• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / লাইফস্টাইল / যৌনতা নিয়ে স্বপ্ন-দোষ!

যৌনতা নিয়ে স্বপ্ন-দোষ!

May 9, 2021 Category: লাইফস্টাইল
যৌনতা নিয়ে স্বপ্ন-দোষ!
শুধু যে চরমসুখের স্বপ্ন দেখে তা নয় স্বপ্নে কিন্তু মানুষ আবার নানা যৌন ক্রিয়াকলাপের সাক্ষীও হয়। মানে স্পষ্ট করে বলতে, যৌনতা বা যৌনসঙ্গম নিয়ে ঘুমের মধ্যে স্বপ্ন দেখে মানুষ। মনোবিদরা বলেন যে অবচেতন মনে মানুষ যা ভাবে বা চায় সেটাই অনেক সময় স্বপ্নে দেখা দেয়। যৌনতার ক্ষেত্রেও অনেকটা তাই হয়। মানুষ আসলে যেরকম যৌনজীবন চায় সে রকম জীবন না পেলে সেগুলি স্বপ্নের আকারে দেখা দেয়। আর এটা কোমও অসুখ নয়। স্বাভাবিক ঘটনা।
যদিও কোনও কিছুই অতিরিক্ত ভালো নয়। তাই অস্বাভাবিক যৌনতা নিয়ে অতিরিক্ত স্বপ্ন দেখলে মনোবিদের পরামর্শ নেওয়া উচিত বইকি।

তা স্বপ্নে সাধারণ কী দেখতে পান কামুকরা?

মনোবিদদের দাবি একেকজন একেক রকম স্বপ্ন দেখেন। তবে কিছু স্বপ্ন আছে সেগুলি সাধারণ। এবং সেগুলি দৈনন্দিন জীবনের সঙ্গে জড়িতও বটে। জড়িত থাকে মানুষের অপূর্ণ কামনা বাসনা বা যৌনতার সঙ্গে। এবং সেটা হয় স্ত্রী-পুরুষ নির্বিশেষে।

অচেনা মানুষের সঙ্গে যৌনতা

সাধারণত যেসব মানুষের যৌন জীবনে অপূর্ণতা থাকে তাঁরা এই স্বপ্ন বেশি দেখেন। শরীরের কামনা রয়েছে অথচ তা পূরণ হচ্ছে না। ফলে তা স্বপ্নে দেখা দিচ্ছে বারবার। এক্ষেত্রে মনোবিদরা বলেন যে শরীরের কামান দমিয়ে রাখবেন না। কাজের যত ব্যস্ততাই থাকুন চেষ্টা করুন নিয়ম করে সঙ্গীর সঙ্গে যৌনমিলন করার। শরীরের চাহিদা পূরণ হলে স্বপ্ন আপনা থেকে আসা বন্ধ হযে যাবে।

বিডিএসএম-এর স্বপ্ন

যৌন সম্পর্কের সময় শারীরিক বা মানসিক নিগ্রহ করা বা বিডিএসএম-এর স্বপ্নও দেখেন অনেকে। কেউ অত্যাচারী হতে পছন্দ করেন কেউ আবার পছন্দ করেন অত্যাচার সহ্য করতে। সন্তানের প্রতি উদাসীন অভিভাবকদের সন্তানদেরই এধরনের স্বপ্ন বেশি আসে। একা এবং অবহেলিত থাকতে থাকতে এঁদের মানসিক চরিত্র পরিবর্তন হতে থাকে। সঙ্গীকে আরও বেশি আঁকড়ে ধরতে চান। সঙ্গীর ছেড়ে চলে যাওয়ার ভয়ও থাকে তাঁদের। এমনিতে স্বাভাবিক হলেও যৌনতার ক্ষেত্রে সঙ্গীর উপর জোর খাটাতে ভালোবাসেন তাঁরা। বাস্তবে তা করতে না পারলে স্বপ্নে সেই সাধ পূরণ করে নেন। চিকিৎসকদের মতে এটি কোনও অস্বাভাবিক কামনা নয়। এটি একান্ত ব্যক্তিগত পছন্দ। সঙ্গী রাজি থাকলে বিডিএসএম করাই যায়। কিন্তু তা বলে কারও প্রতি জোর খাটানো অন্যায়। প্রয়োজনে থেরাপিস্টের পরামর্শ নিতে হবে।

