• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / স্বাস্থ্য সংবাদ / কোন ব্লাড গ্রুপের মানুষের করোনা সংক্রমিত হওয়ার সম্ভাবনা বেশি, জানাল CSIR রিপোর্ট – Kolkata24x7

কোন ব্লাড গ্রুপের মানুষের করোনা সংক্রমিত হওয়ার সম্ভাবনা বেশি, জানাল CSIR রিপোর্ট – Kolkata24x7

May 11, 2021 Category: স্বাস্থ্য সংবাদ
কোন ব্লাড গ্রুপের মানুষের করোনা সংক্রমিত হওয়ার সম্ভাবনা বেশি, জানাল CSIR রিপোর্ট - Kolkata24x7

নয়াদিল্লি: ভারতে দ্রুত ছড়িয়ে পড়ছে করোনা। আক্রান্তের সংখ্যা টপকেছে ৪ লক্ষ। কোনওভাবেই রাশ টানা যাচ্ছে না সংক্রমণে। অনেকের মনেই প্রশ্ন জেগেছে কাদের মধ্যে সংক্রমিত হওয়ার সম্ভাবনা বেশি? সম্প্রতি এ নিয়ে একটি রিপোর্ট পেশ করেছে কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ (CSIR)। সেখানে জানানো হয়েছে যাদের রক্তের গ্রুপ AB বা B, অন্য ব্লাড গ্রুপের মানুষের থেকে তাদের করোনা হওয়ার সম্ভাবনা বেশি।

গবেষণায় এও জানানো হয়েছে যাঁদের রক্তের গ্রুপ O, তাঁদের সংক্রমণের সম্ভাবনা সবচেয়ে কম। যদিও বা সংক্রমিত হন, তবে তাঁরা হবেন উপসর্গহীন বা তাঁদের মধ্য়ে খুব অল্প মাত্রায় করোনার উপসর্গ দেখা দেবে। সমীক্ষায় এও উঠে এসেছে যাঁরা আমিষ খান তাঁরা অনেক বেশি সংবেদনশীল। অপেক্ষাকৃত নিরামিশাষীদের সংক্রমিত হওয়ার আশঙ্কা কম। কারণ তাঁরা হাই ফাইবারযুক্ত খাবার খান। ফলে রোগ প্রতিরোধ ক্ষমতা তাঁদের বেশি। ফাইবার সম্বৃদ্ধ ডায়েট অ্যান্টি-ইনফ্ল্যামেটরি হয়। ফলে সংক্রমণের পরবর্তী সমস্যাগুলির সঙ্গে যুঝতেও এটি সাহায্য করে। এমনকী সংক্রমণ থেকেও এই খাবার মানুষকে অনেকটাই সুরক্ষিত করে।

দেশের ১০ হজার মানুষের নমুনা নিয়ে পরীক্ষা করা হয়। ১৪০ জন চিকিৎসক এই নমুনাগুলি পরীক্ষা করেন। সমীক্ষায় জানা যায়, সবচেয়ে বেশি সংক্রমণ ঘটেছে AB ব্লাড গ্রুপের মানুষের মধ্যে। তারপরই রয়েছে B ব্লাড গ্রুপের মানুষরা। সবচেয়ে কম সংক্রমণ O ব্লাড গ্রুপের মধ্য়ে হয়েছে। তবে বিশেষজ্ঞদের মতে, মানুষের জিনগত বৈচিত্র্যের উপরেও অনেক কিছু নির্ভর করে। যেমন যাঁদের থ্যালাসেমিয়া থাকে, তাদের ম্যালেরিয়া কম হয়। ঠিক তেমনভাবেই একই পরিবারের হয়তো সবার করোনা হয়েছে। কিন্ত একজন সংক্রমিত হন না। এটা সবটাই জেনেটিক স্ট্রাকচারের উপর নির্ভর করে। O ব্লাড গ্রুপের মানুষের মধ্য়ে B বা AB ব্লাড গ্রুপের থেকে রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি। যদিও এ নিয়ে আরও বিস্তারিত গবেষণা ও অনুসন্ধান প্রয়োজন বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। তবে তাঁরা এও সাবধান করে দিয়েছেন, এর মানে এই নয় যে O ব্লাড গ্পরুপ কারোর হলে তিনি কোভিড প্রোটোকল মেনে চলবেন না। তাঁদের মনে রাখতে হবে তাঁরা কিন্তু সম্পূর্ণ সুরক্ষিত নন। ভাইরাস তাঁদের শরীরে ঢুকতে পারে এবং সংক্রমিতও করতে পারে। কোনও কোনও ক্ষেত্রে মারাত্মক হতে পারে পরিস্থিতি।

লাল-নীল-গেরুয়া…! ‘রঙ’ ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা ‘খাচ্ছে’? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম ‘সংবাদ’!

‘ব্রেকিং’ আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের।

কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে ‘রঙ’ লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে ‘ফেক’ তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই ‘ফ্রি’ নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.

শরীর স্বাস্থ্য – Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper
2021-05-11 09:12:36
Source link

You May Also Like…

হার্ট অ্যাটাকের ঝুঁকি

হার্ট অ্যাটাকের ঝুঁকি ১২ বছর আগেই টের পাওয়া যায়, সতর্ক হবেন কীভাবে

কোলন ক্যানসার

কোলন ক্যানসারকে আইবিএস ভেবে ভুল করছেন না তো?

ক্যানসার

বংশে কারও ক্যানসারের ইতিহাস থাকলে আপনি কতটা ঝুঁকিতে

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

Previous Post:মানবজাতির উপকারে স্বয়ংক্রিয়তার এক বিশেষ উদাহরণ হল রোবোটিক হাতমানবজাতির উপকারে স্বয়ংক্রিয়তার এক বিশেষ উদাহরণ হল রোবোটিক হাত
Next Post:People with AB and B blood groups more susceptible to Covid-19, says CSIR report I AB এবং B রক্তের গ্রুপের মানুষের করোনা আক্রান্তের সম্ভাবনা বেশি : CSIRAB এবং B রক্তের গ্রুপের মানুষের করোনা আক্রান্তের সম্ভাবনা বেশি : CSIR

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top