• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / স্বাস্থ্য সংবাদ / ভয়াবহ পরিস্থিতি দেশে ! ২৪ ঘণ্টায় আক্রান্ত ৪ লক্ষ ১২ হাজার ২৬২

ভয়াবহ পরিস্থিতি দেশে ! ২৪ ঘণ্টায় আক্রান্ত ৪ লক্ষ ১২ হাজার ২৬২

May 6, 2021 Category: স্বাস্থ্য সংবাদ
ভয়াবহ পরিস্থিতি দেশে ! ২৪ ঘণ্টায় আক্রান্ত ৪ লক্ষ ১২ হাজার ২৬২

নিজস্ব প্রতিবেদন: রেকর্ড করোনা আক্রান্ত ২৪ ঘণ্টায়। ৪ লাখ পার করল আবার। তবে এটা এখনও পর্যন্ত সর্বোচ্চ বলে জানাচ্ছে স্বাস্থ্য দফতর। গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত হয়েছেন ৪ লক্ষ ১২ হাজার ২৬২ জন।  যা গতকালের চেয়ে প্রায় অনেকটাই বেশি। গত কাল ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ছিলেন ৩ লক্ষ ৮২ হাজার ৩১৫ জন। স্বাস্থ্যমন্ত্রকের প্রকাশিত রিপোর্ট অনুযায়ী গতকালের তুলনায় সুস্থের হার গতকালের তুলনায় কম। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন, ৩ লাখ ২৯ হাজার ১১৩ জন। অর্থাৎ অনেকটা বাড়ল সক্রিয় রোগীর সংখ্যা।  যার ফলে নতুন করে দেখা দিতে পারে অক্সিজেন-বেড ও যথাযথ চিকিৎসা পাওয়ার জন্য হাহাকার। 

গতকালের তুলনায় বেড়েছে মৃত্যু সংখ্যা। ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৩,৯৮০ জনের। যা গতকাল ছিল ৩ হাজার ৭০০-র কাছাকাছি । মোট করোনায় আক্রান্ত  পৌঁছল ২ কোটি ১০ লক্ষ ৭৭ হাজার ৪১০ জন। যার মধ্যে সুস্থ হয়েছেন ১ কোটি ৭২ লক্ষ ৮০ হাজার ৮৪৪ জন। মৃত্যু সংখ্যা ২ লক্ষ ৩০ হাজার ১৬৮ জন। সক্রিয় রোগীর সংখ্যা ৩৫ লক্ষ ৬৬ হাজার ৩৯৮ ।

India reports 4,12,262 new #COVID19 cases, 3,29,113 discharges and 3,980 deaths in the last 24 hours, as per Union Health Ministry

Total cases: 2,10,77,410
Total recoveries: 1,72,80,844
Death toll: 23,01,68
Active cases: 35,66,398

Total vaccination: 16,25,13,339 pic.twitter.com/W1kQnSucGe

— ANI (@ANI) May 6, 2021

মোট ভ্যাকসিন পেয়েছেন ১৬ কোটি ২৫ লক্ষ ১৩ হাজার ৩৩৮ জন। 



Zee24Ghanta: Health News
2021-05-06 10:07:58
Source link

You May Also Like…

হার্ট অ্যাটাকের ঝুঁকি

হার্ট অ্যাটাকের ঝুঁকি ১২ বছর আগেই টের পাওয়া যায়, সতর্ক হবেন কীভাবে

কোলন ক্যানসার

কোলন ক্যানসারকে আইবিএস ভেবে ভুল করছেন না তো?

ক্যানসার

বংশে কারও ক্যানসারের ইতিহাস থাকলে আপনি কতটা ঝুঁকিতে

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

Previous Post:মৃত্যুতে রেকর্ড মহারাষ্ট্রে, একদিনে প্রাণ হারিয়েছে ৯২০মৃত্যুতে রেকর্ড মহারাষ্ট্রে, একদিনে প্রাণ হারিয়েছে ৯২০
Next Post:সাত দিনে বিশ্বে মোট করোনা আক্রান্তের অর্ধেক ভারতে, মৃত্যু ২৫%, জানাচ্ছে WHOসাত দিনে বিশ্বে মোট করোনা আক্রান্তের অর্ধেক ভারতে, মৃত্যু ২৫%, জানাচ্ছে WHO

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top