ওরাল সেক্সে আকর্ষণ

স্বপ্নে যদি দেখেন যে আপনি ওরাল সেক্স করছেন তাহলে মনে করবেন যে আপনি তা পছন্দ করেন। সাধারণত ওরাল সেক্সকে অনেকেই অচ্ছুৎ বলে মনে করে। ওরাল সেক্সের প্রতি ঘৃণা প্রদর্শনও করেন। কিন্তু বাস্তবে দেখা যায় যে অবচেতন মন ওরাল সেক্স চাইছে। তখনই তা স্বপ্নে হাজির হয়। এক্ষেত্রে দ্বিধা ভুলে সঙ্গীর অনুমতি নিয়ে ওরাল সেক্স করুন। স্বপ্ন নিজে থেকেই চলে যাবে।

প্রাক্তনের সঙ্গে যৌনতা

অনেকেই প্রাক্তনের সঙ্গে যৌনতার স্বপ্ন দেখেন ঘন ঘন। আসলে এক্ষেত্রে দেখা যায় ওই ব্যক্তি নতুন সম্পর্কে জড়িয়েছেন এবং সেই সম্পর্ক নিয়ে তাঁর নিজের মনেও দ্বিধা-দ্বন্দ্ব রয়েছে। তাই যৌনতার ক্ষেত্রে বারবার প্রাক্তনের কথাই ভাবছে তাঁর অবচেতন মন। হতে পারে অতীতের সেই সম্পর্ক ভালো ছিল বা খারাপ। কিন্তু বর্তমান সম্পর্কে অভ্যস্ত হয়ে না উঠলে প্রাক্তনের সঙ্গে যৌন সম্পর্কের স্বপ্ন মাঝে মধ্যেই দেখা দেয়। এক্ষেত্রে নতুন সম্পর্কে বিশ্বাস তৈরি করুন। নিজেকে এবং নতুন সঙ্গীকে সময় দিন। নতুন সঙ্গীর সঙ্গে সম্পর্ক দৃঢ় হলে স্বপ্ন দেখা বন্ধ হবে। কিন্তু তা সত্ত্বেও প্রাক্তন স্বপ্নে এলে অবশ্যই মনোবিদের সাহায্য নিন।

ছাত্র বা শিক্ষকের সঙ্গে যৌনতার স্বপ্ন

বিশেষজ্ঞদের মতে সাধারণত সুপুরুষ এবং আত্মপ্রেমিক পুরুষের সন্তানরা ছাত্র বা শিক্ষকের সঙ্গে যৌনতার স্বপ্ন বেশি দেখেন। এক্ষেত্রে মনোবিদের সাহায্য নেওয়া যেতেই পারে। স্বপ্ন দেখা দোষের কিছু নয়। তবে স্বপ্ন যেন দোষের কারণ না হয়ে ওঠে। খেয়াল রাখতে হবে নিজেকেই।

Lifestyle News in Bengali, লাইফস্টাইল খবর, Health Tips, Fashion Trends and Tips in Bangla
2021-05-09 20:17:01
Source link

You May Also Like…

মাইগ্রেন

মাইগ্রেন রোগীর যন্ত্রণাময় অভিজ্ঞতা

খতনা

খতনা করানোর উপযুক্ত বয়স কোনটি

কোন খাবারে বাড়ে ভালো কোলেস্টেরল এইচডিএল

কোন খাবারে বাড়ে ভালো কোলেস্টেরল এইচডিএল

লাউ

লাউ যেভাবে খেলে ওজন কমবে

Previous Post:করোনার বিরুদ্ধে লড়াইয়ে এই কয়েকটি খাবার করুন সম্বল -করোনার বিরুদ্ধে লড়াইয়ে এই কয়েকটি খাবার করুন সম্বল –
Next Post:এই গরমে ঘরবন্দি অবস্থাতেই সেরে ফেলুন ভার্চুয়াল হানিমুনএই গরমে ঘরবন্দি অবস্থাতেই সেরে ফেলুন ভার্চুয়াল হানিমুন

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top