• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / স্বাস্থ্য সংবাদ / করোনার ভয়ে সবজি স্যানিটাইজ! নিজের অজান্তে ডেকে আনছেন মারণ রোগ

করোনার ভয়ে সবজি স্যানিটাইজ! নিজের অজান্তে ডেকে আনছেন মারণ রোগ

May 4, 2021 Category: স্বাস্থ্য সংবাদ
করোনার ভয়ে সবজি স্যানিটাইজ! নিজের অজান্তে ডেকে আনছেন মারণ রোগ

সম্প্রতি মিটেছে বাংলায় আট দফার বিধানসভা নির্বাচন। এপ্রিলে আগে ভারতে সংক্রমণ খানিকটা নিয়ন্ত্রনে থাকলেও মাসের শুরু দিকে হটাৎ করে তা বৃদ্ধি পেতে দেখা যায়। দেশর একাধিক রাজ্যে করোনা থেকে বাঁচতে লকডাউন এবং কারফিউ পথে হাটলেও বাংলার বিধানসভা নির্বাচনের জন্য এই রাজ্যের তেমন কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। তবে নির্বাচনী ফলাফলের ঠিক একদিন আগে নবান্ন বেশ কিছু পরিষেবা করোনা বেড়ে চলার কারণে বন্ধ থাকবে বলে ঘোষণা করে। সুইমিং পুল, জিম, বিউটি পার্লার সম্পূর্ণ বন্ধ থাকলেও আংশিক খোলা থাকবে সবজি বাজার। নবান্ন সূত্রে বলা হয়েছিল সকাল ৭ টা থেকে ১০ টা এবং বিকেল ৩ থেকে ৫ টা পর্যন্ত খোলা মিলবে বাজার পরিষেবা।

এখন প্রশ্ন হচ্ছে সবজিতে কি করোনা ভাইরাস থাকেনা? সবজিতে করোনা ভাইরাস না থাকলেও থাকে অনেক কীটনাশক, জীবাণু। আর মহামারী সময় এই সমস্ত বাইরের কীটনাশক, জীবাণু আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দেয়। এর ফলে শরীরে দানা বাঁধতে পারে করোনা ভাইরাস। সেই ক্ষেত্রে আমাদের বাজার করে ফেরার পর বিভিন্ন শাক সবজি গরম জলে ধুয়ে রাখা উচিত। গরম জলে সেদ্ধ করার ফলে অনেক জীবাণু মারা যায়। এর পাশাপাশি চিকিৎসকরা বারবার বলেছেন সবজিতে কখনো স্যানিটাইজার বা কোনরকম কীটনাশক মারার স্প্রে করা উচিত নয়, কারণ এই সমস্ত স্প্রে করার ফলে সেই খাবার আমাদের পেটে গেলে একই ভাবে নানা রকম রোগ দেখা মিলতে পারে।

১. প্রথমে আমাদের যে জিনিসটা মনে রাখতে হবে তা হচ্ছে বাজার থেকে ফল ও শাক- সবজি কিনে আনার পর টেবিলের না রেখে সেটা একদম রান্না ঘরে রাখা উচিত। রান্নাঘরে ভালোমতো ঠাণ্ডা জলে ধুয়ে নিয়ে সেই দিনের রান্নার তালিকায় থাকা সবজিগুলো গরম জলে ভিজিয়ে রাখা খুব দরকার। তার কারণ গরম জলে ভিজিয়ে রাখলে সবজি জীবাণুমুক্ত হবে এবং সবজিতে রং আনার জন্য যে সমস্ত কীটনাশক ব্যবহার করা হয় তা দূর হয়।

২. যে সমস্ত সবজী খোসা ফেলে দেওয়া যায় তার দু’তিনটে কোয়া ফেলে দেওয়া দরকার। এর পাশাপাশি এই ধরনের সবজিগুলোকে অন্তত খানিকক্ষণের জন্য হলেও গরম জলে ভিজিয়ে রাখলে দূর হবে কীটনাশক।

৩. সূর্যের অতিবেগুনি রশ্মি তে একাধিক ভাইরাসের মৃত্যু হয়। তাই বলে বাজার থেকে সবজি বাড়িতে এনে তা একভাবে রোদে রেখে দেওয়া বুদ্ধিমানের কাজ নয়। সবজি বাড়িতে আনা মাত্র তা ধুয়ে ফ্রিজে রেখে দেওয়া দরকার।

৪. সব ধরনের শাক আমাদের শরীরের পক্ষে খুব উপকার। বিশেষ করে মহামারীর সময় সংক্রমণ দূর হলেও অনেক মাসের জন্য থেকেই আছে ক্লান্তি ভাব। আর এই ক্লান্তি ভাব কাটানোর জন্য বারবার চিকিৎসকরা শাক সবজি খেতে বলছেন। তবে মনে রাখবেন শাক এর মধ্যে অনেক পোকা এবং জীবাণু লুকিয়ে থাকে, তাই যে কোন শাক কিনে আনার পর তা একটু সোডা এবং গরম জলে ভিজিয়ে রাখলে তার মধ্যে থাকা সমস্ত জীবাণুর মৃত্যু ঘটে।

লাল-নীল-গেরুয়া…! ‘রঙ’ ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা ‘খাচ্ছে’? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম ‘সংবাদ’!

‘ব্রেকিং’ আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের।

কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে ‘রঙ’ লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে ‘ফেক’ তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই ‘ফ্রি’ নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.

শরীর স্বাস্থ্য – Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper
2021-05-04 22:19:04
Source link

You May Also Like…

হার্ট অ্যাটাকের ঝুঁকি

হার্ট অ্যাটাকের ঝুঁকি ১২ বছর আগেই টের পাওয়া যায়, সতর্ক হবেন কীভাবে

কোলন ক্যানসার

কোলন ক্যানসারকে আইবিএস ভেবে ভুল করছেন না তো?

ক্যানসার

বংশে কারও ক্যানসারের ইতিহাস থাকলে আপনি কতটা ঝুঁকিতে

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

Previous Post:সন্দেহবাতিক থেকে হতে পারে পেটের গোলমাল!সন্দেহবাতিক থেকে হতে পারে পেটের গোলমাল!
Next Post:করোনা চিকিৎসায় এই ওষুধ খেলেই সংক্রমণ ছড়াবে দ্রুত! –করোনা চিকিৎসায় এই ওষুধ খেলেই সংক্রমণ ছড়াবে দ্রুত! -

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top