• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / স্বাস্থ্য সংবাদ / ইমিউনিটি, পেটের সমস্যা, মানসিক অবসাদ থেকে মুক্তি এই ভেষজ উপাদানে – Kolkata24x7

ইমিউনিটি, পেটের সমস্যা, মানসিক অবসাদ থেকে মুক্তি এই ভেষজ উপাদানে – Kolkata24x7

May 7, 2021 Category: স্বাস্থ্য সংবাদ
ইমিউনিটি, পেটের সমস্যা, মানসিক অবসাদ থেকে মুক্তি এই ভেষজ উপাদানে - Kolkata24x7

ভারতে প্রতিদিন হুহু করে বাড়ছে করোনা সংক্রমণ। একদিকে যেখানে বেড়ে চলেছে সংকটজনক রোগীর সংখ্যা, তেমনই অন্যদিকে কমেছে হাসপাতালে বেডের পরিমাণ। এই কারণে চিকিৎসকেরা জানাচ্ছেন রোগীর অবস্থা খুব খারাপ না হলে বাড়িতে রেখে তার চিকিৎসা করানোর দরকার। পাশাপাশি বাড়িতে সংক্রমিত রোগীর জন্য কী কী ব্যবস্থা নিতে হবে এবং কী কী খাবার দিতে হবে তার একটি তালিকাও বেঁধে দিয়েছেন চিকিৎসকেরা।

সংক্রমিত রোগীরদের জন্য একটি তালিকা থাকলেও সংক্রমণ থেকে বাঁচাতে বাকিদের কী করতে হবে তা জানা আছে কি? এই পরিস্থিতিতে ভাইরাস থেকে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করা আমাদের খুব দরকার। সেই কারণে অনেকে লেবু জল খাওয়ার সঙ্গে সঙ্গে কারি পাতা, তুলসি পাতা এবং মধু মিশিয়ে খাচ্ছে। বলা যেতে এই আধুনিক যুগে আয়ুর্বেদের উপর নির্ভর করতে শুরু করেছে অনেকেই। তবে এই ভেষজ উপাদানের পাশাপাশি শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য আমারা প্রকৃতির ভাণ্ডার থেকে আরও একটি উপাদান ব্যবস্থার করতে পারি। করোনার বিপরীতে এই ভেষজ যোদ্ধার নাম গুলঞ্চ ।

গুলঞ্চ দেখতে অনেকটা পান পাতার মতো, যাকে ‘রসায়ন’ বলে উল্লেখ করা হয়ে থাকে প্রাচীন আয়ুর্বেদে। রোগ প্রতিরোধ, কাশি, পেটের সমস্যার মতো একাধিক রোগের ওষুধ হচ্ছে এই প্রাকৃতিক উপাদানটি।

১. করোনা ভাইরাসের মতো আরও একাধিক ভাইরাস আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দিয়ে থাকে। এই রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়ার ফলে করোনা থেকে মুক্তি মিললেও মেলেনা ক্লান্তি থেকে । তবে গুলঞ্চের মধ্যে অ্যান্টিবায়োটিক আমাদের শরীরের মধ্যে থাকা অনেক জীবানু বিনাশ করে থাকে। এর পাশাপাশি এতে থাকা অ্যান্ট-অক্সিড্যান্ট করোনা ভাইরাস মহামারী পরিস্থিতিতে আমাদের শরীরের পক্ষে খুব উপকারী।

২. করোনায় অনেক দিন লকডাউনে বাড়িতে থাকার ফলে অনেকের মধ্যে মানসিক ক্ষতি দেখা দিয়েছে। অনেকে এই কঠিন পরিস্থিতিতে কাজ হারিয়েছে। আর এই মানসিক অবসাদ থেকে মুক্তি মেলে গুলঞ্চ থেকে।

৩. করোনা ভাইরাসে অনেকের মধ্যে পেটের সমস্যা দেখা দিচ্ছে। এই কারণে চিকিৎসকেরা অনেক পরিমাণে জল খাওয়ার পরামর্শ দিচ্ছে। জলের পাশাপাশি পেটের নানা সমস্যা যেমন হজম কিংবা লিভারের সমস্যারও ওষুধ হচ্ছে গুলঞ্চ।

লাল-নীল-গেরুয়া…! ‘রঙ’ ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা ‘খাচ্ছে’? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম ‘সংবাদ’!

‘ব্রেকিং’ আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের।

কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে ‘রঙ’ লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে ‘ফেক’ তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই ‘ফ্রি’ নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.

শরীর স্বাস্থ্য – Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper
2021-05-07 02:29:20
Source link

You May Also Like…

হার্ট অ্যাটাকের ঝুঁকি

হার্ট অ্যাটাকের ঝুঁকি ১২ বছর আগেই টের পাওয়া যায়, সতর্ক হবেন কীভাবে

কোলন ক্যানসার

কোলন ক্যানসারকে আইবিএস ভেবে ভুল করছেন না তো?

ক্যানসার

বংশে কারও ক্যানসারের ইতিহাস থাকলে আপনি কতটা ঝুঁকিতে

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

Previous Post:দুটি নয়, একটি ডোজের Sputnik Light টিকার অনুমোদন রাশিয়ারদুটি নয়, একটি ডোজের Sputnik Light টিকার অনুমোদন রাশিয়ার
Next Post:করোনা হলে দূরে রাখুন এই খাবারগুলি – Kolkata24x7করোনা হলে দূরে রাখুন এই খাবারগুলি - Kolkata24x7

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top