• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / স্বাস্থ্য সংবাদ / হৃদরোগ থেকে রক্ষা পেতে খাবারের তালিকায় রাখুন এই খাবারগুলি – Kolkata24x7

হৃদরোগ থেকে রক্ষা পেতে খাবারের তালিকায় রাখুন এই খাবারগুলি – Kolkata24x7

May 11, 2021 Category: স্বাস্থ্য সংবাদ
হৃদরোগ থেকে রক্ষা পেতে খাবারের তালিকায় রাখুন এই খাবারগুলি - Kolkata24x7

কলকাতা: এক গবেষণায় উল্লেখ করা হয়েছে প্রায় ৬ মিলিয়ন মানুষ বর্তমানে হৃদরোগের সমস্যা নিয়ে বেঁচে আছে, যাদের মধ্যে আবার প্রায় অর্ধেক মানুষ এটি নির্নয়ের ৫ বছরের মধ্যে মারা যায়। হৃদরোগের সমস্যা এখন শুধু মাত্র প্রাপ্তবয়স্কদের মধ্যে সীমাবদ্ধ নেই, তা ছরিয়ে পড়েছে সকল শ্রেণীর বয়সের মানুষের মধ্যে। করোনা মহামারীর সময়ে এই হার্টের সমস্যা আরও প্রকট হয়েছে বেশি মাত্রায়। করোনার ভাইরাসে আক্রান্ত সংকটজনক রোগীর মধ্যে বেশির ভাগ মানুষ মারা যাচ্ছে হৃদরোগের সমস্যায়।

হৃদরোগের মতো সমস্যার ক্ষেত্রে বার্ষিক চেকআপের সময়সূচি নির্ধারণ করার সঙ্গে সঙ্গে প্রতিদিন অনুশীলন করা এবং ধূমপান ছেড়ে দেওয়া দরকার রয়েছে। এর পাশাপাশি মানসিক চাপের ফলে হার্টের সমস্যা দেখা দিতে পারে, সেই কারণে চিন্তার মাত্রা কমানোর জন্য পদক্ষেপ নিতে হবে।

এই সমস্ত কাজ হৃদরোগের উপর ইতিবাচক প্রভাব ফেললেও আমাদের খেয়াল রাখতে হবে আমরা কী খাচ্ছি। চর্বি জাতীয় কিংবা কোলেস্টেরল বা সোডিয়াম বেশি পরিমাণে খাওয়ার ফলে হার্টের সমস্যা দেখা মিলতে পারে। সুতরাং, হার্টের ঝুঁকি কমাতে একটি সঠিক খাদ্যের তালিকা মেনে চলা দরকার রয়েছে আমাদের সকলকে। পাঠকের স্বাস্থ্যের জন্য এই প্রতিবেদনে বেশকিছু খাবারের উল্লেখ করা হল যা হার্টের পক্ষে উপকারী।

১. শিম, মটর, ছোলা এবং মসুর ডাল আমাদের শরীরের কম ঘনত্বের লিপোপ্রোটিন এবং খারাপ কোলেস্ট্রলের মাত্রা কমিয়ে দিতে সাহায্য করে। এর পাশাপাশি শিম, মটর, ছোলা এবং মসুর ডালের মধ্যে থাকা ফাইবার, প্রোটিন এবং অ্যান্টিঅক্সিড্যান্ট পলিফেনলও রয়েছে, যা হৃদপিণ্ড এবং সাধারণ স্বাস্থ্যের জন্য উপকারী।

২. বেরিসে প্রচুর পরিমাণে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট পলিফেনল থাকায় হৃদরোগের ঝুঁকি কম থাকে। এছাড়াও এতে থাকা ফাইবার, ফোলেট, আয়রন, ক্যালসিয়াম , ভিটামিন এ এবং ভিটামিন সি শরীরের ফ্যাট কমাতে সাহায্য করে।

৩. বেশকিছু গবেষক পরামর্শ দেয় যে নিয়মিত স্টিমযুক্ত ব্রোকলি খেলে শরীরে কোলেস্টেরলের মাত্রা কমার সঙ্গে হৃদরোগ সম্ভাবনা অনেকগুণ কমে যায়।

৪. অ্যাথেরোস্ক্লেরোসিস ধমনীর ভিতরে তৈরি হলে হৃদরোগ এবং স্ট্রোকের ঝুঁকি বেড়ে যায়। তবে গবেষকরা জানাচ্ছেন ডার্ক চকোলেটের অ্যাথেরোস্ক্লেরোসিসের বিরুদ্ধে লড়াই করতে সক্ষম। আর সেই কারণে এটি গ্রহণ করার ফলে হৃদরোগের সমস্যা দূর হতে পারে।

৫. হৃদরোগের ওষুধ হিসেবে বাদাম, চিনাবাদাম, পেকান, পেস্তা এবং আখরোটের গুরত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এই বাদামগুলিতে রয়েছে প্রোটিন, ফাইবার, খনিজ, ভিটামিন এবং অ্যান্টিঅক্সিডেন্ট, যা হার্টের জন্য ভালো।

লাল-নীল-গেরুয়া…! ‘রঙ’ ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা ‘খাচ্ছে’? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম ‘সংবাদ’!

‘ব্রেকিং’ আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের।

কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে ‘রঙ’ লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে ‘ফেক’ তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই ‘ফ্রি’ নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.

শরীর স্বাস্থ্য – Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper
2021-05-11 01:00:49
Source link

You May Also Like…

হার্ট অ্যাটাকের ঝুঁকি

হার্ট অ্যাটাকের ঝুঁকি ১২ বছর আগেই টের পাওয়া যায়, সতর্ক হবেন কীভাবে

কোলন ক্যানসার

কোলন ক্যানসারকে আইবিএস ভেবে ভুল করছেন না তো?

ক্যানসার

বংশে কারও ক্যানসারের ইতিহাস থাকলে আপনি কতটা ঝুঁকিতে

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

Previous Post:করোনাকালে পাশে থাকুন পার্টনারের! কীভাবে মজবুত করবেন সম্পর্ক?করোনাকালে পাশে থাকুন পার্টনারের! কীভাবে মজবুত করবেন সম্পর্ক?
Next Post:মানবজাতির উপকারে স্বয়ংক্রিয়তার এক বিশেষ উদাহরণ হল রোবোটিক হাতমানবজাতির উপকারে স্বয়ংক্রিয়তার এক বিশেষ উদাহরণ হল রোবোটিক হাত

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top