• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / স্বাস্থ্য সংবাদ / এই পাউডার রোজ খেলে বাড়বে রোগ প্রতিরোধ ক্ষমতা – Kolkata24x7

এই পাউডার রোজ খেলে বাড়বে রোগ প্রতিরোধ ক্ষমতা – Kolkata24x7

May 12, 2021 Category: স্বাস্থ্য সংবাদ
Immunity
Immunity

কলকাতাঃ দীর্ঘ একবছরের বেশি সময় ধরে, যবে থেকে করোনা মহামারী আমাদের জীবনের প্রত্যক্ষ অঙ্গ হয়ে উঠেছেতবে থেকেই সংবাদ মাধ্যম ও চিকিৎসকদের থেকে আমরা জেনেছি শরীরের ইমিউনিটি বৃদ্ধি বা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি রুখে দিতে পারে এই মারণ ভাইরাসের সংক্রমন।

বর্তমানে এবার ঊর্ধ্বমুখী করোনা গ্রাফ। প্রত্যেক দিন ভারতে রেকর্ড সংখ্যায় মানুষ আক্রান্ত হচ্ছেন এই ভাইরাসে। ইতিমধ্যেই হসপিটালে বেড ও অক্সিজেনের অভাবের খবর সামনে আসছে। পরিস্থিতি ক্রমশ ভয়াবহ দিকে যাচ্ছে। এই অবস্থায় নিজেকে ভালো রাখতে মাস্কের ব্যবহার, স্যানিটাইজার ব্যবহার করা, বারবার সাবান দিয়ে হাত ধোয়া ও শারীরিক দূরত্ব বিধি বজায় রাখার সঙ্গে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে পদক্ষেপ করা আবশ্যক এমনটাই মত বিশেষজ্ঞ ও চিকিৎসকদের। কিন্তু এখন প্রশ্ন হলো রোগ প্রতিরোধ ক্ষমতা বা ইমিউনিটি কি ভাবে বাড়বে?

রোজ আমরা যে খাদ্য গ্রহণ করি তাতেই বাড়ানো যায় রোগ প্রতিরোধ ক্ষমতা। ভিটামিন সি সম্বৃদ্ধ খাদ্য, জিঙ্কের
পরিমাণ বেশি থাকে এমন খাদ্য, এছাড়াও আরো অনেক খাদ্য বর্তমান যা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা
বৃদ্ধি করে। আজকে রোগ প্রতিরোধ ক্ষমতা বা ইমিউনিটি বাড়ানোর জন্য এমন একটি পাউডারের সন্ধান রয়েছে
যা বাড়িতে বানানো খুবই সহজ এবং খেলে বাড়বে রোগ প্রতিরোধ ক্ষমতা।

উপকরণ: হাফ টেবিল চামচ মৌরি, ১/৪ টেবিল চামচ হলুদ গুঁড়ো, ১/৪ টেবিল চামচ জিরা, ১/৪ টেবিল চামচ
জোয়ান, ১/৪ টেবিল চামচ গোটা ধনে, ২ টি লবঙ্গ, ১/৪ টেবিল চামচ আদা গুঁড়ো।

কিভাবে বানাবেন: হলুদ গুঁড়ো ও আদা গুঁড়ো বাদে বাকি উপকরণ গুলো কড়াইতে নিয়ে ১০ মিনিটের জন্য রোস্ট করে নিন। এবার ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়ে তাতে আদা গুঁড়ো ও হলুদ গুঁড়ো মিশিয়ে দিন। এবার রোজ এইপাউডার হাফ চামচ নিয়ে রাতে ঘুমোতে যাওয়ার উষ্ণ গরম জলের সঙ্গে মিশিয়ে খান। নিয়মিত খেলে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা অবশ্যই বাড়বে। পাশাপাশি আপনিও হয়ে উঠবেন স্বাস্থ্যবান।

লাল-নীল-গেরুয়া…! ‘রঙ’ ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা ‘খাচ্ছে’? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম ‘সংবাদ’!

‘ব্রেকিং’ আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের।

কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে ‘রঙ’ লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে ‘ফেক’ তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই ‘ফ্রি’ নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.

শরীর স্বাস্থ্য – Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper
2021-05-12 15:09:43
Source link

You May Also Like…

হার্ট অ্যাটাকের ঝুঁকি

হার্ট অ্যাটাকের ঝুঁকি ১২ বছর আগেই টের পাওয়া যায়, সতর্ক হবেন কীভাবে

কোলন ক্যানসার

কোলন ক্যানসারকে আইবিএস ভেবে ভুল করছেন না তো?

ক্যানসার

বংশে কারও ক্যানসারের ইতিহাস থাকলে আপনি কতটা ঝুঁকিতে

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

Previous Post:Work Loadস্ট্রেস কাটিয়ে সুস্থ থাকার চাবিকাঠি – Kolkata24x7
Next Post:করোনা চিকিৎসায় নতুন সমস্যা বাড়তি মেদ!করোনা চিকিৎসায় নতুন সমস্যা বাড়তি মেদ!

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top