• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / লাইফস্টাইল / গর্ভবতী মায়েদের জন্য ২৪ ঘন্টার হোয়্যাটসঅ্যাপ হেল্পলাইন চালু করল NCW

গর্ভবতী মায়েদের জন্য ২৪ ঘন্টার হোয়্যাটসঅ্যাপ হেল্পলাইন চালু করল NCW

May 2, 2021 Category: লাইফস্টাইল
গর্ভবতী মায়েদের জন্য ২৪ ঘন্টার হোয়্যাটসঅ্যাপ হেল্পলাইন চালু করল NCW

হাইলাইটস

  • প্রচুর গর্ভবতী মায়েরা কোভিডে আক্রান্ত হচ্ছেন।
  • এমনকী সেখান থেকে গুরুতর সমস্যাও হচ্ছে।
  • এসেছে মৃত্যুর খবরও। দেশ জুড়েই চিকিৎসা ব্যবস্থা কার্যত বিপর্যস্ত

এই সময় জীবনযাপন ডেস্ক: দেশ জুড়ে ক্রমেই বেড়ে চলেছে করোনা আক্রান্তের সংখ্যা। কোভিডের দ্বিতীয় ঢেউয়ে শিশু থেকে বৃদ্ধ বাদ পড়ছেন না কেউই। বাড়ছে মৃত্যুমিছিল। হাসপাতালে বেড নেই। চারিদিকে অক্সিজেনের হাহাকার। কোভিড সংক্রমণ থেকে রক্ষা পাচ্ছেন না হবু মায়েরাও। প্রচুর গর্ভবতী মায়েরা কোভিডে আক্রান্ত হচ্ছেন। এমনকী সেখান থেকে গুরুতর সমস্যাও হচ্ছে। এসেছে মৃত্যুর খবরও। দেশ জুড়েই চিকিৎসা ব্যবস্থা কার্যত বিপর্যস্ত। আর তাই এবার হবু মায়েদের জন্য একটি হোয়্যাটসঅ্যাপ হেল্পলাইন চালু করা হল জাতীয় মহিলা কমিশনের তরফে। ২৪ ঘন্টা খোলা থাকবে এই হেল্পলাইন। তবে এখানে কোনও ফোন নয়।

নিজেদের সমস্যা এবং যাবতীয় প্রশ্ন তাঁরা হোয়্যাটসঅ্যাপ করতে পারবেন। সেই সঙ্গে ইমেল মারফতও পাঠাতে পারেন তাঁদের প্রশ্ন। এই মুহূর্তে দেশে যত গর্ভবতী মহিলা রয়েছেন তাঁদের সকলের সুরক্ষার কথা মাথায় রেখেই চালু হল এই হেল্পলাইন। জানানো হয়েছে কমিশনের তরফে। হেল্পলাইনের নম্বরটি হল- ৯৩৫৪৯৫৪২২৪ (9354954224)। [email protected] এই ইমেল আইডিতেও পাঠানো যাবে প্রশ্ন। জরুরি ভিত্তিতে কাজ করবে এই হেল্পলাইন, খুব কম সময়েই আসবে উত্তর। এমনটাই জানানো হয়েছে কমিশনের তরফে।

টাটকা ভিডিয়ো খবর পেতে সাবস্ক্রাইব করুন এই সময় ডিজিটালের YouTube পেজে। সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন।

Lifestyle News in Bengali, লাইফস্টাইল খবর, Health Tips, Fashion Trends and Tips in Bangla
2021-05-02 21:00:42
Source link

You May Also Like…

মাইগ্রেন

মাইগ্রেন রোগীর যন্ত্রণাময় অভিজ্ঞতা

খতনা

খতনা করানোর উপযুক্ত বয়স কোনটি

কোন খাবারে বাড়ে ভালো কোলেস্টেরল এইচডিএল

কোন খাবারে বাড়ে ভালো কোলেস্টেরল এইচডিএল

লাউ

লাউ যেভাবে খেলে ওজন কমবে

Previous Post:গরমে ঘামাচির সমস্যা? কী করবেন, জানুন...গরমে ঘামাচির সমস্যা? কী করবেন, জানুন…
Next Post:করোনা-কালে দারুণ কার্যকরী এই উদ্ভিদ; রয়েছে হাতের কাছেই, চেনেন কি?করোনা-কালে দারুণ কার্যকরী এই উদ্ভিদ; রয়েছে হাতের কাছেই, চেনেন কি?

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top