• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / স্বাস্থ্য সংবাদ / পাকিস্তানে করোনা সংক্রমণ বৃদ্ধি: ঈদের ছুটিতে লক-ডাউন আরোপ

পাকিস্তানে করোনা সংক্রমণ বৃদ্ধি: ঈদের ছুটিতে লক-ডাউন আরোপ

May 8, 2021 Category: স্বাস্থ্য সংবাদ
পাকিস্তানে করোনা সংক্রমণ বৃদ্ধি: ঈদের ছুটিতে লক-ডাউন আরোপ

বার্তা সংস্থা এ এফ পি জানাচ্ছে যে, পাকিস্তান মুসলিমদের ঈদুল ফিতরের সময়ে সে দেশে কভিড ১৯ ‘এর সংক্রমণ বৃদ্ধি ঠেকাতে আজ শনিবার থেকে সেখানে ন‘ দিনের লক ডাউন ঘোষণা করেছে যার ফলে ভ্রমণ এবং পর্যটন এলাকাগুলোতে যাওয়া নিষিদ্ধ করা হয়েছে।

এই সংক্রামক ব্যাধির তৃতীয় ঢেউয়ের বিরুদ্ধে লড়াই করা দেশটি, সীমান্তের ওপারে ভারতের করোনা সংকটের পরিপ্রেক্ষিত সন্ত্রস্ত বোধ করায়, গত বছর এপ্রিলে এক মাসের লক ডাউনের পর এবার আবার অত্যন্ত কড়া বিধিনিষেধ জারি করেছে। গত বছর ঈদের পর পরই পাকিস্তানে এ রোগের সংক্রমণ বৃদ্ধি পায়। এ বছর তাই ব্যবসা প্রতিষ্ঠান, হোটেল, রেস্টুরেন্ট, বিপনী কেন্দ্র এবং পার্ক বন্ধ করে দেওয়া হচ্ছে। তা ছাড়া বিভিন্ন প্রদেশের মধ্যে এবং শহরগুলোর মধ্যেও গণপরিবহনের চলাচল থামানো হয়েছে। এই সব বিধিনিষেধের নজরদারির জন্য সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। দারিদ্রপীড়িত পাকিস্তানে সাড়ে আট লক্ষেরও বেশি লোক কভিড ১৯ এ সংক্রমিত হয়েছেন, মারা গেছেন ১৮,৬০০ জন। তবে সীমিত টেস্টিং এবং ভঙ্গুর স্বাস্থ্য পরিচর্যা ব্যবস্থার দরুণ অনেকে আশংকা করছেন যে, এই রোগের সত্যিকার বিস্তার আরও বেশি হতে পারে।

স্বাস্থ্য কর্মকর্তারা হুঁশিয়ার করে দিয়েছেন যে, হাসপাতালগুলো তাদের ধারণ ক্ষমতার শেষ প্রান্তে রয়েছে এবং তারা নিবিড় পরিচর্যা বেড বৃদ্ধির চেষ্টা করছে। পাকিস্তানে এরই মধ্যে আন্তর্জাতিক বিমান চলচল কমিয়ে আনা হয়েছে এবং বানিজ্যিক কারণ ছাড়া সাধারণ ভাবে ইরান ও আফগানিস্তানের সঙ্গে সীমান্ত বন্ধ করে দেওয়া হয়েছে। রাজনৈতিক উত্তেজনার কারণে ভারতের সঙ্গে সীমান্ত আগে থেকেই বন্ধ ছিল।

স্বাস্থ্য – ভয়েস অব আমেরিকা
2021-05-08 19:44:47
Source link

You May Also Like…

হার্ট অ্যাটাকের ঝুঁকি

হার্ট অ্যাটাকের ঝুঁকি ১২ বছর আগেই টের পাওয়া যায়, সতর্ক হবেন কীভাবে

কোলন ক্যানসার

কোলন ক্যানসারকে আইবিএস ভেবে ভুল করছেন না তো?

ক্যানসার

বংশে কারও ক্যানসারের ইতিহাস থাকলে আপনি কতটা ঝুঁকিতে

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

Previous Post:ব্যবহার একমাত্র জরুরি ক্ষেত্রেই, DRDO-র তৈরি করোনার ওষুধে ছাড়পত্র কেন্দ্রেরব্যবহার একমাত্র জরুরি ক্ষেত্রেই, DRDO-র তৈরি করোনার ওষুধে ছাড়পত্র কেন্দ্রের
Next Post:গরম জল পান করলে কি করোনা থেকে বাঁচা সম্ভব! কি বলছে স্বাস্থ্য মন্ত্রক – Kolkata24x7গরম জল পান করলে কি করোনা থেকে বাঁচা সম্ভব! কি বলছে স্বাস্থ্য মন্ত্রক - Kolkata24x7

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top