• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / স্বাস্থ্য সংবাদ / Covishield vaccine-র দুটি ডোজের মধ্যবর্তী সময় ১২-১৬ সপ্তাহ করার সুপারিশ প্যানেলে

Covishield vaccine-র দুটি ডোজের মধ্যবর্তী সময় ১২-১৬ সপ্তাহ করার সুপারিশ প্যানেলে

May 13, 2021 Category: স্বাস্থ্য সংবাদ
Covishield vaccine-র দুটি ডোজের মধ্যবর্তী সময় ১২-১৬ সপ্তাহ করার সুপারিশ প্যানেলে

নিজস্ব প্রতিবেদন: Covishield COVID-19 vaccine-র ক্ষেত্রে একটা ডোজের পরবর্তী ডোজ  ১২ থেকে ১৬ সপ্তাহের মধ্যে নেওয়ার সুপারিশ বৃহস্পতিবারের প্যানেলে। অর্থাৎ বলা যায়, কোভিশিল্ডের দুটি ডোজের মধ্যে সময়সীমা বাড়ানোর চিন্তাভাবনা করা হচ্ছে। তবে Covaxin-র ক্ষেত্রে এরকম কোনও বদলের কথা বলা হয়নি। এতদিন দুটো ভ্যাকসিনের উভয় ডোজের মধ্যবর্তী সময়সীমা ছিল ৪ থেকে ৬ সপ্তাহ। 

প্যানেল-National Immunization Technical Advisory Group জানিয়েছে, গর্ভবতী মহিলারা তাদের ভ্যাকসিন বেছে নিতে পারেন এবং প্রসবের পরে মহিলারা যে কোনও সময় ভ্যাকসিন নিতে পারেন।

আরও পড়ুন: কুম্ভমেলা ফেরত ৬৭ বছরের বৃদ্ধা ‘সুপার স্প্রেডার’, তাঁর থেকে Corona আক্রান্ত ৩৩ জন

পাশাপাশি NTAGI আরও পরামর্শ দিয়েছে, করোনামুক্ত হওয়ার  ছয় মাসের মধ্যে ভ্যাকসিন নেওয়ার প্রয়োজন নেই। এই সুপারিশগুলির বাস্তবায়নের আগে অনুমোদনের জন্য ভ্যাকসিন প্রশাসনের জাতীয় বিশেষজ্ঞ গ্রুপ – NEGVA-র কাছে পাঠানো হবে। তিন মাসের মধ্যে এখনও পর্যন্ত দু-বার কোভিশিল্ড ডোজের মধ্যবর্তী সময়সীমা বাড়ানো হয়েছে।  

আরও পড়ুন: ফের বাড়ল আক্রান্তের সংখ্যা, ২৪ ঘণ্টায় মৃত ৪ হাজার ১২০

জাতীয় টিকাকরণ অভিযান ১ জানুয়ারি থেকে শুরু হয়েছে এবং এ পর্যন্ত প্রায় মোট ভ্যাকসিন পেয়েছেন ১৭ কোটি ৭২ লাখ ১৪ হাজার ২৫৬ জন।  



Zee24Ghanta: Health News
2021-05-13 12:27:49
Source link

You May Also Like…

হার্ট অ্যাটাকের ঝুঁকি

হার্ট অ্যাটাকের ঝুঁকি ১২ বছর আগেই টের পাওয়া যায়, সতর্ক হবেন কীভাবে

কোলন ক্যানসার

কোলন ক্যানসারকে আইবিএস ভেবে ভুল করছেন না তো?

ক্যানসার

বংশে কারও ক্যানসারের ইতিহাস থাকলে আপনি কতটা ঝুঁকিতে

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

Previous Post:চুল বড় করার সহজ উপায়চুল বড় করার সহজ উপায়
Next Post:ভ্যাকসিনের দুটি ডোজের অদল বদল হলে কী হতে পারে ব্যক্তির? চলছে গবেষণাভ্যাকসিনের দুটি ডোজের অদল বদল হলে কী হতে পারে ব্যক্তির? চলছে গবেষণা

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top