• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / স্বাস্থ্য সংবাদ / টাকওয়ালাদের করোনায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা আড়াইগুণ বেশি!

টাকওয়ালাদের করোনায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা আড়াইগুণ বেশি!

May 8, 2021 Category: স্বাস্থ্য সংবাদ
টাকওয়ালাদের করোনায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা আড়াইগুণ বেশি!

বিশ্বজুড়ে তাণ্ডব চালাচ্ছে প্রাণঘাতী করোনাভাইরাস। এই ভাইরাসের তাণ্ডবে বিপর্যস্ত হয়ে পড়েছে গোটা বিশ্ব। বিভিন্ন দেশে ভেঙে পড়েছে স্বাস্থ্য ব্যবস্থা। প্রতিদিন আক্রান্ত হচ্ছে লাখ লাখ মানুষ। মৃত্যুও হচ্ছে হাজার হাজার মানুষের।

এর মধ্যেই এল আরেকটি দুঃসংবাদ। গবেষণায় দেখা গেছে, চুলওয়ালাদের তুলনায় টাক মাথার মানুষের প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হওয়ার সম্ভাবনা আড়াইগুণ বেশি।

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়াভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান অ্যাপ্লাইড বায়োলজি ইনকরপোরেশনের এক গবেষণায় এ তথ্য উঠে এসেছে। খবর ডেইলি মিররের।

প্রতিবেদনে বলা হয়েছে, গবেষকরা চুলপড়া রোগে আক্রান্ত পুরুষদের সঙ্গে করোনা ইনফেকশনের গভীর সম্পর্ক খুঁজে পেয়েছেন। গবেষকরা বলছেন, এন্ড্রোজেনেটিক এলোপেসিয়া নামের একটি জিনের কারণে চুল পড়ে যায়। অন্যদিকে এন্ড্রোজেন হরমোন করোনাভাইরাসের উদ্দীপক হিসেবে কাজ করে।

গবেষণায় দেখা গেছে, যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে যেসব পুরুষ হাসপাতালে ভর্তি হয়েছিলেন, তাদের অধিকাংশের টাক রয়েছে। ৬৫ জনের ওপর চালানো ওই গবেষণায় আরও দেখা যায়, করোনায় আক্রান্ত এসব টাকওয়ালা পুরুষদের মধ্যে ৭৯ শতাংশের এন্ড্রোজেনেটিক এলোপেসিয়া হরমোন অনেক বেশি সক্রিয়। যা স্বাভাবিক হারের চেয়ে আড়াইগুণ বেশি।

গবেষকদের একজন অ্যান্ডি গোরেন বলেন, গবেষণাটি আমরা এখনও এগিয়ে নিচ্ছি। আশা করছি এর মধ্যে দ্রুতই কোভিড রোগী চিহ্নিত করা সম্ভব হবে। আমাদের এই গবেষণা প্রবন্ধ ইউরোপিয়ান অ্যাকাডেমি অব ডার্মাটোলজি অ্যান্ড ভেনেরিওলজির সিম্পোজিয়ামে উপস্থাপন করা হবে।

এন এইচ, ০৮ মে



স্বাস্থ্য | DesheBideshe
2021-05-08 11:32:43
Source link

You May Also Like…

হার্ট অ্যাটাকের ঝুঁকি

হার্ট অ্যাটাকের ঝুঁকি ১২ বছর আগেই টের পাওয়া যায়, সতর্ক হবেন কীভাবে

কোলন ক্যানসার

কোলন ক্যানসারকে আইবিএস ভেবে ভুল করছেন না তো?

ক্যানসার

বংশে কারও ক্যানসারের ইতিহাস থাকলে আপনি কতটা ঝুঁকিতে

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

Previous Post:ডায়াপারে শিশুর র‌্যাশ, জেনে নিন করণীয়ডায়াপারে শিশুর র‌্যাশ, জেনে নিন করণীয়
Next Post:এ বার চিনের সিনোফার্ম টিকাকে অনুমোদন WHO-রএ বার চিনের সিনোফার্ম টিকাকে অনুমোদন WHO-র

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top