• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / স্বাস্থ্য সংবাদ / শুধুমাত্র ত্বকের সমস্যা সমাধানে নয়, অ্যালোভেরাতে আছে আরও অনেক গুণ – Kolkata24x7

শুধুমাত্র ত্বকের সমস্যা সমাধানে নয়, অ্যালোভেরাতে আছে আরও অনেক গুণ – Kolkata24x7

May 5, 2021 Category: স্বাস্থ্য সংবাদ
শুধুমাত্র ত্বকের সমস্যা সমাধানে নয়, অ্যালোভেরাতে আছে আরও অনেক গুণ - Kolkata24x7

সেই প্রাচীন কাল থেকে ভালো থাকতে ও বিভিন্ন শারীরিক সমস্যা সমাধানে অ্যালোভেরার ব্যবহার হয়ে আসছে। অ্যালো ভেরা শুধু মাত্র ত্বক ও চুলের সমস্যা সমাধান করে না, অ্যালো ভেরা তে আছে অন্যান্য গুণাগুণ যা শারীরিক ভাবে আমাদের সম্বৃদ্ধ করে। ওজন বৃদ্ধি এই যুগের অন্যতম এক বড় সমস্যা। বাড়তি ওজন থেকে ডায়াবেটিস, উচ্চ রক্ত চাপ ইত্যাদি নানা সমস্যা দেখা দিতে পারে। বাড়তি ওজন কমাতেও অগ্রণী ভূমিকা পালন করে অ্যালোভেরা। যাঁরা পেটের সমস্যায় ভুগছেন পেটের সমস্যা নিরসনেও অ্যালোভেরার ভূমিকা আছে। তাই নিয়মিত অ্যালোভেরা খেলে অনেক উপকার পাওয়া যায়। সরাসরি না খেয়ে অ্যালোভেরা জুস খাওয়া যেতে পারে। আসুন দেখে নিই অ্যালোভেরা জুসের উপকারিতা

১. হাইড্রেশন: যাঁদের শরীরে ডিহাইড্রেশনের সমস্যা আছে তারা অ্যালোভেরা জুস থেকে উপকার পেতে পারেন। অ্যালোভেরা জুসে থাকে অনেক পুষ্টিকর পদার্থ যা আমাদের দেহকে ডিটকস করে। এতে লিভার ও কিডনি ভালো থাকে। দীর্ঘ সময় ধরে শরীর চর্চা করলে ডিহাইড্রেশন এর সমস্যা হতে পারে। তখন আপনি খেতে পারেন অ্যালো ভেরা জুস।

২. লিভার ভালো রাখে: অ্যালোভেরা জুস আমাদের লিভার ভালো রাখে। লিভার মানব দেহের এক গুরুত্বপূর্ণ অঙ্গ। লিভারের কার্যক্ষমতা বৃদ্ধি করতেও অ্যালো ভেরা সাহায্য করে।

৩. কোষ্ঠ কাঠিন্যের সমস্যা দূর করে: অ্যালোভেরা জুস কোষ্ঠ কাঠিন্য দূর করে। যাদের পেট পরিষ্কার হয় না তারা খেতে পারেন এই জুস। অন্ত্রে জলের মাত্রা বৃদ্ধি করে পেট পরিষ্কার করে। যাঁরা দীর্ঘ দিন ধরে কনস্টিপেশনের সমস্যায় ভুগছেন নিয়মিত খেলে তারা উপকার পেতে পারেন।

৪. ত্বক ভালো রাখতে সাহায্য করে: অ্যালোভেরা ত্বক ভালো রাখতে সাহায্য করে এটা আমরা অনেকই জানি। ত্বকের কালো দাগ দূর করতে , ব্রণ কমাতে, ত্বককে পরিষ্কার রাখতে অ্যালো ভেরা জুস সাহায্য করে। অ্যালোভেরাতে প্রচুর পরিমাণ অ্যান্টিঅক্সিডেন্ট ও ভিটামিন থাকে যা আমাদের ত্বক ভালো রাখে।

৫. পুষ্টি গুণ: অ্যালোভেরা জুস পুষ্টিগুণে সম্বৃদ্ধ। অ্যালো ভেরাতে ক্যালসিয়াম, কপার, ক্রোমিয়াম, সোডিয়াম, সেলেনিয়াম, ম্যাগনেসিয়াম, পটাসিয়াম, ম্যাঙ্গানিজ, জিঙ্ক, ভিটামিন বি, ভিটামিন সি, ভিটামিন ই ও ফলিক অ্যাসিডের মত পুষ্টিকর উপাদান থাকে। যা আমাদের স্বাস্থ্যের জন্য ভালো।

লাল-নীল-গেরুয়া…! ‘রঙ’ ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা ‘খাচ্ছে’? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম ‘সংবাদ’!

‘ব্রেকিং’ আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের।

কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে ‘রঙ’ লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে ‘ফেক’ তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই ‘ফ্রি’ নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.

শরীর স্বাস্থ্য – Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper
2021-05-05 15:45:08
Source link

You May Also Like…

হার্ট অ্যাটাকের ঝুঁকি

হার্ট অ্যাটাকের ঝুঁকি ১২ বছর আগেই টের পাওয়া যায়, সতর্ক হবেন কীভাবে

কোলন ক্যানসার

কোলন ক্যানসারকে আইবিএস ভেবে ভুল করছেন না তো?

ক্যানসার

বংশে কারও ক্যানসারের ইতিহাস থাকলে আপনি কতটা ঝুঁকিতে

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

Previous Post:কোভিড পজিটিভ? ভালো থাকতে ডায়েটে কী কী রাখা উচিত, জেনে নিন...কোভিড পজিটিভ? ভালো থাকতে ডায়েটে কী কী রাখা উচিত, জেনে নিন…
Next Post:স্টার্টার থেকে ডেজার্ট ঈদের ফুলকোর্স ডিনারের সন্ধান মিলবে এক ক্লিকেইস্টার্টার থেকে ডেজার্ট ঈদের ফুলকোর্স ডিনারের সন্ধান মিলবে এক ক্লিকেই

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top