• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / লাইফস্টাইল / প্রস্রাবের সময় পেটে টান, জ্বালা ও অন্য সমস্যা? মেনে চলুন এই ঘরোয়া টোটকাগুলি

প্রস্রাবের সময় পেটে টান, জ্বালা ও অন্য সমস্যা? মেনে চলুন এই ঘরোয়া টোটকাগুলি

May 12, 2021 Category: লাইফস্টাইল
প্রস্রাবের সময় পেটে টান, জ্বালা ও অন্য সমস্যা? মেনে চলুন এই ঘরোয়া টোটকাগুলি

নিজস্ব প্রতিবেদন : বর্তমান পরিস্থিতিতে যে কোনও মানুষ যে কোনও সময় একাধিক শারীরিক সমস্যায় ভুগতে পারেন। এই সমস্যাগুলির মধ্যে অন্যতম একটি হল ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন বা প্রস্রাবের সমস্যা। কিডনিতে স্টোন হওয়া থেকে একাধিক ইস্যুতে হতে পারে এই সমস্যা। আর এর থেকে দেখা দিতে পারে ভয়ঙ্কর রোগ। চিকিত্সকরা বলছেন, ভারতীয়দের মধ্যে এই সমস্যা খুব বেশিভাবে দেখা যায়। তাও আবার বিশেষভাবে পুরুষদের তুলনায় মহিলাদের মধ্যে বেশি।

ডাক্তার দেখিয়ে, ওষুধ খেয়ে অবশেষে কমে এই সমস্যা। চিকিত্সকদের মধ্যে ই-কোলাই নামে একটি ব্যাকটেরিয়াই এই রোগের উত্স। একবার হলে এই ব্যাকটেরিয়ার প্রভাব একজনের মধ্যে বারবার দেখা দিতে পারে বলেও জানানো হচ্ছে। তবে, চিকিত্সা বিজ্ঞানের সঙ্গে সঙ্গে কিছু ঘরোয়া টোটকা আপনাকে এই রোগের প্রকোপ থেকে মুক্তি দিতে পারে সহজেই।

আরও পড়ুন: লিচুর সময় আসছে, তার আগেই জেনে নিন রূপচর্চায় লিচুর আশ্চর্য সব ব্যবহার!

এক নজরে দেখে নিন কী সেই টোটকা-

ভিটামিন সি জাতীয় খাবার খেলে সহজেই রোখা সম্ভব এই সমস্যা। বিশেষ করে টমেটো, কমলালেবু, বাধাকপি, ব্রকোলি জাতীয় খাবার খেলে শরীরে প্রচুর পরিমাণে  ভিটামিন সি ঢুকবে। মিটবে এই সমস্যা।

ক্যানবেরি জুস। একটু দামী হলেও, এই ফল বাজারে অতি সহজেই পাওয়া যায়। আর তা বাড়িতে এনে জুস বানিয়ে খেলে আটকানো যায় কিডনি স্টোন।  

বেকিং সোডা। সাধারণ ভাবে এই বস্তুটি আমাদের বাড়িতে কেক বা বিশেষ ধরণের ভাজা খাওয়ার তৈরি করতে প্রয়োজন পড়ে। কিন্তু, ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনের ক্ষেত্রে এক গ্লাস জলে ২ চামচ বেকিং সোডা গুলে খেলে তা অতি সহজেই উপকারে আসে।

আরও পড়ুন: করোনায় আক্রান্ত হওয়ার পর Toothbrush বদলের পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা

চিকিৎসকরা প্রতিদিনের খাবারের তালিকায় আদা ও রসুন রাখার কথা বলছেন।কারণ এই দুটি সবজিই অ্যান্টি ব্যাকটেরিয়াল বলেই গণ্য করা হয়। সেই সঙ্গে রয়েছে আনারসের রসও। গরমকালে অতি সহজেই বাজারে পাওয়া যায় আনারস। আর তাই তা নিয়ে এসে আনারসের রস খাওয়ার কথা বলা হচ্ছে।

এ তো গেল না হয় ঘরোয়া টোটকার কথা। তবে, এগুলো ছাড়াও খেতে হবে পর্যাপ্ত পরিমাণে জল।



Zee24Ghanta: Lifestyle News
2021-05-12 14:55:22
Source link

You May Also Like…

মাইগ্রেন

মাইগ্রেন রোগীর যন্ত্রণাময় অভিজ্ঞতা

খতনা

খতনা করানোর উপযুক্ত বয়স কোনটি

কোন খাবারে বাড়ে ভালো কোলেস্টেরল এইচডিএল

কোন খাবারে বাড়ে ভালো কোলেস্টেরল এইচডিএল

লাউ

লাউ যেভাবে খেলে ওজন কমবে

Previous Post:আজ আন্তর্জাতিক নার্স দিবস, আধুনিক নার্সিংয়ের প্রতিষ্ঠাতার সম্পর্কে জানুন...আজ আন্তর্জাতিক নার্স দিবস, আধুনিক নার্সিংয়ের প্রতিষ্ঠাতার সম্পর্কে জানুন…
Next Post:স্ট্রেস কাটিয়ে সুস্থ থাকার চাবিকাঠি – Kolkata24x7Work Load

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top