• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / স্বাস্থ্য সংবাদ / ইমিউনিটি বাড়াবে ভিটামিন সি ও জিঙ্ক – Kolkata24x7

ইমিউনিটি বাড়াবে ভিটামিন সি ও জিঙ্ক – Kolkata24x7

May 11, 2021 Category: স্বাস্থ্য সংবাদ
ইমিউনিটি বাড়াবে ভিটামিন সি ও জিঙ্ক - Kolkata24x7

কলকাতা২৪x৭: ভিটামিন সি ও জিঙ্ক আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য দুটো গুরুত্বপূর্ণ উপাদান যা রোগের সাথে লড়াই করে আমাদের শরীরকে সুস্থ রাখে। যখন সমগ্র দেশ করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের সঙ্গে লড়তে লড়তে বেসামাল হয়ে পড়ছে তখন প্রত্যেকদিন ডায়েটে রাখা উচিত এই দুটি পুষ্টিকর পদার্থ, যাতে আমাদের শরীরে গড়ে ওঠা রোগ প্রতিরোধ ক্ষমতা করোনা ভাইরাসের সংক্রমণের বিরুদ্ধে লড়াই করতে পারে । তাই এই দুটো উপাদান করার সব থেকে বেশি সহজ ও সাধারণ উপায় হলো রোজকার খাওয়া দাওয়ার মাঝখানে এই দুটি উপাদান গ্রহণ করা।

বিভিন্ন খাদ্য উপদান ভিটামিন সি ও জিঙ্ক সম্বৃদ্ধ। শুধু সেইগুলো খেলেই হবে না। শরীরে সেই উপাদান গুলো শোষিত হচ্ছে কিনা নজর দিতে হবে সেই বিষয়েও। তাই সঠিক ভাবে কিভাবে এই উপাদান গুলি গ্রহণ করবেন সেটা জেনে নিন।

ভিটামিন সি যা অ্যাসকরবিক অ্যাসিড নামেও পরিচিত। যা জলের সঙ্গে খুব সহজেই মিশে যায় । আমাদের শরীর ভিটামিন সঞ্চয় করে রাখে না তাই প্রত্যেকদিন খাবারের সাথে খাওয়া প্রয়োজন। ভিটামিন সি ইনফেকশন প্রতিরোধ করার পাশাপাশি ক্ষতস্থান মেরামত করতেও সাহায্য করে। পুষ্টিবিদদের মতে ১৯ বছর বয়সী মহিলাদের ক্ষেত্রে রোজ ৭৫ মিলিগ্রাম ও পুরুষের ক্ষেত্রে রোজ ৯০ মিলিগ্রাম ভিটামিন সি গ্রহণ করা প্রয়োজন।

বেশি মাত্রায় ভিটামিন সি গ্রহণ করলে মূত্রের মাধ্যমে শরীরের বাইরে বেরিয়ে যায় সব থেকে ভালো উপায় ভিটামিন সি সম্বৃদ্ধ খাবার সরাসরি খাওয়া। কারণ রান্না করে খেলে রান্না করার সময় তাপে ভিটামিন সি এর গুণাগুণ নষ্ট হয়ে যায়। বা ভিটামিন সি সম্বৃদ্ধ খাবার জলে মিশিয়েও খাওয়া যেতে পারে।

জিঙ্ক একটি খনিজ পদার্থ যা পরিমাণে অল্প হলেও শরীরের জন্য প্রয়োজন। জিঙ্ক ডিএনএ গঠন, কোষ বৃদ্ধি, প্রোটিন বৃদ্ধি, ক্ষতিগ্রস্ত টিসু সরিয়ে তুলতে সাহায্য করার পাশাপাশি রোগ প্রতিরোধ ক্ষমতাও গড়ে তোলে। প্রত্যেকদিন মহিলাদের ৮ মিলিগ্রাম ও পুরুষদের ১১ মিলিগ্রাম জিঙ্ক প্রয়োজন। বেশি মাত্রায় জিঙ্ক গ্রহণ করলে জ্বর, সর্দি, পেটে ব্যাথা হতে পারে। প্রত্যেকদিন খাবারে মাংস, ডার্ক চকলেট, বা সূর্যমুখী ফুলের বীজ খেলে জিঙ্কের যোগান স্বাভাবিক থাকে।

লাল-নীল-গেরুয়া…! ‘রঙ’ ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা ‘খাচ্ছে’? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম ‘সংবাদ’!

‘ব্রেকিং’ আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের।

কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে ‘রঙ’ লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে ‘ফেক’ তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই ‘ফ্রি’ নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.

শরীর স্বাস্থ্য – Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper
2021-05-11 00:06:36
Source link

You May Also Like…

হার্ট অ্যাটাকের ঝুঁকি

হার্ট অ্যাটাকের ঝুঁকি ১২ বছর আগেই টের পাওয়া যায়, সতর্ক হবেন কীভাবে

কোলন ক্যানসার

কোলন ক্যানসারকে আইবিএস ভেবে ভুল করছেন না তো?

ক্যানসার

বংশে কারও ক্যানসারের ইতিহাস থাকলে আপনি কতটা ঝুঁকিতে

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

Previous Post:Covid-এর ভারতীয় প্রজাতি গোটা বিশ্বের আশঙ্কার কারণ: WHOCovid-এর ভারতীয় প্রজাতি গোটা বিশ্বের আশঙ্কার কারণ: WHO
Next Post:করোনাকালে পাশে থাকুন পার্টনারের! কীভাবে মজবুত করবেন সম্পর্ক?করোনাকালে পাশে থাকুন পার্টনারের! কীভাবে মজবুত করবেন সম্পর্ক?

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top