবন্দী কি কমাতে পারে ওজন? - Kolkata24x7

মধু ও রসুন মোটামুটিভাবে আমাদের অনেকের বাড়িতেই মজুত থাকে। মধু ও রসুন রান্না ও অন্যান্য ব্যবহারের পাশাপাশি তাদের স্বাস্থ্যগত গুণের জন্য বিশেষ ভাবে পরিচিত। রান্নার পাশাপাশি প্রাচীন আয়ুর্বেদ শাস্ত্রে বিভিন্ন শারীরিক সমস্যা সমাধানে এদের ব্যবহার হয়ে আসছে। বিভিন্ন বৈজ্ঞানিক গবেষণায় এদের স্বাস্থ্যগুণ প্রমাণিত হয়েছে। সর্দির কাশির সমস্যা থেকে প্রদাহ রোধ, উচ্চ রক্তচাপের সমস্যা নিরসনে এদের ব্যবহার করা হয়। অনেকের মতে মধু ও রসুনের যুগলবন্দী মেটাবোলিজম বাড়িয়ে বাড়তি ওজন কমিয়ে ফেলতে পারে। এই ধারণা কতটা সত্যি আসুন জেনে নেওয়া যাক।

সত্যি কথা বলতে মধু ও রসুন একসাথে খেলে ওজন কমে এরকম কোনো জোরালো প্রমাণ এখনো অবধি নেই। দুটি উপাদানের স্বাস্থ্যগত গুণাগুণ সরাসরি ওজন কমাতে সাহায্য না করলেও, আপনাদের ওজন কমানোর পরিকল্পনার ক্ষেত্রে অনুঘটকের ভূমিকা পালন করতে পারে।

রসুন পুষ্টিকর উপাদানে সম্বৃদ্ধ । রসুনে ভিটামিন বি৬, ভিটামিন সি, ফাইবার, ম্যাঙ্গানিজ, ক্যালসিয়াম, থাকে যা বাড়তি ওজন কমানোর ক্ষেত্রে কার্যকরী। একটি ল্যাব টেস্ট অনুসারে নিয়মিত ৮ সপ্তাহ রসুন খেলে দেহে জমে থাকা ফ্যাটের পরিমান কমে। এর সঙ্গে রসুন রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, দেহের যাবতীয় টক্সিন বের করে দেয় এবং মেটাবোলিজম বৃদ্ধি করে। অন্যদিকে মধু শরীরে গ্লুকোজ ও এনার্জির যোগান দেয়। গ্লুকোজ মস্তিষ্ককে শর্করার পরিমাণ বৃদ্ধি করে এবং এর ফলে ফ্যাট বার্নিং হরমোনের নিঃসরণ ঘটে । এছাড়াও মধুতে প্রদাহ রোধকারী উপাদান বর্তমান।

রসুনের কোয়া খোসা ছাড়িয়ে তাকে পিষে নিয়ে একটি কাপে এক চা চামচ মধু নিয়ে তাতে রসুন মিশিয়ে ১৫ থেকে ২০ মিনিট রেখে দেওয়ার পর খেতে হবে। সকালে খালি পেটে খেতে হবে। দিনে একবার করে এই মিশ্রণ খেতে হবে। এবং মাথায় রাখবেন দুটির বেশি রসুনের কোটা ব্যবহার করা যাবে না। বেশি রসুন খেলে বমি ভাব, নিঃশ্বাসের দুর্গন্ধ, ডায়ারিয়া জাতীয় সমস্যা দেখা দিতে পারে। আপনি যদি গর্ভবতী হন বা ওজন কমানোর ওষুধ খেয়ে থাকেন তবে এই টোটকা খাওয়ার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন।

লাল-নীল-গেরুয়া…! ‘রঙ’ ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা ‘খাচ্ছে’? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম ‘সংবাদ’!

‘ব্রেকিং’ আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের।

কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে ‘রঙ’ লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে ‘ফেক’ তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই ‘ফ্রি’ নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.

শরীর স্বাস্থ্য – Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper
2021-05-13 18:48:34
Source link

You May Also Like…

হার্ট অ্যাটাকের ঝুঁকি

হার্ট অ্যাটাকের ঝুঁকি ১২ বছর আগেই টের পাওয়া যায়, সতর্ক হবেন কীভাবে

কোলন ক্যানসার

কোলন ক্যানসারকে আইবিএস ভেবে ভুল করছেন না তো?

ক্যানসার

বংশে কারও ক্যানসারের ইতিহাস থাকলে আপনি কতটা ঝুঁকিতে

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

Previous Post:Covid যুদ্ধে আশার আলো, আগামী সপ্তাহ থেকেই বাজারে মিলবে  Sputnik V ভ্যাকসিনCovid যুদ্ধে আশার আলো, আগামী সপ্তাহ থেকেই বাজারে মিলবে Sputnik V ভ্যাকসিন
Next Post:পুরুষসঙ্গীর মন বুঝে বুদ্ধি করে চললে আপনি লাভবানপুরুষসঙ্গীর মন বুঝে বুদ্ধি করে চললে আপনি লাভবান

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top