• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / স্বাস্থ্য সংবাদ / পেয়ারাতে লুকিয়ে আছে অনেক স্বাস্থ্যগুণ, বিস্তারিত জেনে নিন এখানে – Kolkata24x7

পেয়ারাতে লুকিয়ে আছে অনেক স্বাস্থ্যগুণ, বিস্তারিত জেনে নিন এখানে – Kolkata24x7

May 3, 2021 Category: স্বাস্থ্য সংবাদ
পেয়ারাতে লুকিয়ে আছে অনেক স্বাস্থ্যগুণ, বিস্তারিত জেনে নিন এখানে - Kolkata24x7

ফল খাওয়া স্বাস্থ্যের জন্য ভীষণ প্রয়োজনীয়। ফলে উপস্থিত নানা ধরনের ভিটামিন ও খনিজ পদার্থ দেহের জন্য ভীষণ উপকারী, পাশাপাশি ফলে উপস্থিত থাকে প্রচুর পরিমাণ ফাইবার যা ওজন কমানোর পাশাপাশি পেট পরিষ্কার রাখতে সাহায্য করে। বর্তমানে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যায়। মুখে মাস্ক ও শারীরিক দূরত্ব বিধির পাশাপাশি চিকিৎসকরা খাদ্যাভ্যাসের পরিবর্তন ও ঘটাতে বলছেন।

প্রোটিন যুক্ত খাবার ও বেশি পরিমাণে ফল খেলে বেড়ে ওঠে রোগ প্রতিরোধক ক্ষমতা। তাই এই কারনেও ফল খাওয়া প্রয়োজন। পেয়ারাতে আছে অনেক গুণাগুণ। নিয়মিত পেয়ারা খেলে অনেক ভাবে শারীরিক দিক থেকে সম্বৃদ্ধ হওয়া যায়। আসুন দেখেনি।

১. ব্লাড সুগার কমায়: বিভিন্ন গবেষণায় দেখা গেছে যারা ব্লাড সুগার বা ডায়াবেটিসের সমস্যায় ভুগছেন তাদের জন্য ভীষণ উপকারী পেয়ারা। অন্য একটি গবেষণায় আবার দেখা গেছে যে পেয়ারা পাতার রস ও ডায়াবেটিসকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে।

২. হার্টের সমস্যা সমাধান করে: পেয়ারা খেলে ভালো থাকে আমাদের হার্ট। অনেক বিজ্ঞানীরা বিশ্বাস করেন যে পেয়ারাতে উপস্থিত ভিটামিন ও অ্যান্টিঅক্সিডেন্ট হার্টকে ভালো রাখে। এছাড়াও পেয়ারাতে উপস্থিত পটাসিয়াম ও ফাইবার হার্টের স্বাস্থ্যকে ভালো রাখে।

৩. হজমে সাহায্য করে: পেয়ারা হজমে সাহায্য করে। পেয়ারাতে থাকে প্রচুর পরিমাণ ফাইবার, যা অন্ত্রের কার্যকলাপকে ভালো রাখে। তাই যারা কোষ্ঠকাঠিন্যর সমস্যায় ভুগছেন তারা পেয়ারা খেয়ে দেখতে পারেন।

৪. রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে: এই করোনা আবহে ডাক্তাররা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির কথা বলছেন। রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি হলে সহজে আক্রমণ করতে পারেনা করোনা ভাইরাস পেয়ারাতে থাকে প্রচুর পরিমাণে ভিটামিন সি। ভিটামিন সি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সাহায্য করে।

৫. ত্বকের স্বাস্থ্য রক্ষায় সাহায্য করে: পেয়ারা ত্বককে ভালো রাখতে সাহায্য করে। পেয়ারাতে থাকে প্রচুর পরিমাণ ভিটামিন ও অ্যান্টিঅক্সিডেন্ট যা ত্বককে ভালো রাখতে ও ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধিতে সাহায্য করে। এছাড়াও পেয়ারা পাতার রস, ব্রণ ফুসকুড়ি ইত্যাদি কমিয়ে ত্বককে ভালো রাখে।

লাল-নীল-গেরুয়া…! ‘রঙ’ ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা ‘খাচ্ছে’? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম ‘সংবাদ’!

‘ব্রেকিং’ আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের।

কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে ‘রঙ’ লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে ‘ফেক’ তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই ‘ফ্রি’ নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.

শরীর স্বাস্থ্য – Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper
2021-05-03 02:17:28
Source link

You May Also Like…

হার্ট অ্যাটাকের ঝুঁকি

হার্ট অ্যাটাকের ঝুঁকি ১২ বছর আগেই টের পাওয়া যায়, সতর্ক হবেন কীভাবে

কোলন ক্যানসার

কোলন ক্যানসারকে আইবিএস ভেবে ভুল করছেন না তো?

ক্যানসার

বংশে কারও ক্যানসারের ইতিহাস থাকলে আপনি কতটা ঝুঁকিতে

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

Previous Post:শাশুড়ির সঙ্গে যেভাবে গড়ে তুলবেন সুসম্পর্ক! রইল কিছু পরামর্শ...শাশুড়ির সঙ্গে যেভাবে গড়ে তুলবেন সুসম্পর্ক! রইল কিছু পরামর্শ…
Next Post:হার্ট অ্যাটাক থেকে বাঁচাবে তরমুজেরবীজ, বলছেন চিকিৎসকেরা – Kolkata24x7হার্ট অ্যাটাক থেকে বাঁচাবে তরমুজেরবীজ, বলছেন চিকিৎসকেরা - Kolkata24x7

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top