• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / স্বাস্থ্য সংবাদ / করোনা থেকে বাঁচতে জোড়া মাস্ক! কিন্তু কীভাবে পরবেন? নির্দেশিকা দিল কেন্দ্র

করোনা থেকে বাঁচতে জোড়া মাস্ক! কিন্তু কীভাবে পরবেন? নির্দেশিকা দিল কেন্দ্র

May 10, 2021 Category: স্বাস্থ্য সংবাদ
করোনা থেকে বাঁচতে জোড়া মাস্ক! কিন্তু কীভাবে পরবেন? নির্দেশিকা দিল কেন্দ্র

নিজস্ব প্রতিবেদন: করোনার দ্বিতীয় ঢেউয়ের ঝাপটায় লন্ডভন্ড হয়েছে দেশ। দৈনিক সংক্রমণ ৪ লাখ পার করেছে। তবে সোমবার অবশ্য ৩ লাখ ৬৬ হাজারের বেশি ছিল সংক্রমণ সংখ্যা। সংক্রমণের সঙ্গে মৃত্যুর হারও চিন্তা বাড়িয়েছে।  এই পরিস্থিতিতে মাস্ক পরার জন্য বারবার করে বার্তা দিচ্ছে সরকার। করোনার দ্বিতীয় ঢেউয়ে সংক্রমণ থেকে বাঁচতে বেশ কয়েকজনকে ডাবল মাস্ক ব্যবহার করতে দেখা যাচ্ছে।  কিন্তু, ডাবল মাস্ক কীভাবে পরবেন? এ নিয়ে এবার কেন্দ্রের পক্ষ থেকে পরামর্শ দেওয়া হল।

মাস্ক পরার ক্ষেত্রে কী কী মনে রাখতে হবে?

* ডাবল মাস্ক পরলে, একটা অবশ্যই সার্জিক্যাল মাস্ক পরতে হবে। সঙ্গে দুই বা ত্রিস্তরীয় কাপড়ের মাস্ক পরুন।

* নাক-মুখ ঢাকা থাকে যেন

* তবে খেয়াল রাখতে হবে মাস্ক পরার পর শ্বাস-প্রশ্বাসে যেন কোনও সমস্যা না হয়।

* কাপড়ের মাস্ক নিয়মিত পরিষ্কার করুন।

*একই মাস্ক দু-ধরণের পরবেন না। নাক এবং মুখের সঙ্গে লেগে থাকা মাস্কটি সুতির হলেই সবচেয়ে ভাল। 

* একই মাস্ক না পরিষ্কার করে পরবেন না। সার্জিকাল মাস্ক একবারের বেশি ব্যবহার করা উচিত নয়। 

বিশেষজ্ঞদের মতে, করোনা যেভাবে রূপ বদলেছে, তাতে মারণ ভাইরাসকে রুখতে জোড়া মাস্ক পরা অত্যন্ত জরুরি। তবে মাস্ক খোলা পরার সময় সতর্ক হতে হবে। মাস্ক হাত থেকে সরিয়ে রাখার পর হাত ভাল করে স্যানিটাইজ করে নেওয়ার প্রয়োজনীয়তা রয়েছে। 

কেন ডাবল মাস্ক পরার কথা বলা হচ্ছে? রূপ বদলেছে করোনা। তা কম বেশি সকলেরই জানা। কিন্তু রূপটা যে কত ভয়ঙ্কর তা বোঝা যাচ্ছে না। বায়ুতে ভেসে থাকা সূক্ষ্মাতিসূক্ষ্ম কণার মাধ্যমেও ছড়াতে পারে করোনা সংক্রমণ (Covid19)। তাই একমাত্র মাস্কই আপনাকে বাঁচাতে পারে। 



Zee24Ghanta: Health News
2021-05-10 20:08:20
Source link

You May Also Like…

হার্ট অ্যাটাকের ঝুঁকি

হার্ট অ্যাটাকের ঝুঁকি ১২ বছর আগেই টের পাওয়া যায়, সতর্ক হবেন কীভাবে

কোলন ক্যানসার

কোলন ক্যানসারকে আইবিএস ভেবে ভুল করছেন না তো?

ক্যানসার

বংশে কারও ক্যানসারের ইতিহাস থাকলে আপনি কতটা ঝুঁকিতে

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

Previous Post:করোনার দ্বিতীয় ঢেউ রুখতে ডাবল মাস্ক কীভাবে পড়বেন, নির্দেশিকা জারি কেন্দ্রের - Kolkata24x7করোনার দ্বিতীয় ঢেউ রুখতে ডাবল মাস্ক কীভাবে পড়বেন, নির্দেশিকা জারি কেন্দ্রের – Kolkata24x7
Next Post:হাতে স্যানিটাইজ করার ফলে ক্ষতি হচ্ছে না তো? – Kolkata24x7হাতে স্যানিটাইজ করার ফলে ক্ষতি হচ্ছে না তো? - Kolkata24x7

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top