• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / স্বাস্থ্য সংবাদ / Corona: একটি মেডিক্যাল মাস্কই কমিয়ে দিতে পারে কোভিড মৃত্যু, বলছে গবেষণা

Corona: একটি মেডিক্যাল মাস্কই কমিয়ে দিতে পারে কোভিড মৃত্যু, বলছে গবেষণা

May 7, 2021 Category: স্বাস্থ্য সংবাদ
Corona: একটি মেডিক্যাল মাস্কই কমিয়ে দিতে পারে কোভিড মৃত্যু, বলছে গবেষণা

হাইলাইটস

  • পথেঘাটে, অফিসে অনেকেই মাস্ক পরছেন। আবার মাস্ক ব্যবহারের পক্ষে-বিপক্ষে মতও দিচ্ছেন অনেকে।
  • ঘুরেফিরে উঠে আসছে একটি প্রশ্নই, করোনাভাইরাসের সংক্রমণ কতটা প্রতিরোধ করবে ফেস মাস্ক?

এই সময় ডিজিটাল ডেস্ক: পথেঘাটে, অফিসে অনেকেই মাস্ক পরছেন। আবার মাস্ক ব্যবহারের পক্ষে-বিপক্ষে মতও দিচ্ছেন অনেকে। ঘুরেফিরে উঠে আসছে একটি প্রশ্নই, করোনাভাইরাসের সংক্রমণ কতটা প্রতিরোধ করবে ফেস মাস্ক?

কোভিড-১৯ ভাইরাস প্রতিরোধী টিকা আবিষ্কার হলেও মাস্ক পরাকে আমাদের জীবনের অঙ্গ করে নেওয়া উচিত, এমনই পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। করোনার দ্বিতীয় ঢেউয়ে ভাইরাসের সংক্রমণের গ্রাফ ঊর্ধ্বমুখী। বিশেষজ্ঞদের আশঙ্কা, তৃতীয় সংক্রমণের ঢেউ সুনামির মতো আছড়ে পড়বে। এই মারাত্মক চরিত্রের ভাইরাসের হাত এড়ানোর একমাত্র উপায় সঠিক পদ্ধতিতে মাস্ক পরা, ভিড় এড়িয়ে চলা এবং পরিচ্ছন্নতা মেনে চলা। করোনা এখন রূপ বদলে আরও বেশি ভয়ানক হয়েছে। এমন পরিস্থিতিতে মাস্ক না পরা কোনও ব্যক্তি নিজের ও পরিবারের লোকজনের জন্য বড় বিপদ ডেকে আনতে পারেন। বিশেষজ্ঞরা বলছেন, শুধু ফেস মাস্ক পরলেই নিজেকে নিরাপদ ভাবার সুযোগ নেই। পাতলা সার্জিক্যাল মাস্ক সাধারণ দূষণ, ধুলোবালি আটকাতে বেশি ব্যবহৃত হলেও তা পুরোপুরি নিরাপত্তা দেয় না।

লাফিয়ে বাড়ছে সংক্রমণ, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে ভরসা রাখুন আয়ুর্বেদে!

সম্প্রতি একটি গবেষণায় জানা যাচ্ছে, মাস্ক পরা থাকলে ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর সম্ভাবনা কমে যেতে পারে ৮২ শতাংশ পর্যন্ত। তবে তাঁরা জানিয়েছেন যে কোনও মাস্ক নয়। পরতে হবে মেডিক্যাল মাস্ক। তার উপর আরেকটি কাপড়ের মাস্ক পরা যেতে পারে। এতে বাড়তি সুরক্ষা পাওয়া যাবে।

মার্কিন বিজ্ঞানীরা গবেষণার পর জানিয়েছেন, করোনা ইউকে ভ্যারিয়েন্ট সম্পূর্ণ রোধ করতে পারছে না একটি মেডিকেল মাস্ক। ফলে সেক্ষেত্রে দুটি মাস্ক অবশ্যই পরতে হবে। গত ছমাস ধরে মার্কিন বিজ্ঞানীরা এই গবেষণা চালিয়েছেন। তবে কিছু ক্ষেত্রে ভালো কোয়ালিটির কাপড়ের মাস্কও কার্যকরী বলে প্রমাণিত।

Health and Fitness Tips in Bengali শরীর-গতিক, Yoga and Exercise Tips in Bangla
2021-05-07 15:51:49
Source link

You May Also Like…

হার্ট অ্যাটাকের ঝুঁকি

হার্ট অ্যাটাকের ঝুঁকি ১২ বছর আগেই টের পাওয়া যায়, সতর্ক হবেন কীভাবে

কোলন ক্যানসার

কোলন ক্যানসারকে আইবিএস ভেবে ভুল করছেন না তো?

ক্যানসার

বংশে কারও ক্যানসারের ইতিহাস থাকলে আপনি কতটা ঝুঁকিতে

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

Previous Post:কোলেস্টেরল নিয়ে ভাবনা...পাতে রাখুন এই খাবারগুলো -কোলেস্টেরল নিয়ে ভাবনা…পাতে রাখুন এই খাবারগুলো –
Next Post:বাড়ির এই ৪ জায়গা পরিষ্কার করা হয় না প্রায়ই, জানা আছে?বাড়ির এই ৪ জায়গা পরিষ্কার করা হয় না প্রায়ই, জানা আছে?

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top