• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / স্বাস্থ্য সংবাদ / টিকা নিয়েছেন বলে মাস্ক পরছেন না! ডেকে আনছেন বিপদ – Kolkata24x7

টিকা নিয়েছেন বলে মাস্ক পরছেন না! ডেকে আনছেন বিপদ – Kolkata24x7

May 10, 2021 Category: স্বাস্থ্য সংবাদ
টিকা নিয়েছেন বলে মাস্ক পরছেন না! ডেকে আনছেন বিপদ - Kolkata24x7

কলকাতা: দেশে প্রতিদিন হুহু করে বেড়ে চলছে করোনা সংক্রমণের সংখ্যা। সংক্রমণ রুখতে দেশে টিকাকরণ শুরু করা হয়েছে বেশকিছু মাস ধরে। শুরুতে প্রথম শ্রেণীর করোনা যোদ্ধাদের টিকা দেওয়া হলেও পরবর্তী সময়ে ৪৫ বছর এবং তার ওপরের বয়সী মানুষদের টিকাকরণের আওতায় আনা হয়েছে। এর পাশাপাশি সাম্প্রতিক সময়ে যেহেতু করোনার দ্বিতীয় ঢেউয়ে সকল বয়সী মানুষ আক্রান্ত হচ্ছে, সে কারণে ১ মে ১৮ থেকে ৪৪ বছরের ব্যক্তিদেরও টিকা দেওয়া হবে বলে জানিয়েছে কেন্দ্র সরকার। তবে প্রশ্ন হচ্ছে টিকা নেওয়ার পরে কি আমারা আবার আগের মতো মাস্ক ছাড়া বেরোতে পারব ? নাকি মাস্ক ব্যবহার করতে হবে। যদি মাস্ক ব্যবহার করতে হয় তাহলে সেটাই বা কোথায় কোথায় দরকার?

করোনার টিকা মিললে আপনি নিরাপদ এটা ঠিক, কিন্তু এই পরিস্থিতিতে তবুও সঙ্গে রাখতে হবে মাস্ক বলে জানাচ্ছে বিশেষজ্ঞরা। কোথায় এবং কেনও মাস্ক ব্যবহার করা উচিত, তা এই প্রতিবেদনে উলেখ করা হল।

আন্তর্জাতিক বেশকিছু বিশেষজ্ঞ জানাচ্ছেন, টিকা নেওয়া হলেও আমাদের খেয়াল রাখতে হবে আমরা কোন টিকাটি গ্রহণ করছি। তার কারণ হিসেবে তারা ব্যখ্যা করেছেন, ফাইজার-বায়োএনটেক এবং মোডার্নার ভ্যাকসিনগুলির দুটি ডোজ নেওয়ার ২ সপ্তাহে পরে ব্যক্তিটিকে সুরক্ষিত বলে বলে ধরে নেওয়া হয়। অন্যদিকে আবার জনসন এবং জনসনের ভ্যাকসিনের জন্য, যা একটি ডোজ দেওয়া হয়, সেই ক্ষেত্রেও ২ সপ্তাহ পরে পুরোপুরি সুরক্ষিত বলে হিসাবে বিবেচনা করা হয় ব্যক্তিকে। তবে এই ২ সপ্তাহের পার না হওয়া পর্যন্ত আগের নিয়মে সকলকে মাস্ক পরা সহ সমস্ত সতর্কতা অবলম্বন করতে হবে।

এর পাশাপাশি আরও উল্লেখ করে বলা হয়েছে করোনা ছাড়াও অন্য কোনও রোগ থাকলে বা রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল এবং নিয়মিত কোনও ওষুধ সেবন করতে হয় এমন মানুষের ক্ষেত্রে টিকা দেওয়া হলেও সম্পূর্ণ সুরক্ষিত বলে বিবেচিত হবে না। আর সেক্ষেত্রে তাদের আগের মতো মাস্ক পরতে হবে।

টেক্সাসের হাউস্টন মেথোডিস্ট হাসপাতালের গবেষক ডঃ এস ওয়েসলি লংয়ের মতে, একাধিক মানুষ রয়েছে এমন জায়গায় টিকা নেওয়া থাকলেও মাস্ক পরা উচিত। একাধিক মানুষের মধ্যে কে টিকা নিয়েছে তা আমাদের কাছে একপ্রকার অজানা। সেই কারণে কোনও জনাকীর্ণ অঞ্চল বা বড় সমাবেশে থাকলে মাস্ক ব্যবহার করা গুরত্বপূর্ণ বর্তমান পরিস্থিতিতে। পাশাপাশি আরও যোগ করে তিনি জানান, টিকা নিলে করোনা ভাইরাসে সংক্রমণ হওয়ার সম্ভাবনা যেমন কম, ঠিক তেমন ভাবে উচ্চ ঝুঁকিপূর্ণ বা ইমিউনোকমপ্রোমাইজড ব্যক্তিদের সঙ্গে সময় কাটানোর সময় তাদের সুরক্ষার কথা ভেবে মাস্ক পরা দরকার। এছড়াও টিকা গ্রহণ হয়নি অথবা শারীরিক দূরত্ব বজায় রাখা সম্ভব না এমন জায়গায় মাস্ক ব্যবহার করা প্রয়োজন। কাজের জায়গা, প্লেন, রেস্তোঁরা, মুদি দোকান বা অন্যান্য খুচরা দোকানের মতো সব জায়গাগুলিতে মাস্ক পরা চালিয়ে যেতে বলেন লং ।

লাল-নীল-গেরুয়া…! ‘রঙ’ ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা ‘খাচ্ছে’? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম ‘সংবাদ’!

‘ব্রেকিং’ আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের।

কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে ‘রঙ’ লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে ‘ফেক’ তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই ‘ফ্রি’ নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.

শরীর স্বাস্থ্য – Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper
2021-05-10 19:11:04
Source link

You May Also Like…

হার্ট অ্যাটাকের ঝুঁকি

হার্ট অ্যাটাকের ঝুঁকি ১২ বছর আগেই টের পাওয়া যায়, সতর্ক হবেন কীভাবে

কোলন ক্যানসার

কোলন ক্যানসারকে আইবিএস ভেবে ভুল করছেন না তো?

ক্যানসার

বংশে কারও ক্যানসারের ইতিহাস থাকলে আপনি কতটা ঝুঁকিতে

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

Previous Post:ঘরোয়া উপায়ে কীভাবে বাড়াবেন রোগ প্রতিরোধ ক্ষমতা, জেনে নিন সরকার প্রস্তাবিত খাদ্যতালিকাঘরোয়া উপায়ে কীভাবে বাড়াবেন রোগ প্রতিরোধ ক্ষমতা, জেনে নিন সরকার প্রস্তাবিত খাদ্যতালিকা
Next Post:চকোলেট খেতে ভালোবাসেন? কেনার সময় মাথায় রাখুন এই তিনটি বিষয়চকোলেট খেতে ভালোবাসেন? কেনার সময় মাথায় রাখুন এই তিনটি বিষয়

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top