• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / লাইফস্টাইল / বিয়ের জন্য প্রস্তুত? যে প্রশ্নগুলো নিজেকে অবশ্যই করবেন

বিয়ের জন্য প্রস্তুত? যে প্রশ্নগুলো নিজেকে অবশ্যই করবেন

May 4, 2021 Category: লাইফস্টাইল
বিয়ের জন্য প্রস্তুত? যে প্রশ্নগুলো নিজেকে অবশ্যই করবেন

হাইলাইটস

  • বিয়ের পর অনেকটা দায়িত্ব একার ঘাড়ে এসে পড়ে।
  • সংসার, রান্না, নিজের কাজ, বাড়ির সবার দেখাশোনা।
  • এর মাঝে নিজের শখ আহ্লাদ পূরণের জন্য সেই সময়টুকুও পাওয়া যায় না।
  • আর তাই সেই দিকটাও দেখে নিন

এই সময় জীবনযাপন ডেস্ক: প্রথম স্কুলে যাওয়া, প্রথম বোর্ডের পরীক্ষা, প্রথম প্রেম, প্রথম বাড়ি, গাড়ি জীবনে এই সব কিছুই কিন্তু এক একটা অধ্যায় আর এই প্রতি অধ্যায় থেকে আমরা প্রতিনিয়ত অনেক কিছুই শিখি। তেমনই বিয়েটাও জীবনের বড় একটা সিদ্ধান্ত। ওঠ ছুঁড়ি তোর বিয়ে এটা আজ থেকে বহু বহু বছর আগে বলা গেলেও এখন আর বলা যায় না। বয়স ২১ পেরিয়েছে? বিয়ের সিদ্ধান্ত নিতে চান? যে প্রশ্নগুলো নিজেকে অবশ্যই করবেন

সিঙ্গল টু মিঙ্গল

নিজের মতো করে জীবন আপনি উপভোগ করে নিয়েছেন। হোস্টেল জীবন, সোলো ট্রাভেল, একা রান্না করে খাওয়া, মন খারাপে একলা বসে গান শোনা, নিজের সঙ্গেই ডেটিং মোটামুটি সব কিছু করে ফেলেছেন। এবার আপনার মনে হচ্ছে অনেক তো হল, পাশে কেউ একটা থাকলে ভালো হয়। এমন একজনকে চাইছেন যাঁর কাঁধে মাথা রেখে আপনি নিশ্চিতে ঘুমোতে পারবেন। তবেই বিয়ের সিদ্ধান্ত নিন।

নিজেকে চিনেছেন

আমি কে? এই প্রশ্নটা অনেকের মধ্যেই ঘুরপাক খায়। অনেকেই আছেন যিনি নিজেকে ঠিক করে চিনে উঠতে পারেন না। নিজের চাওয়া তাঁর কাছে স্পষ্ট নয়। নিজেকে আগে ভালো করে চিনুন। তবেই আপনি সঠিক জীবনসঙ্গী খুঁজে নিতে পারবেন।

সব কিছু ম্যানেজ করতে পারবেন

বিয়ের আগে তেমন কেউই বাড়ির কাজে অভ্যস্ত থাকেন না। কিন্তু বিয়ের পর অনেকটা দায়িত্ব একার ঘাড়ে এসে পড়ে। সংসার, রান্না, নিজের কাজ, বাড়ির সবার দেখাশোনা। এর মাঝে নিজের শখ আহ্লাদ পূরণের জন্য সেই সময়টুকুও পাওয়া যায় না। আর তাই সেই দিকটাও দেখে নিন। এত কিছু একসঙ্গে মেনে নিতে পারবেন তো? সংসারের কাজে চাপ বাড়ছে বলে অফিসের কাজে খারাপ পারফরম্যান্স হবে এরকমটা যেন না হয়। ঠান্ডা মাথায় সব কাজ একাই সামলে নিতে পারবেন এই মেন্টালিটি থাকলে তবেই বিয়ে করুন।

নিজের সব কথা ভাগ করে নিতে চান

নিজেরমনের কথা অবশ্যই কারোর সঙ্গে আলোচনা করে নেওয়ার প্রয়োজন পড়ে। কিন্তু তিনি যে আমাদের খুব কাছের হন তবেই সম্ভব। আর তাই তেমনই সঙ্গী কিছুন। যাঁর কাছে আপনি স্বচ্ছন্দ্য।এরপর বিয়ের প্রসঙ্গ।

নিজের ভালো থাকা

বিয়েটা আপনি কছেন। সম্পর্ক আপনার। আপনার সারা জীবন কেমন কাটবে তা নির্ভর করে আপনার সিদ্ধান্তের উপর। আর তাই জোর করে কোনও সিদ্ধান্ত নিয়ে ফেলবেন না। কেউ যেন আপনার উপর কিছু না চাপিয়ে দেয়। নিজের যা ভালো মনে হবে তাই করুন

টাটকা ভিডিয়ো খবর পেতে সাবস্ক্রাইব করুন এই সময় ডিজিটালের YouTube পেজে। সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন।

Lifestyle News in Bengali, লাইফস্টাইল খবর, Health Tips, Fashion Trends and Tips in Bangla
2021-05-04 15:42:18
Source link

You May Also Like…

মাইগ্রেন

মাইগ্রেন রোগীর যন্ত্রণাময় অভিজ্ঞতা

খতনা

খতনা করানোর উপযুক্ত বয়স কোনটি

কোন খাবারে বাড়ে ভালো কোলেস্টেরল এইচডিএল

কোন খাবারে বাড়ে ভালো কোলেস্টেরল এইচডিএল

লাউ

লাউ যেভাবে খেলে ওজন কমবে

Previous Post:ওয়ার্ল্ড অ্যাজমা ডে': হাঁপানি মুক্ত বিশ্ব গড়ে তুলতে বাড়িয়ে তুলুন সচেতনতা - Kolkata24x7ওয়ার্ল্ড অ্যাজমা ডে’: হাঁপানি মুক্ত বিশ্ব গড়ে তুলতে বাড়িয়ে তুলুন সচেতনতা – Kolkata24x7
Next Post:CT scan increases risk of cancer, AIIMS Chief warns general public to avoid ‘scans’ & ‘steroids’_on it । Corona-র মৃদু উপসর্গ থাকলে X-Ray করান, সিটি স্ক্যানে ক্যানসারের ঝুঁকি : AIIMSCorona-র মৃদু উপসর্গ থাকলে X-Ray করান, সিটি স্ক্যানে ক্যানসারের ঝুঁকি : AIIMS

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top